বাস্তবিক গল্প: ভালোবাসা বয়স কিংবা সম্পর্ক বুঝে না।(১ম পর্ব)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও অন্য রকম পোস্ট নিয়ে চলে এসেছি। আপনারা আমার টাইটেল দেখে ভাবছেন এটা আবার কি কথা? হ্যাঁ এটাই সত্য ভালোবাসা বয়স কিংবা সম্পর্ক বুঝে না। আমার সম্পূর্ণ পোস্ট পড়ে বুঝতে পারবেন কেন এই কথা বলেছি। ভালোবাসা এমন একটি জিনিস যা কখনো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। ভালোবাসা যেকোনো সময় যে কারো সাথে হতে পারে। এটি কখন কিভাবে কার সাথে আসে তা কেউ বলতে পারে না। এই ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য অনেক মানুষ লড়াই করে জিতে যায় আবার অনেকে ব্যর্থ হয়ে যায়।


আমার আজকের গল্পের নায়ক আকাশ আর নায়িকা বৃষ্টি। আকাশ বৃষ্টির দূর সম্পর্কের চাচা হয়। চাচা হয় বলে সে বয়স্ক তা কিন্তু নয়। আকাশের বয়স ২৬ আর বৃষ্টির বয়স ১৩ বছর। আকাশের বংশ থেকে বৃষ্টির বংশ স্বনামধন্য। বৃষ্টি একা আর তার দুই ভাই। অন্যদিকে আকাশরা ছয় ভাই আর এক বোন। আকাশ দেখতে খুবই সুন্দর কিন্তু সে শিক্ষিত নয়। সে একটুও পড়ালেখা করেনি। সে বাড়িতেই থাকতো আর তার বাবার সাথে জমি চাষের কাজে মাঝে মাঝে সাহায্য করতো। এছাড়া সে কয়েক মাস শহরে এসে চাকরিও করেছে।


IMG_20230912_172149.jpg


Location


সে খুব সুন্দর ছিল বলে যেখানে যেতো সেখানেই মেয়েরা তাকে পছন্দ করতো। এমন কি সেজন্য আকাশ অনেক মেয়েদের সাথে প্রেম করে ধোঁকা দিয়ে চলেও এসেছে আবার অনেক মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। তার কাছে বিয়ে না দেওয়ার কারণ সে বেকার ছিল। আকাশের বাড়ি আর বৃষ্টিদের বাড়ি পাশাপাশি ছিল। সেই হিসেবে আকাশ সবসময় বৃষ্টিদের বাড়িতে যাতায়াত করতো। বৃষ্টি যখন পড়তে বসতো তখন সে কাছে এসে বসে থাকতো এমন কি দিনের বেলা জানালার একটু দূরে দাঁড়িয়ে থাকতো।


তবে এসব নিয়ে বাড়ির কারো মনে কোনো সন্দেহ ছিল না। সেই সময় বৃষ্টি ক্লাস এইটে পড়ে আর সেই সময়টাই আমি মনে করি ছেলেমেয়েদের ভুল করার বয়স। কারণ সেই সময় তাদের জীবনে যা আসে তা ভালোবাসা নয় আবেগ। এই আবেগের জন্য অনেক ছেলেমেয়েদের জীবন নষ্ট হয়ে যায়। যাই হোক কাজের কথায় আসি। এমন কি বৃষ্টি স্কুলে যাওয়ার রাস্তায় আকাশ দাঁড়িয়ে থাকে আর বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। এভাবেই সময় যেতে থাকে আর হঠাৎ করে বৃষ্টি একদিন বুঝতে পারে সে আকাশ কে ভালোবেসে ফেলেছে। কিন্তু সেই সময় বৃষ্টির মাথায় একবার এটা আসেনি আকাশ তার দূর সম্পর্কের চাচা হয়।


IMG_20230912_172141.jpg


Location


আপনারা হয়তো ভাবছেন রক্তের সম্পর্ক না হোক তার তো চাচা হয় এটা একবার চিন্তা করা উচিত ছিল। কিন্তু এই যে বললাম ভালোবাসা কোনো সম্পর্ক বুঝে না। কখন কার সাথে মন দেওয়া নেওয়া হয়ে যায় কেউ বলতে পারে না। এরপর একদিন আকাশ সাহস করে অন্য একজন ছেলেকে দিয়ে চিঠি লিখিয়ে বৃষ্টিকে দেয় আর বলে এর উত্তর দেওয়ার জন্য। সেই চিঠিতে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি আর তুমি। এরপর বৃষ্টিও চিঠির মাধ্যমে তার ভালোবাসা প্রকাশ করে।


