রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট || [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের রঙিন কাগজ দিয়ে ফুলের ওয়ালমেট বানিয়ে দেখাবো। বিভিন্ন কালারের রঙিন কাগজ একসাথে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভাল লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস দিয়ে নানা ধরনের ডাই প্রজেক্ট তৈরি করে। সেই জিনিসগুলো দেখতে আমার যেমন ভালো লাগে, তেমনি আমার নিজেরও বিভিন্ন জিনিস বানাতে অনেক ভালো লাগে। এজন্য যখনই সময় পাই তখনই চেষ্টা করি কিছু না কিছু বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। আশা করছি আপনাদের আমার বানানো এই ওয়ালমেট অনেক ভালো লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ
১. রঙিন কাগজ
২. পেন্সিল
৩. রাবার
৪. গাম
৫. কাঁচি
৬. কম্পাস
ওয়ালমেট বানানোর ধাপসমূহ
ধাপ ১
প্রথমে আমি রঙিন কাগজ চার ভাঁজ করে নেব।এরপর কম্পাসের সাহায্যে গোল বৃত্ত এঁকে নেব।এরপর কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেব। এরপর এই বৃও চার ভাঁজ করে নেব।
ধাপ ২
এবার এই ভাঁজের মধ্যে পেন্সিল দিয়ে ফুলের আকৃতি দিয়ে দেব। এরপর কাঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নেব।
ধাপ ৩
এবার প্রথমে বড় দুটি ফুল গাম দিয়ে লাগিয়ে নেব। তারপর উপরে ছোট দুটি ফুল আবারো গাম দিয়ে লাগিয়ে নেব। এভাবে সবগুলো ফুল বানিয়ে নেব।
ধাপ ৪
এবার ফুলের মাঝখানে কলি দেওয়ার জন্য কালো ও হলুদ কাগজ চিকন করে কেটে নেব। এরপর দুটো একসাথে গাম দিয়ে লাগিয়ে নেব। এবার ভাঁজ করে কাঁচি দিয়ে চিকন করে কেটে নেব। এরপর একপাশ থেকে ভাঁজ করে গাম দিয়ে লাগিয়ে নেব।
ধাপ ৫
এবার এই কলি ফুলের মাঝখানে গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব।
ধাপ ৬
আমি আগে থেকে কার্টন পেপার গোল করে কেটে নিয়েছিলাম। এবার এর উপরে সেই ফুল গুলো গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব।
শেষ ধাপ
এখন আমি ফুলের মাঝখানে দেওয়ার জন্য পাতা বানিয়ে নেব। এরপর প্রতিটা ফুলের মাঝখানে গাম দিয়ে পাতাগুলো লাগিয়ে নেব। এরপর দেয়ালে ঝুলানোর জন্য পেছনে সুতা বেঁধে নেব। তাহলেই শেষ হয়ে যাবে আমার আজকের ফুলের ওয়ালমেট।
আশা করি আপনাদের কাছে আমার এই ওয়ালমেট ভালো লাগবে। আজকের মতো এখানেই আমার লেখা শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোন ডাই নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এই দোয়া কামনা করি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ওয়ালমেট তৈরি করতে আপনার প্রচুর সময় লেগেছিল। আমি তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। তারপর বলিনা শেষ করতেই হবে। তার জন্যই এই ওয়ালমেট গুলো দেখতে ভীষণ সুন্দর হয়। আপনার তৈরি করা ওয়ালমেটিও অনেক সুন্দর হয়েছে আপু। একদম মুগ্ধ করার মতো এই প্রজেক্ট।
ধন্যবাদ আপনার সুন্দর একটি কাজও আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা জানাই।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আর আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। এটি দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় লেগেছিল এটি তৈরি করতে। পাতাগুলি দেওয়ার কারণে সৌন্দর্য আরো কিছুটা বেড়েছে। আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই পাতা গুলোর জন্য বেশি সুন্দর দেখাচ্ছে। আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
নিঃসন্দেহে আপনার সময় গুলো আপনি ভালো কাজে ব্যবহার করেন, আসলে আমিও সময় পেলে ডাই পোস্ট তৈরি করার চেষ্টা করি, যাই হোক আপনি কিন্তু আজকে অনেক সুন্দর করে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু মনি, আপনার ফুলের ওয়ালমেট প্রজেক্টি আমার খুবই ভালো লেগেছে, অনেক সুন্দর ছিলো আপনার ডাই পোস্টি আপু মনি শুভকামনা রইলো আপনার জন্য।
আসলেই আপু সময় পেলে ভাই পোস্ট করতে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট বানিয়েছেন আপু। ওয়ালে ঝুলিয়ে রাখলে অনেক সুন্দর লাগবে দেখতে। অনেক চমতকারভাবে সময় নিয়ে ফুলগুলো বানিয়েছেন আপনি। সুন্দর এই ওয়ালমেট টি আমাদের শেখানোর জন্য অনেক ধন্যবাদ ও ভালবাসা আপনার জন্য
ওয়ালে টানিয়ে রেখেছি অনেক সুন্দর লাগছে। আপনার উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেটটি দেখতে অনেক বেশি চমৎকার লাগছে। বিশেষ করে কাগজের কালার গুলো আপনি খুব সুন্দর পছন্দ করেছেন। যার কারণে ওয়ালমেটটি আরও বেশি ফুটে উঠেছে।
সবসময় সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন আপু মনি সবসময়।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার ওয়ালমেট টি দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে।আসলে আপনার কাজের প্রশংসা করতে হয়। দেখে বোঝা যাচ্ছে খুব নিখুঁতভাবে অলমেট তৈরি করেছেন আপনি। প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আসলেই ভাইয়া অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ ব্যবহার করে আপনি অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। ওয়ালমেট টি দেখতে চমৎকার লাগছে। ওয়ালমেট তৈরি প্রতিটি ধাপ আমার কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তীতে অন্য কেউ দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবে।
অসংখ্য ধন্যবাদ জানাই আপু। এভাবেই উৎসাহ দেওয়ার জন্য খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভেচ্ছা রইল।
আসলে আপু একাজগুলো অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন আপনি খুবই চমৎকার একটি ফুলের ওয়ালমেট বানিয়ে আপনার ধৈর্যের পরিচয় আমাদের মাঝে দিলেন এতে আমরা খুবই মুগ্ধ। আপনার ফুলের ওয়ালমেটটি সত্যিই অনেক চমৎকার হয়েছে। আপনার এই ফুলের ওয়ালমেটটি আপনার পুরো রুমটিকে আলোকিত করে ফেলেছে দেখেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি ফুলের ওয়ালমেট শেয়ার করার জন্য।
ভাইয়া আসলেই অনেক ধৈর্য্য ধরে করেছিলাম। তবে আপনাদের এই সুন্দর মন্তব্যের জন্য খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।
দেখেই বুঝা যাচ্ছে অনেক সময় লেগেছে আপনার এই ওয়ালমেট এর প্রজেক্ট টি তৈরি করতে। এধরনের প্রজেক্ট এ এমনিও অনেক সময় চলে যায়। খুবই চমৎকার ভাবে বানিয়েছেন। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে তৈরি ফুল ওয়ালমেট চমৎকার হয়েছে। বিশেষ করে এর কালার কম্বিনেশন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য
ওয়ালমেট তৈরি করার পরে আমার কাছে অনেক ভালো লেগেছিল। দেয়ালে টানিয়ে রেখেছি সত্যি অনেক ভালো লাগছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।