আমার বাংলা ব্লগ - ডিজিটাল ম্যাগাজিন [তেলেভাজা রান্নার রেসিপি]

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সকল সদস্য আশা করি ভালো আছেন।

"আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে প্রকাশিত লেখাগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা কিছু লেখা নিয়ে মুদ্রিত বইয়ের মতোই দেখতে ডিজিটাল ম্যাগাজিন (PDF ফরম্যাটে) বানিয়েছি, যাতে কমিউনিটির সদস্য এবং লেখকগণ তাঁদের প্রকাশিত লেখাগুলো স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারেন। আর এই ডিজিটাল ম্যাগাজিনে স্থান পেয়েছে সদ্য আয়োজিত "তেলেভাজা রান্নার রেসিপি" প্রতিযোগীতায় বিজয়ী সেরা ৫টি রেসিপি পোস্ট।

ম্যাগাজিন সম্পর্কিত কিছু তথ্যঃ

বিষয়তেলেভাজা রান্নার রেসিপি
প্রকাশের তারিখ১ জুলাই ২০২১
যাদের লেখা স্থান পেয়েছে@shohel44, @biplob25, @sagor1233, @alsarzilsiam, @rashesd05
সম্পাদনা ও প্রকাশনায়@tanveer741
পৃষ্ঠা সংখ্যা২০
পিডিএফ ফাইলের সাইজ৮৫২ কিলোবাইট
ডাউনলোড লিংকhttps://drive.google.com/file/d/1Dr9o3JSl2_Qw0FfCLiR3vf7hNJZdp69y/view?usp=sharing

ডিজিটাল ম্যাগাজিনের কিছু সুবিধাঃ

  • কাগজে ছাপা বই/ম্যাগাজিন পড়ার আমেজ পাওয়া যাবে।
  • ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যাবে।
  • নিজের লেখার পাশাপাশি কমিউনিটিতে প্রকাশিত অন্যদের সেরা লেখাগুলোও একসাথে সংরক্ষণ করা যাবে।
  • চাইলে ডিজিটাল ম্যাগাজিনের কোনো অংশ/পৃষ্ঠা প্রিন্ট করা যাবে।
  • পড়ার সুবিধার্থে অক্ষর ছোট-বড় করা যাবে।

কমিউনিটিতে প্রকাশিত সেরা লেখাগুলো নিয়ে সাপ্তাহিক/পাক্ষিক ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। এ ব্যাপারে কমিউনিটির সম্মানিত অ্যাডমিন, মডারেটর, কিউরেটর এবং সকল সদস্যগণের মূল্যবান পরামর্শ, মতামত এবং সহায়তা কামনা করছি।

CC: @rme, @hafizullah, @shuvo35, @rex-sumon, @winkles, @amarbanglablog

Sort:  

অনেক সুন্দর উদ্যোগ। ধন্যবাদ

 5 years ago 

চেক করে দেখলাম, চমৎকার দক্ষতার সাথে সম্পাদনা করা হয়েছে। আপনার প্রচেষ্টার মাধ্যমে কমিউনিটিতে অবদান রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 5 years ago 

ভিন্ন রকম একটা স্বাদ পেলাম ধন্যবাদ আপনাকে

 5 years ago 

দারুন কাজ করেছেন । অনেক ধন্যবাদ জানাই :)

প্রশংসা এবং মন্তব্যের জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63671.12
ETH 1786.46
USDT 1.00
SBD 0.39