DIY-(এসো নিজে করি) পেন্সিল দিয়ে মনোযোগ সহকারে পড়ার দৃশ্য আর্ট || ১০%প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য
আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব মনোযোগ সহকারে পড়ার দৃশ্য। আমার বাংলা ব্লগে সবাই অনেক সুন্দর করে আর্ট করে থাকে। কিন্তু আমি আপনাদের মত এত সুন্দর করে আর্ট করতে পারিনা। তবু একটু চেষ্টা করে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই আর্ট আপনাদের সবার ভালো লাগবে।
আর্ট করতে যা যা প্রয়োজন
- রাবার
- পেনসিল
- খাতা
মনোযোগ সহকারে পড়ার অংকন করার ধাপগুলো নিচে দেওয়া হল।
১ম ধাপ
আর্ট করার জন্য প্রথমেই একটি পৃষ্ঠা নিতে হবে। তারপরে এতে একটি চায়ের কাপ আঁকতে হবে।
২য় ধাপ
চায়ের কাপ আঁকা শেষ হলে এর নিচে একটি প্লেট বসাতে হবে।
৩য় ধাপ
চায়ের কাপ ও প্লেট আঁকা হলে এবার তার সাথে একটি বই আঁকতে হবে।
৪র্থ ধাপ
এবার বইয়ের উপর থেকে চায়ের কাপের উপর পর্যন্ত দাগ টানতে হবে।
৫ম ধাপ
এবার নাক, মুখ ও চোখসহ একটি মুখের ছবি আঁকতে হবে।
৬ষ্ঠ ধাপ
তারপরে হালকা করে একটা বডি শেপ দিয়ে দিতে হবে।
শেষ ধাপ
এবার চুল হাতসহ সম্পূর্ণ বডি এঁকে নিলেই আমাদের আজকের অংকটি শেষ হয়ে যাবে।
অনেক সময় দেখা যায় পড়ালেখা করতে করতে আমাদের মাথা ধরে যায়। তখন যদি আমরা এক কাপ চা খাই তাহলে মাথাটা একটু ঠাণ্ডা হয়, পড়তেও ভাল লাগে। আমার এই আর্টের মাধ্যমে এটি তুলে ধরতে চেষ্টা করেছি। আশা করি সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। আজ এ পর্যন্তই সবার সুস্থ থাকবেন, এই দোয়া কামনা করছি।
ভাইয়া এভাবে কনফিডেন্স দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, সামনে ইনশাল্লাহ নিয়ম মেনে আরো ভালোভাবে করতে পারব। দোয়া রাখবেন সবসময়।
আবারো আপনাকে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক দোয়া ভাইয়া।
পড়তে পড়তে দেখি মাথা পাগল হয়ে যাচ্ছে বাচ্চা মেয়ে টার 😊😉। এত চাপ নেওয়া যাবে না তো দিদি। হিহিহিহি। খুব ভালো চেষ্টা । শুভেচ্ছা রইলো। আরো সামনে এগিয়ে চলুন।
আপু অনেক সুন্দর আপনার মন্তব্য, দোয়া রাখবেন প্রিয় আপু এবং পাশে থাকবেন এভাবেই। আপনার জন্য সব সময়ের জন্য শুভকামনা রইল।
আর হ্যাঁ আপু, আমরা যখন স্কুলে পড়তাম তখন বাসায় রাত্রে পড়তে গেলে এরকম অবস্থা হতো। তাই হঠাৎ করে মাথায় চিন্তা আসলো এবং সাথে সাথে আর্ট তৈরি করে ফেললাম।
বাহ্ পেন্সিল দিয়ে মনোযোগ সহকারে পড়ার দৃশ্য আর্টটা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। আমার কাছে তো মনে হচ্ছে পড়তে পড়তে মেয়েটার মাথার ভিতর ঘুড়পাক খাচ্ছে হিহিহি। যাইহোক খুবই সুন্দর চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে চেষ্টা করতে থাকেন। শুভকামনা রইল আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া রাখবেন ভাইয়া যেন নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে পারি।
বাহ আপু অনেক সুন্দর আর্ট করেছেন আপনি। একটি মেয়ের পড়ার দৃশ্য টা সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। দক্ষতা এতো নিখুত ভাবে আর্ট করেছেন আপনি তা দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া রাখবেন ভাইয়া যেন নিয়ম মেনে সামনে এগিয়ে যেতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।