এভাবে সময় যেতে থাকে আর তাদের ভালোবাসা দিন দিন গভীর হতে থাকে। বাড়ির কেউ তাদের ভালোবাসার কথা জানতে পারেনি। তবে বৃষ্টির বান্ধবীরা বুঝতে পেরেছিল আর তাদের কাছে বৃষ্টি সব বলে। কিন্তু তারা বৃষ্টিকে আকাশের সাথে সম্পর্ক রাখতে নিষধ করে না। স্কুলে যাওয়ার পথে আকাশ বসে থাকলে বৃষ্টির বান্ধবীরা এই নিয়ে অনেক মজা করতো। যদি সবাই জেনে যায় সেই ভয়ে তারা কখনো কোথাও ঘুরতে যায়নি। তাদের বাড়িতেই দেখা হতো আর তারা দু'জন স্বাভাবিক ভাবে চলতে থাকে।


বন্ধুরা আজ এখানেই আমার প্রথম পর্ব শেষ করলাম। এরপর বৃষ্টি আর আকাশের জীবন কোন দিকে গিয়ে দাঁড়িয়েছে তা জানতে হলে পরবর্তী পর্বের অপেক্ষায় থাকতে হবে। আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। চলবে...


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

গল্পের প্রথম পর্ব পড়ে খুব ভালো লাগলো। বেশ চমৎকার গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সত্যি ভালবাসার কোন বয়স মানে না। বৃষ্টি এবং আকাশের প্রেম কাহিনী বেশ অসাধারণ। পরবর্তী পর্ব পড়ার জন্য অধিক আগ্রহে অপেক্ষা থাকলাম। ধন্যবাদ আপনাকে এত দুর্দান্ত গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব শেয়ার করবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু, ভালোবাসা কখনো সম্পর্ক বোঝেনা, আবার কখনো বয়সের তারতম্যও দেখেনা। হঠাৎ করে ভালবাসার উদয় হয়। আর এই ভালোবাসা কখন কার জীবনে আসবে তা বলা বড় মুশকিল। এই যেমন আমি ক্লাস নাইনে পড়তে পড়তে হঠাৎ আপনার ভাবিকে পছন্দ করেছিলাম। আর তখন সে সবে মাত্র ক্লাস সেভেনে পড়ে। তবে আমরা কিন্তু আমাদের ভালোবাসার পরিণয় ঘটিয়েছিলাম কলেজ লাইফে এসে হাহাহা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। যাইহোক আপু, আপনার গল্পটি পড়ে খুব ভালো লাগলো, তাই পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

 3 years ago 

তাহলে তো আপনাদের সম্পর্ক ছোটবেলা থেকেই শুরু হয়েছে। তবে এটা জেনে খুশি হলাম আপনাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

বৃষ্টি আর আকাশের প্রেম কাহিনী পড়ে অনেক ভালো লাগলো।আসলেই ভালোবাসা কোনো কিছুই মানে না।একবার ভালোবাসার আবির্ভাব ঘটলে সবকিছুই ঠিক লাগে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

এমন প্রেম কাহিনী পড়তে খুব ভালো লাগে আমার। আকাশ যেহেতু বৃষ্টির দুঃসম্পর্কের চাচা হয়,এটা কোনো ব্যাপার না প্রেম ভালোবাসার মধ্যে। তবে আকাশ যেহেতু অনেক মেয়েকে ধোঁকা দিয়েছে, পরবর্তীতে যদি বৃষ্টিকেও ধোঁকা দেয় সেটাই ভাবছি। আবার বৃষ্টির বয়স খুব কম। পরবর্তীতে যদি পরিবারের চাপে পড়ে পাল্টে যায় বৃষ্টি সেটাও ভাবছি। যাইহোক পরবর্তী পর্ব পড়ার আগ্রহ অনেকাংশে বেড়ে গিয়েছে। এতো চমৎকার একটি রোমান্টিক গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65093.41
ETH 1884.69
USDT 1.00
SBD 0.38