একটি ফুল গাছের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। জ্বর কমেছে কিন্তু ঠান্ডা এখনও সম্পূর্ণ কমেনি। যেই পরিমান গরম পড়েছে এতে নিজেকে সুস্থ রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে।

বন্ধুরা,আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ একটু ভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে এসেছি। তবে এই পেইন্টিং অনেক আগে করেছিলাম আর গ্যালারিতে জমা ছিল দেখে শেয়ার করে নিলাম। এই প্রচন্ড গরমে বসে আর্ট করা যেন অসম্ভব হয়ে পড়েছে। তবে আমার আগে কিছু পোস্ট রেডি করা ছিল বলে শেয়ার করতে সুবিধা হচ্ছে। আমি প্রায় সময় আর্ট করতে বসলে একসাথে অনেক গুলো করে রাখার চেষ্টা করি। এতে বিপদের সময় কাজে লাগে। তাছাড়া রেসিপির ক্ষেত্রেও তাই করি, মাঝে মাঝে বেশি করে ফটোগ্রাফি করে রাখি। এই যে এখন এত গরম পড়েছে আর এই গরমে রেসিপির ছবি তুলা কিংবা বসে বসে আর্ট করা একদমই সম্ভব নয়।


CamScanner 05-23-2024 22.55.jpg


যত বেশি ফ্রি থাকা যায় ততই যেন মঙ্গল। এই গরমে আপনাদের মনে হয় কিনা জানি না,তবে আমার মনে হয় যাদের ছেলেমেয়ে নেই আর যাদের ছেলেমেয়ে বড় তাদেরই শান্তি। কোনো ঝামেলা নেই, কিন্তু যাদের আমার ছেলের ছোট বাচ্চা রয়েছে তাদের অশান্তির শেষ নেই। যাই হোক অনেক কথা বলেছি, আজকে একটি ফুল গাছের পেইন্টিং নিয়ে এসেছি। আমি প্রায় সময় মনে যা আসে তা রং তুলির সাহায্যে পেইন্টিং এর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। এই ধরনের পেইন্টিং করতে অনেক ভালো লাগে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG-20240405-WA0003(1).jpg


১. সাদা আর্ট পেপার

২. পোস্টার রং

৩. পেন্সিল

৪ . তুলি


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️



প্রথমে পেন্সিলের সাহায্যে একটি গাছ এঁকে নেব।



☀️২য় ধাপ☀️



এবার কালো কালার পোস্টার রং দিয়ে গাছটিকে কালো করে নেবো।



☀️৩য় ধাপ☀️



এবার গাছে কিছু গোলাপি ফুল এঁকে নেব।



☀️৪র্থ ধাপ☀️



এবার পাতা এঁকে নেব।



☀️ শেষ ধাপ☀️



এবার গাছ থেকে ফুল পাতা ঝরে পড়ার দৃশ্য এঁকে নেব।



☀️ ফাইনাল আউটপুট ☀️


CamScanner 05-23-2024 22.53.jpg


এবার যে ফাইনাল আউটপুট পেলাম তা শেয়ার করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

