ক্লে দিয়ে শিউলি ফুলের স্টিক

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা,শুভ সকাল
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। জ্বর কমলেও ঠান্ডা কাশি রয়ে গিয়েছে। বৃষ্টির কারণে বর্তমানের আবহাওয়া খুবই ঠান্ডা আর হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনের জন্য ঘরে ঘরে সবাই অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া ডেঙ্গুর উপদ্রব ও রয়েছে। সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন।

যাই হোক আজ সকাল সকাল নতুন একটি ডাই পোস্ট নিয়ে চলে এসেছি। এর আগে আপনাদের সাথে রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক শেয়ার করেছিলাম। সবসময় একরকম ভালো লাগে না আর সেজন্য আজ নিয়ে এসেছি ক্লে দিয়ে শিউলি ফুলের স্টিক। শরৎকালে কাশফুলের পাশাপাশি শিউলি ফুলও তার সৌন্দর্য দিয়ে সবাইকে মুগ্ধ করে। শিউলি ফুলের মধ্যে লাল আর কমলা রঙের মিশ্রণ থাকে বলে খুব সুন্দর ভাবে ফুটে উঠে। আমার কাছে শিউলি ফুল অনেক ভালো লাগে। যেহেতু ক্লে কে বিভিন্ন ভাবে শেপ দেওয়া যায় তাই চিন্তা করলাম আজকের ফুলের স্টিক ক্লে দিয়েই বানাই। যখন সম্পূর্ণ স্টিক বানানো শেষ হলো তখন দেখতে একদম বাস্তবের শিউলি ফুলের মতোই মনে হচ্ছিল।


CamScanner 10-05-2024 10.44.jpg


CamScanner 10-05-2024 10.43.jpg


সবুজ পাতার ফাঁকে সাদা কমলা মিশ্রিত শিউলি ফুল দেখতে বেশ চমৎকার লাগে। ফুলের পাপড়ি বানিয়ে কমলা রঙের ছোট ডালের মধ্যে লাগাতে বেশ খানিকটা সময় লেগেছিল। আমার দেখাদেখি আমার ছেলেও বানিয়েছে। যদিও ওর এটার ছবি তুলা হয়নি। ফুল দেখতে যেমন ভালো লাগে তেমনি বিভিন্ন জিনিস দিয়ে বানাতেও অনেক ভালো লাগে। এই ধরনের কাজ যত বেশি সময় নিয়ে করা যায় ততই দেখতে খুব সুন্দর দেখায়। তাছাড়া ক্লে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে একটু বেশিই সুন্দর লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20241004_183611.jpg


১. ক্লে
২.কাঠি
৩. কাঁচি


এবার ফুল তৈরি ধাপ নিচে দেওয়া হলো----

১ম ধাপ


প্রথমে সাদা কালার ক্লে নিয়ে হাত দিয়ে চেপে পাপড়ি বানিয়ে নিয়েছি।



২য় ধাপ


এবার কাঁচি দিয়ে মাঝখানে একটু কেটে নিয়েছি। এরপর কমলা কালার ডালের সাথে পাপড়ি গুলো লাগিয়ে নিলাম।



৩য় ধাপ

IMG_20241004_211818.jpg


একইভাবে আমি পাঁচটি ফুল বানিয়ে নিয়েছি।



৪র্থ ধাপ


এবার সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে নিয়েছি। এরপর নারিকেলের কাঠির মধ্যে সবুজ ক্লে লাগিয়ে ডাল বানিয়ে নিলাম।



শেষ ধাপ


সবশেষে এবার পাতা ডালের মধ্যে পাতাগুলো লাগিয়ে নিলাম। এরপর পাতার ফাঁকে ফাঁকে ফুল লাগিয়ে নিয়েছি। এভাবেই হয়ে গিয়েছে আমার আজকের শিউলি ফুলের স্টিক।



ফাইনাল আউটপুট

CamScanner 10-05-2024 10.45 (1).jpg


CamScanner 10-05-2024 10.45.jpg


ডাই প্রজেক্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "ক্লে দিয়ে শিউলি ফুলের স্টিক" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।


IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 2 years ago 

অনেক সুন্দর শিউলি ফুল তৈরি করেছেন আপনি। আপনার চমৎকার এই শিউলি ফুল তৈরি করা দেখে ভালো লাগলো। আজকে আপনি অনেক সুন্দর দক্ষতার সাথে ক্লে দিয়ে শিউলি ফুল তৈরি করে দেখিয়েছেন। খুবই ভালো লাগলো দেখে আমার এমন চমৎকার কার্যক্রম।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ক্লে দিয়ে বেশ দারুন একটি শিউলি ফুলের স্টিক তৈরি করেছেন। ফুলের স্টিকটি দেখে মনে হচ্ছে যেনো এই মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে আসা হয়েছে। শিউলি ফুল তৈরির প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এবং ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি ডাই পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই মাত্র গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি আর আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 2 years ago 

শুকরিয়া আপু।

 2 years ago 

আমি বিশ্বাস করতে পারছি না যে এই ফুলটি আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। আসলে আমার মত অনেকেই আছে যারা কিন্তু আপনার এই এত সুন্দর ফুল তৈরীর প্রক্রিয়াটি তারা আসল বলে মনে করবে। সত্যিই অবাক হয়ে গেছি আপনি এত সুন্দর ভাবে ক্লে দিয়ে এত সুন্দর একটা ফুল তৈরি করে দেখলেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া চেষ্টা করেছি সুন্দর কিছু তৈরি করার আর আপনাদের কাছ থেকে যখন এত প্রশংসা পেয়েছি, এখন মনে হচ্ছে আমি স্বার্থক। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে খুব সুন্দর ভাবে শিউলি ফুলের স্টিক তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা শিউলি ফুল গুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে বাস্তব শিউলি ফুল খুব। সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছেও বাস্তবের ফুলের মতো লেগেছে জেনে খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু গাছটি কি কুরিয়ার করা যায়? আপনি কিন্তু দারুন সুন্দর একটি জিনিস বানিয়েছেন। যেটা কিনা আমার নজর কেড়েছে। সব মিলিয়ে খুব সুন্দর করে ক্লে দিয়ে আপনি আপনার আজকের শিউলিফুলের গাছ তৈরি করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ওয়েট করেন কুরিয়ারে এখনি দিচ্ছি। ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু সত্যি বলতে আপনাদের ক্রিয়েটিভিটি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায়। আজকে আপনি ক্লে দিয়ে চমৎকার শিউলি ফুলের ঠিক তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে। এধরনের ডাই প্রজেক্টগুলো করতে অবশ্য অনেক টাইমের প্রয়োজন হয়। আপু দেখে মনে হচ্ছে অরিজিনাল শিউলি ফুল। অনেক সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো।

 2 years ago 

আমি তো প্রথমে মনে করেছিলাম এগুলো হয়তো সত্যিকারের শিউলি ফুল। আর আপনি মনে হয় ফটোগ্রাফি করেছেন। কিন্তু পরে বুঝতে পেরেছি আপনি ক্লে ব্যবহার করে এই শিউলি ফুলের স্টিক তৈরি করেছেন। অনেক সুন্দর হয়েছে আপনার তৈরি করা শিউলি ফুলের স্টিক। ঘরের মধ্যে এটা সাজিয়ে রাখলে দেখতে অনেক সুন্দর লাগবে।

 2 years ago 

হ্যাঁ আপু ঘরের মধ্যে এই ধরনের ফুলের স্টিক সাজিয়ে রাখলে দেখতে খুব ভালো লাগে। প্রশংসা করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি শিউলি ফুলের স্টিক তৈরি করেছেন। এ ধরনের ফুলের স্টিক গুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। আমি নিজেও মাঝে মাঝে তৈরি করার চেষ্টা করি। শুরু থেকে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপনা সব সময় অনেক বেশি ভালো হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনার তৈরি জিনিস গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার হাতের কাজ দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। শিউলি ফুল গুলো দেখে একদম সত্যি কারের মনে হচ্ছে। দারুন ভাবে তৈরি করেছেন ফুলগুলোর সাথে পাতাগুলো। ক্লে ব্যবহার করে কিছু বানালে দেখতে খুবই ভালো লাগে। আশা করছি পরবর্তীতে ও এরকম আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট আপনার মাধ্যমে দেখতে পারবো। ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনার কাছে একদম বাস্তবের শিউলি ফুলের মতো লেগেছে জেনে খুশি হলাম। দোয়া করবেন সামনে যেনো আরও সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করতে পারি। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65145.00
ETH 1945.16
USDT 1.00
SBD 0.37