তেল পেঁয়াজ ছাড়া চ্যাপা শুঁটকি দিয়ে সজনে ডাটার ঝোল

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা,আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো তেল পেঁয়াজ ছাড়া চ্যাপা শুঁটকি দিয়ে সজনে ডাটার ঝোল। এখন বাজারে গেলেই প্রথমে সজনে ডাটা চোখে পড়ে। আমি আবার সজনে খেতে খুবই পছন্দ করি। যারজন্য প্রায় সময় সজনে ডাটা আনা হয়। আমি আবার সজনে ডাটা চ্যাপা শুঁটকি ছাড়া তেমন খেতে পারি না। ছোটবেলায় মায়ের হাতের এই রেসিপি খেতে দারুণ লাগতো। যদিও মায়ের মতো করেই রান্না করি তবে সেই স্বাদ কেন জানি পাওয়া যায় না। আমিও এখনও মা এর কাছে মাঝে মাঝে বায়না করি আমি বাসায় গেলে যেন আগের মতো করে সজনে ডাটার রেসিপি তৈরি করে। এভাবে রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়।


1000044725.jpg


এই রেসিপি একটু ঝাল ঝাল হলে খেতে বেশ লাগে। আপনারা এভাবে খেয়েছেন কিনা জানিনা তবে আমার এই রেসিপি খুব পছন্দ। এই রেসিপি তৈরি করতে কোনো পেঁয়াজ কিংবা তেল লাগে না। তারপরও খেতে খুবই সুস্বাদু লাগে। তাছাড়া বাড়তি মশলার ও প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণেই মজাদার রেসিপি তৈরি করা যায়। সজনে ডাটা বিভিন্ন ভাবেই রান্না করা যায় তবে আপনারা যদি এভাবে কখনও খেয়ে না থাকেন, তাহলে বলবো একবার আমার এই রেসিপি দেখে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। যাই হোক অনেক কথা বলেছি চলুন রেসিপি তৈরির উপকরণ ও ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


1000043872.jpg


1000043874.jpg


উপকরণপরিমাণ
সজনে ডাটা৪টি
আলু৪টি
চ্যাপা শুঁটকি২টি
রসুন২টি
কাঁচামরিচ১০টি
মরিচের গুঁড়া১চামচ
হলুদের গুঁড়া১ চামচ
লবণপরিমাণ মতো

রেসিপি তৈরির ধাপ নিচে দেওয়া হলো----


😋১ম ধাপ😋



প্রথমে সজনে ডাটা ও আলু ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম।


😋২য় ধাপ😋


1000043880.jpg


এবার কাঁচামরিচ , রসুন ও চ্যাপা শুঁটকি ভালো করে ধুয়ে নিলাম। এরপর শিলপাটায় নিয়ে হালাকা করে বেটে নিলাম।



😋৩য় ধাপ😋



তারপর একটি পাতিলে কেটে রাখা সজনে ডাটা ও আলু ঢেলে নিলাম। এরপর এর উপর শিলপাটায় বাটা মরিচ, রসুন ও চ্যাপ শুঁটকি বাটা দিয়ে দিলাম।



😋৪র্থ ধাপ😋



এবার হলুদ , মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিলাম।



😋৫ম ধাপ😋



এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।



😋 শেষ ধাপ😋


1000043933.jpg


যখন পানি শুকিয়ে সবকিছু সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেবো।



😋 পরিবেশন 😋


1000044724.jpg


1000044723.jpg


এবার একটি বাটিতে নিয়ে পরিবেশন করতে চলে এলাম। আমার পরিবারের সবাই খেয়ে খুব মজা পেয়েছে। আপনারা চাইলে এভাবে সজনে ডাটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক অনেক কথা বলেছি আজ আর নয় আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

মায়ের হাতের রান্না আমাদের সবারই অনেক প্রিয়। আমরা অনেক সময় চেষ্টা করেও মায়ের মত করে রান্না করতে পারিনা। চ্যাপা শুঁটকি দিয়ে সজনে ডাটার ঝোল দেখেই বুঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছিল। দারুন একটি রেসিপি শেয়ার করেছেন আপু।

 last year 
 last year 

পেঁয়াজ ছাড়া রান্না করা গেলেও তেল ছাড়া কখনো রান্না করে কোন রেসিপি খাওয়া হয়নি। আপনার রেসিপির কালার টা দেখেই লোভনীয় লাগছে। তৈরি করার ধাপ গুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ স্বাস্থ্যসম্মত একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য।

 last year 

অনেকদিন পরে দারুন একটি রেসিপি দেখলাম। যে রেসিপিটা আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ বিষয়টা হয়তো অনেকেই জানেন। সজনে ডাটার রেসিপি ওষুধের থেকেও আমাদের শরীরে বেশি কাজ করে শক্তি যোগায়। সেজন্য সজনে ডাটা আমার খুবই প্রিয় একটি খাবার।

 last year 

বর্তমানে এই সজনে কিন্তু অহরহ পাওয়া যাচ্ছে। যার ফলে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করতেছে।চ্যাপা শুঁটকি দিয়ে তৈরি করা রেসিপিটি খুবই লোভনীয় দেখাচ্ছে আপু। এরকম দারুন একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

তেল ছাড়া চমৎকার একটি রান্না করেছেন দেখছি। যদিও সজনে ডাটা আমি খুব একটা পছন্দ করি না। তবে তেল ছাড়া এরকম রেসিপি তৈরি করতে পারলে বেশ ভালই হয়। চ্যাপা শুটকি দিয়ে সজনে ডাটা চমৎকার রেসিপি দেখতে দারুণ লাগছে। রেসিপি তৈরি পদ্ধতি ধাপে ধাপে খুব সুন্দরভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 last year 

চ্যাপা শুঁটকি দিয়ে সজনে ডাটার ঝোল রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 last year 

আপনার তৈরি করা আজকের রেসিপি টা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে অনেক বেশি। এরকম রেসিপি গুলো খেতে আমার অনেক ভালো লাগে। আপনি আজকের রেসিপিটা খুব সুন্দর ভাবে তৈরি করলেন। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল রেসিপিটি। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এটা। অন্যরাও তৈরি করতে পারবে এটা দেখলে।

 last year 

অনেক লোভনীয় একটা রেসিপি ছিল এটা। দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে কার না লোভ লাগবে। এত সুন্দর ভাবে একটা রেসিপি তৈরি করেছেন, দেখতে অনেক সুস্বাদু হয়েছে বলে মনে হচ্ছে। রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন, এটা দেখে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ এটা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.077
BTC 63608.51
ETH 1667.04
USDT 1.00
SBD 0.43