একদম ঠিক কাজ করেন আপু একসাথে যখন অনেকগুলো আর্ট কিংবা এসিপি নেওয়া যায়। তাহলে পরবর্তীতে একটি সুবিধা হয় কি আস্তে আস্তে পোস্ট শেয়ার করা সম্ভব হয়। এই গরমে আর্ট করা এবং রেসিপি করা খুবই কষ্টের। যাক আপনি একসাথে অনেকগুলো করে নিলেন আস্তে আস্তে শেয়ার করতে পারছেন এখন। আপনার শেয়ার করা এত সুন্দর ফুলের পেইন্টিং দেখে খুব ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ আপু একসাথে অনেকগুলো করে রাখলে পরবর্তীতে আস্তে আস্তে শেয়ার করা যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আসলে যারা কাজ আগে থেকে গুছিয়ে রাখে তারা বুদ্ধিমান মানুষ। এই যে দেখুন আপনার আগের আর্ট করা কাজটি আজ চমৎকারভাবে উপস্থাপন করতে পারলেন।
যাইহোক বাসায় বাচ্চাকাচ্চা থাকলে একটু ঝামেলা হয় ঠিকই, কিন্তু কি আর করা বলুন।
আমার ছেলের দুষ্টুমির জন্য আমি কোন কাজ ঠিকভাবে করতে পারিনা।
যাইহোক আপনার আর্ট কিন্তু দারুন লেগেছে আমার কাছে। প্রতিনিয়ত আপনার চমৎকার কাজগুলো দেখতে নিঃসন্দেহে দারুন লাগে।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া আগে থেকে রেডি করা থাকলে খুব ভালো হয়। বাচ্চাদের নিয়ে কাজ করা খুবই কঠিন তারপরও সত্যি কিছু করার নেই। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ঠিক বলেছেন আপু, সময় পেলে যদি একসাথে কিছু কাজ করে রাখা যায়, তাহলে কিন্তু বিপদের সময় এই কাজগুলো কাজে লাগে। আর প্রতিনিয়ত কাজগুলো করতে বসা লাগে না। সত্যি প্রচন্ড গরমের মধ্যে কোন কাজই করতে ইচ্ছা করে না। আপনার এই আইডিয়াটা আমার বেশ ভালো লেগেছে। আর বাচ্চাদের কথা কি বলবো। এত গরমের মধ্যে যেন অবস্থা খারাপ হয়ে যায়। তবে আপনার আজকের পেইন্টিংটা কিন্তু সুন্দর হয়েছে। বিশেষ করে গাছের কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু এই গরমে কাজ করতে ইচ্ছে করে না। তারজন্য আগে থেকে রেডি করা থাকলে ভালো হয়। ধন্যবাদ।

 2 years ago 

আপু ছোট বাচ্চা থাকলে যে কোন কাজ করতে একটু অসুবিধা হয়। আর আজকে আপনি খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনার ফুলের পেইন্টিং দেখে সত্যি অনেক ভালো লাগলো। বিশেষ করে গাছের মধ্যে ফুলগুলো পেইন্টিং করার কারণে দেখতে বেশ ভালো লাগতেছে। চমৎকার একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু বাচ্চাদের নিয়ে কাজ করা খুবই কষ্টকর। আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে ভালো লাগলো। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আপনি তো খুব সুন্দর একটি ফুল গাছের চমৎকার পেইন্টিং করেছেন। তবে রং তুলি পেইন্টিং গুলো এমনিতে অসাধারণ হয়। তবে আজকে আপনার ফুলের পেইন্টিং দেখে আমি হা করে তাকিয়ে রইলাম। বিশেষ করে পাতা এবং ফুলগুলো খুব সুন্দর করে আর্ট করেছেন। চমৎকার একটি ফুল গাছের পেইন্টিং করে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে বলে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

এই গরমে আর্ট করতে বসা সত্যি অনেক মুশকিল। আগে থেকেই কোন কিছু তৈরি করা থাকলে বেশি সুবিধা হয়। যদিও আমার কোন কিছুই তৈরি করা নেই। তাই বেশ চিন্তায় পড়ে আছি আপু। যাই হোক ফুল এবং গাছ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

হ্যাঁ আপু আগে থেকে রেডি করা থাকলে সুবিধা হয়। তাহলে অসময়ে কাজে লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ফুল গাছের দারুন একটি পেইন্টিং করেছেন আপু। আপনার করা পেইন্টিং টি দেখতে অসাধারণ হয়েছে। খুবই আকর্ষণীয় লাগছে পেইন্টিংটি। খুবই নিখুঁতভাবে পেইন্টিং টি তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64765.85
ETH 1871.36
USDT 1.00
SBD 0.38