আমার প্রিয় খাবার খিচুড়ি ভুনা
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগের বন্ধরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
এখন তো বৃষ্টির সময় চলছে।আমাদের বাঙালিদের একটা প্রচলন আছে যে বৃষ্টি নামলে খিচুড়ি না খেলে যেন চলবেই না। আর খিচুড়ি আমার অনেক পছন্দের একটা খাবার। খিচুড়ি দেখলে জিভে জল সামলানো আমার কঠিন হয়ে যায়।
আজ আমি আপনাদের সাথে আমার প্রিয় খাবারটি শেয়ার করছি। আশা করছি আপনাদের পছন্দ হবে।
রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণ সমূহ:
উপকরণ পরিমাণ
চাল ১ কেজি
তেল ৮ টেঃচাঃ
আলু ৪টা
কাটা পেঁয়াজ ২ কাপ
আদা বাটা ২ টেঃচাঃ
রসুন বাটা ২ টেঃচাঃ
হলুদ গুড়া ১ চাঃচাঃ
ধনিয়া গুড়া ১ চাঃচাঃ
জিরাগুঁড়া ১চাঃচাঃ
গরম মসলা ১চাঃচাঃ
লবণ ৩চাঃচাঃ
এলাচ ৪পিস
লবঙ্গ ৫ পিস
দারুচিনি ২পিস
কাঁচা মরিচ ১০ টা
ডিম ২টি
ঘি ২টে:চা:
রান্নার প্রক্রিয়া:
১ম ধাপ
প্রথমে চুলায় তেল গরম করে তার ভিতর আলু দিয়েছি
দ্বিতীয় ধাপ
আলু একটু ভাজা ভাজা হলে তার ভিতর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিতে হবে
তৃতীয় ধাপ
পেঁয়াজ ভাজা হয়ে গেলে সব বাটা মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে
এখানে চাল ও ডাল ভালো করে ধুয়ে রেখেছি
পঞ্চম ধাপ
ভাজা আলু ও মশলার ভিতরে ধোয়া চাল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে
ষষ্ঠ ধাপ
পরিমান মতো পানি দিতে হবে
সপ্তম ধাপ
পানি দিয়ে ঢেকে দিতে হবে
অষ্টম ধাপ
পানি ভালো মতো ফুটে উঠলে একটু খুলে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিতে হবে
নবম ধাপ
পানি টেনে গেলে চুলা কমিয়ে দুই চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে তারপর দমে দিতে হবে
দশম ধাপ
একটু পর আবার ঢাকনা খুলে আর একটু নেড়ে দিতে হবে
১১তম ধাপ
এখন আমার খিচুড়ি গরম গরম পরিবেশন করার জন্য একদম তৈরি। কে কে খাবে চলে এসো। আমিতো খাওয়ার জন্য একদম তৈরি।
সব ছবি আমার স্মার্টফোন অপ্পো দিয়ে তোলা।
আশা করছি আমার ব্লগটি আপনাদের সবার ভালো লাগবে।
ধন্যবাদ
@তৌহিদা
দিলেনতো ক্ষুধা বাড়িয়ে রাত্রিবেলা ।যাই হোক ভাল হয়েছে আপনার রান্নাটি ধন্যবাদ ।
ধন্যবাদ ভাইয়া
ডিম খিচুরী আমারও বেশ পছন্দ, আজ সকালেও খেয়েছি।
সুন্দর রেসিপি, তবে উপস্থাপনা আরো একটু সুন্দর করতে হবে, বিশেষ করে মার্কডাউন ব্যবহার করা জরুরী। দুই প্যারা মাঝে ফাকা রাখতে হবে, তাহলে দেখতে আরো সুন্দর হবে।
এছাড়াও আপনার প্রোফাইলটি সম্পূর্ণ করা উচিত, সাথে অবশ্যই একটি ফটো যুক্ত করুন। ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া , পরবর্তীতে আরো ভালো করার চেষ্টা করবো।