হাইমেশন - প্রাচীন গ্রীক সভ্যতার পোশাক

স্টিমিট প্ল্যাটফর্মের প্রথম এবং একমাত্র বাংলা কমিউনিটি আমার বাংলা ব্লগ এর বাংলাভাষী সদস্য আশা করি ভালো আছেন। আজকের এই পোস্টে হাইমেশন নামের প্রাচীন গ্রীক সভ্যতার একটি পোশাক সম্পর্কে আলোচনা করা হবে।


ছবির উৎস

প্রাচীন গ্রীক সভ্যতা পৃথিবীর সমৃদ্ধ সভ্যতাগুলোর একটি। আর তাই প্রাচীন গ্রীস সম্পর্কে আমাদের জানার আগ্রহ এতো বেশি। পৃথিবীর প্রাচীন রাষ্ট্রব্যবস্থা থেকে শুরু করে সমাজ, আইন, শিক্ষা, পরিবারপ্রথা ইত্যাদি বিষয়গুলোর শুরুর দিকের বিবরণ বা ব্যাখ্যা আমরা এখান থেকেই পাই। সংস্কৃতি ও সমাজব্যবস্থায় তাদের ছিল স্বতন্ত্র এক পরিচয়। তাদের বেশভূষা ও পোশাকপরিচ্ছদেও এর দৃষ্টান্ত দেখা যায়।

ছবির উৎস

পোশাকগুলোকে তাঁরা মূলত বাসাবাড়িতেই তৈরি করতো। এতে তাৎক্ষনিকভাবে রং লাগানো হত এবং তারপর বিভিন্ন নকশার কাজ করা হত। প্রাচীন গ্রীসে মূলত দুই ধরণের পোশাক ছিল। এগুলো হল- টিউনিক বা চিনটনের পোশাক ও হাইমেশন। টিউনিকের পোশাকগুলো ছিল পশমের তৈরি। আর হাইমেশন নামের পোশাকটি নারী-পুরুষ উভয়ই পরতে পারতো।

ছবির উৎস

হাইমেশনের এই পোশাকগুলো ছিল আয়তাকৃতির ভারী কাপড়ের তৈরি। এগুলো পশমাবৃত অথবা লিনেনের- এই দুইরকমের পাওয়া যেত। এই কাপড়টি আড়াআড়িভাবে এক কাঁধ বরাবর অথবা গতানুগতিকভাবে দুই কাঁধে রেখে পড়তো গ্রীকরা। প্রাচীন গ্রীসের বিভিন্ন ভাস্কর্যে এইধরণের কাপড় পরিহিত মানুষের মূর্তি দেখতে পাওয়া যায়।

Sort:  
 5 years ago 

প্রাচীন সভ্যতা সম্পর্কে যে ভাবে তুলে ধরেছেন সেটা সত্যিই অনেক সুন্দর । যাইহোক ভাল তথ্য দিয়েছেন ধন্যবাদ আপনাকে ।

আপনার ব্লগগুলো সবসময়েই ভালো হয়, লিখা চালিয়ে যান

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62035.99
ETH 1758.72
USDT 1.00
SBD 0.38