রঙিন কাগজ দিয়ে পুতুলের অরিগ্যামি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। দু'দিনের অসুস্থতার জন্য অবস্থা খুবই খারাপ। তারজন্য ঠিক মতো এক্টিভ থাকতে পারছি না। মাথা এত যন্ত্রনা করে মোবাইল চালালে আরও বেশি খারাপ লাগে। অসুস্থ শরীর নিয়ে বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না। ঘুম তো মনে হচ্ছে হারিয়ে গিয়েছে। যেই জায়গায় আমি ঘুমের পাগল আর এখন এমন অবস্থা ঘুম আসেই না। বিকালে এক ঘন্টা শুয়ে ছিলাম কিন্তু ঘুম আসেনা মাথা ব্যথার জন্য। এরপর চিন্তা করলাম শুয়ে না থেকে তারচেয়ে কাজ করি। রঙিন কাগজ দিয়ে কিছু একটা বানিয়ে নেই তাহলে খুব ভালো হবে। কিন্তু কে জানে সেটা গিয়ে আমার মাথার যন্ত্রনা আরও বেড়ে যাবে।


IMG_20231023_012126.jpg


যখন গাম লাগাতে গিয়েছি তখন একদিক দিয়ে লাগাই আরেক দিক খুলে যায় আর তখন খুব বিরক্ত লেগেছে। সেজন্যই বরং মাথা আরও ধরে গিয়েছিলো। তবে বহু কষ্টে পর অবশেষে বানাতে পেরেছি। ও হ্যাঁ এত কষ্ট করে কি বানিয়েছি সেটা শুনবেন না? রঙিন কাগজ দিয়ে পুতুল বানিয়েছি। যখন সম্পূর্ণ কাজ শেষ হলো তখন পুতুল দেখতে খুবই কিউট লেগেছিল। আমার মনে হয় আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।

রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার এই অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। সত্যিই রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে পুতুলের অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231022_162556.jpg


১. রঙিন কাগজ

২. গাম

৩. কাঁচি


পুতুল বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜



প্রথমে আমি লাল কালার রঙিন কাগজ চিকন করে ভাঁজ করে নিলাম। এরপর মাঝখান বরাবর ভাঁজ করে রাবাট দিয়ে বেঁধে নেবো।


𒆜২য় ধাপ𒆜



এবার হলুদ পেপার অর্ধেকের বেশি অংশ নিয়ে কেটে নেবো। এরপর চিকন করে ভাঁজ করে নেব।


𒆜৩য় ধাপ𒆜



এখন হলুদ পেপার মাঝখান দিয়ে ভাঁজ করে লাল পেপারের উপরে লাগিয়ে নেবো। এরপর রাবাট দিয়ে আবারও বেঁধে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜



এবার পুতুলের চুল বানাবো তারজন্য কালো ও সাদা পেপার কেটে নেবো। এবার চুলের ডিজাইন গাম দিয়ে সাদা বৃত্তের উপরে লাগিয়ে নেবো।


𒆜৫ম ধাপ𒆜



মাথায় ঝুঁটি করেছে এমন বুঝানোর জন্য কালো পেপার গোল ছোট করে কেটে নেবো। এরপর গাম দিয়ে পুতুলের মাথায় লাগিয়ে নেবো।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜



এরপর হলুদ পেপার চিকন করে কেটে নেবো। এবার গাম দিয়ে ঝুঁটির মধ্যে লাগিয়ে নেবো।


𒆜৭ম ধাপ𒆜



এখন পুতুলের চোখ মুখ এঁকে নেব। এরপর গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৮ম ধাপ𒆜



এবার জামার উপর দেওয়ার জন্য হলুদ পেপার কেটে ছোট্ট ডিজাইন বানিয়ে নিলাম। এরপর গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜শেষ ধাপ𒆜



এরপর সবশেষে হলুদ পেপার দিয়ে পুতুলের পা বানিয়ে নিলাম। এরপর গাম দিয়ে পিছনে লাগিয়ে নিয়েছি।


IMG_20231023_011953.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



CamScanner 09-18-2023 18.54.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা পুতুলের অরিগ্যামি টা জাস্ট অসাধারণ ছিল। দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু এত সুন্দর ভাবে তৈরি করলেন। তাছাড়া প্রতিনিয়ত আপনার পোস্ট গুলো আমার খুবই ভালো লাগে। আপনারা আজকের কালারফুল পুতুলের অরিগ্যামি দেখে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য।

