🌿কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি🌿

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই সপ্তাহে চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। সেই হিসেবে আজকেও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি বানিয়ে। আমার কাছে এই অরিগ্যামি অনেক ভালো লেগেছে। সম্পূর্ণ বানানোর পর দেখতে পেলাম একদম বাস্তবের পাতার মতোই দেখাচ্ছে। এই ধরনের অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে।


IMG_20230829_184608.jpg


আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। ঠিক তেমনি কার্ডবোর্ড দিয়েও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। সেই ধরনের জিনিস যদি কালার করা হয় তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগে। মাঝে মাঝে কিছু কিছু অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার আজকের অরিগ্যামি তৈরি করতে মোটামুটি ভালো সময় লেগেছিল। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।

প্রয়োজনীয় উপকরণ:


IMG_20230828_172746.jpg


১. ছোট কার্ডবোর্ড

২. কাঁচি

৩. গাম

৪. সবুজ পোস্টার রং


পাতা বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜


IMG_20230828_173230.jpg


যেহেতু কার্ডবোর্ড অনেক শক্ত তারজন্য প্রথমে সমান অংশ রেখে নিচের অংশ তুলে নেবো। এতে করে একদম পাতলা হবে আর এতে কাঁচি দিয়ে কাটতেও সুবিধা হবে।


𒆜২য় ধাপ𒆜


IMG_20230828_173731.jpg


পাতা দেখতে সবুজ বলে আমি এবার সবুজ কালার পোস্টার রং দিয়ে কার্ডবোর্ডের সমান অংশ কালার করে নেব।


𒆜৩য় ধাপ𒆜


IMG_20230828_173950.jpg


এবার স্কেল ধরে তিনটি দাগ টেনে নেবো। একটি চিকন এবং দুটি বড় দাগ টেনে নিলাম।


𒆜৪র্থ ধাপ𒆜


IMG_20230828_174230.jpg


প্রথমে দাগ দেওয়ার কারণে এখন কাঁচি দিয়ে কাটতে সুবিধা হবে। এতে করে আঁকাবাঁকা হবে না।


𒆜৫ম ধাপ𒆜


IMG_20230828_175006.jpg


এখন চিকন পেপার রেখে বাকি দুটোকে মাঝখান দিয়ে কেটে নেবো।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜


IMG_20230828_180225.jpg


এবার চিকন পেপারের নিচের অংশ অল্প জায়গা ফাঁকা রেখে বাকি অংশ গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৭ম ধাপ𒆜


IMG_20230828_180900.jpg


IMG_20230828_180934.jpg


এখন ছোট পেপার চিকন ভাবে ভাঁজ করে নেব। এরপর ভাঁজ খুলে মাঝখান বরাবর কিছু অংশ কেটে নেবো।


𒆜৮ম ধাপ𒆜


IMG_20230828_181102.jpg


IMG_20230828_181742.jpg


এবার মাথার অংশ কেটে নেবো। এভাবে সবগুলো পাতা বানিয়ে নেব।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20230829_184147.jpg


IMG_20230829_184045.jpg


সবশেষে এবার পাতা গুলো গাম দিয়ে চিকন ডালের মধ্যে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের পাতার অরিগ্যামি। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে অনেক সুন্দর করে পাতার অরিগামি করেছেন। আপনার এরকম অরিগামি গুলো আমার সব সময় অনেক ভালো লাগে। আজকের টাও অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে আপনার পাতার অরিগ্যামিটি সত্যি চমৎকার হয়েছে। আমি তো প্রথমে দেখে ভেবেছিলাম রঙিন কাগজ দিয়ে তৈরি। পরে পোস্টের ভেতরে দেখতে পেলাম কাড র্বোড কেটে রং করে খুব সুন্দর করে বানিয়েছেন। বেশ সময়সাদ্ধ ব্যাপার। বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 3 years ago 

আপু একটু সময় লেগেছিল কিন্তু সম্পূর্ণ শেষ করতে পেরে খুব ভালো লেগেছিল। আপনার মন্তব্য পড়ে আরও বেশি ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago (edited)

আপু আপনি আজকে কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি তৈরি করেছেন। আপনার তৈরি অরিগ্যামি দেখতে ভীষণ ভালো লাগছে। এ ধরনের জিনিসগুলো তৈরি করে ঘরে দেওয়ালে টাঙিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর লাগে। আপনি এটা তৈরি খুব চমৎকার ভাবে আমাদেরকে দেখিয়েছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনি তো কার্ডবোর্ড দিয়ে অসাধারণ পাতা তৈরি করলেন। আপনার তৈরি করা এই পাতাগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। আমি এর আগে কখনোই কার্ডবোর্ড দিয়ে পাতা তৈরি করিনি। আপনার তৈরি করা পাতা দেখে বুঝা যাচ্ছে অনেক পরিশ্রম করতে হয়েছে পাতা তৈরি করতে। এত সুন্দর পাতা দেখেই মনটা ভরে গেল। আপনাকে ও অনেক ধন্যবাদ এত সুন্দর পাতা তৈরি করার জন্য।

 3 years ago 

নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমাদের সবার অনেক ভালো লাগে। আর আপনিও খুব সুন্দর করে পাতা তৈরি করেছেন আপু।কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি তৈরি করাটা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।কাড বোর্ড দিয়ে এইভাবে তৈরি করা যায় আগে জানা ছিল না। এইটা দেওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামিটি খুব সুন্দর ছিল আপু। দেখতে অরিজিনাল পাতার মত লাগছে। খুব সুন্দর ভাবে বর্ণনার পাশাপাশি ধাপগুলো তুলে ধরেছেন, যাতে করে আরও বেশি ভালো লাগলো।অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই পোস্ট উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।

 3 years ago 

পাতার অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। আপনি কার্ডবোর্ড দিয়ে পাতার অরিগ্যামি তৈরি করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে। চমৎকার পাতা ডিজাইন করেছেন আপনি। এত দুর্দান্ত ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ওয়াও কার্ডবোর্ড দিয়ে খুব সুন্দর পাতার অরিগামি আপনি তৈরি করেছেন আপু।অরিগামি টি দেখতে চমৎকার লাগছে।আপনি পাতা তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত বর্ণনা করেছেন খুব সুন্দর করে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

কার্ডবোর্ড দিয়ে তৈরি এই অরিগ্যামি একদমই বাস্তবের পাতার মতো দেখা যাচ্ছে৷ খুবই সুন্দর ভাবে আপনি পাতা তৈরি করে দেখিয়েছেন৷ এর মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে খুবই ভালোভাবেই প্রকাশ করতে পেরেছেন৷ এভাবে আরো সুন্দর সুন্দর কিছু অরিগ্যামি প্রকাশ করার জন্য অগ্রিম শুভকামনা রইল৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 64542.43
ETH 1914.32
USDT 1.00
SBD 0.39