 3 years ago 

আপু এত প্রশংসা পেয়ে তো পেট ফুলে যাচ্ছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রঙিন কাগজ দিয়ে পুতুলের অরিগ্যামি তৈরি। আপনার তৈরি পুতুলের অরিগ্যামি দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছে আপু। আসলে কাগজ দিয়ে যেকোনো পোস্ট তৈরি করতে হলে সত্যি অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

পুতুলটি সত্যিই অনেক ভালো লাগতেছে। যে আমার বাংলা ব্লগে না আসলে এত দক্ষতা সম্পন্ন মানুষ আমরা কখনোই দেখতে পারতাম না। এত সুন্দর সুন্দর কাজ প্রতিনিয়ত দেখতে পায়। তার মধ্যে নিজেও করার চেষ্টা করি।আপনি অসুস্থতার জন্য খুব একটিভ থাকতে পারেন নাই। এখন একটিভ হয়েছেন দেখে বেশ ভালো লাগল। আশা করব সামনে আরো ভালো ভাবে কাজ করে যাবেন।আপনি রঙিন কাগজ দিয়ে পুতুলের অরিগ্যামিটা তৈরি করেছেন। সত্যি এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। কালার কম্বিনেশন টা অত্যন্ত ভালো ছিল। শুভেচ্ছা রইল আপনার জন্য

 3 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন আর আপনার এত সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago (edited)

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পুতুলের অরিগামী তৈরি করে ফেলেছেন। এরকম অরিগামি আমি কখনোই দেখিনি। আপনার কাছ থেকে প্রথম এরকম একটি অরিগামী দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য। আর এই পুতুলটিও একদম কিউট দেখা যাচ্ছে৷

 3 years ago 

আমার পোস্টের মাধ্যমে প্রথম এমন সুন্দর অরিগ্যামি দেখেছেন শুনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago (edited)

রঙিন কাগজের এইরকম অরিগ্যামি এগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগে। আপনি বেশ ধৈর্য সহকারে সময় নিয়ে রঙিন কাগজ দিয়ে পুতুলের সুন্দর অনেকে আমি তৈরি করেছেন যা দেখতে অনেক ভালো লাগছে। খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে অরিগামি তৈরি পদ্ধতি আমাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এই অরিগ্যামি বানাতে আমার অনেক ধৈর্য্য আর সময় লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি বরাবরই রঙিন কাগজ দিয়ে সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করেন।আপনার রঙিন কাগজের অরিগ্যামি গুলো দারুণ লাগে আমার। আজকের এই রঙিন কাগজের পুতুল টা দেখে বাস্তব মনে হচ্ছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

আপু অনেক ভালো লাগলো। রঙ্গিন কাগজ দিয়ে পুতুলের অরিগামিটা আপনি তৈরি করেছেন এবং বেশি মোবাইল টিপলে আমারও মাথায় যন্ত্রণা করে তাই যত পারা যায় মোবাইল থেকে দূরে থাকতে হবে। শুভেচ্ছা রইলো আপনার জন্য

 3 years ago 

আপু মাথা ধরে ঠিকই কিন্তু মোবাইল যেন হাত থেকে সরাতেই পারিনা। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে পুতুলের একটি অসাধারণ অরিগ্যামি তৈরি করেছেন আপু। পুতুলটি দেখতে অনেক সুন্দর হয়েছে। পুতুল তৈরির প্রতিটি ধাপ বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অসাধারণ সুন্দর একটি পুতুল তৈরি করেছেন। আপনার এই পুতুল তৈরি করার ক্ষেত্রে পুতুলের জামার উপর দিয়ে হলুদ রঙ্গের কাগজ দিয়ে ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি সৃজনশীল মূলক পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিকালে একটু ঘুমাতে পারলে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায়। তবে ঝামেলার পরে আপনি কাজটি করতে পেরেছেন জেনে ভালো লাগলো। তবে রঙিন কাগজ দিয়ে পুতুলের অরিগ্যামিটি দারুণ হয়েছে আপু 🌼

 3 years ago 

আপনার কাছে ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64222.97
ETH 1872.99
USDT 1.00
SBD 0.38