😋সুস্বাদু পাঁচমেশালি চপ রেসিপি😋১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই সবার পরিবারকে নিয়ে অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো আছি।আবারো অনেক দিন হলো রেসিপি শেয়ার করা হয়না। কিন্তু কি রেসিপি শেয়ার করব পাচ্ছিলাম না। তারপর চিন্তা করলাম ইফতারিতে সবসময় একই ধরনের চপ বানানো হয় তাহলে আজ না হয় একটু ভিন্ন ধরনের চপ বানানো যাক। প্রতিদিন এক ধরনের চপ খেতে আর ভালো লাগে না। সে জন্য ভিন্ন চপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের ভিন্ন ধরনের রেসিপির নাম হলো পাঁচমেশালি চপ রেসিপি। এ নাম দেওয়ার কারণ হলো আমি এখানে বিভিন্ন সবজি, মুরগির মাংস, ডিম,বেসন এসব কিছু ব্যবহার করাতে আমি এর নাম পাঁচমেশালি চপ রেসিপি দিলাম। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপি ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির মাংস | হাফ বাটি |
| বেসন | হাফ বাটি |
| বরবটি | হাফ বাটি |
| গাজর | হাফ বাটি |
| পেঁয়াজ কুঁচি | একবাটি |
| হলুদ গুঁড়া | হাফ চামচ |
| মরিচের গুঁড়া | এক চামচ |
| লবণ | পরিমাণ মতো |
| তেল | পরিমাণমতো |
| আদা বাটা | হাফ চামচ |
| রসুন বাটা | হাফ চামচ |
| ধনিয়া গুঁড়া | হাফ চামচ |
| জিরার গুঁড়া | হাফ চামচ |
| ডিম | একটি |
রেসিপি তৈরির প্রক্রিয়াকরণ
ধাপ ১
প্রথমে আমি মুরগির মাংস গুলোকে ভালোভাবে ধুয়ে একটি পাতিলে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে নিয়ে মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে নেবো।
ধাপ ২
এবার আমি সব গুলো সবজি ভালোভাবে ধুয়ে নেবো। তারপর সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন একটি ছাকনিতে নিয়ে ভালোভাবে ছেঁকে নেব।
ধাপ ৩
এবার মাংসের টুকরো গুলোর মধ্যে সবজি দিয়ে ভালো ভাবে মাখিয়ে নেব।
ধাপ ৪
এরপর পেঁয়াজ কুচি দিয়ে আবারো একসাথে ভালো ভাবে মিশিয়ে নিতে হবে।
ধাপ ৫
এরপর মসলাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব।
ধাপ ৬
এরপর বেসন দিয়ে দেব। এরপর আবারও সবগুলো একসাথে ভালো ভাবে মিশিয়ে নেব।
ধাপ ৭
সবশেষে আমি একটি ডিম ভেঙ্গে দিয়ে দেবো। তারপর ভালোভাবে একসাথে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেবো।
ধাপ ৮
এবার চুলায় একটি ফ্রাইপেন বসিয়ে দেবো। তারপর ফ্রাইপেন গরম হয়ে আসলে এতে পরিমান মত তেল দিয়ে দেবো।
ধাপ ৯
যখন তেল গরম হয়ে যাবে তারপর মাখিয়ে নেওয়া ডো থেকে সুন্দরভাবে চপের মতো করে ফ্রাইপেনের মধ্যে দিয়ে দেব। তারপর একটু সময় অপেক্ষা করব যখন একপাশ হয়ে যাবে তখন আর এক পাশ হওয়ার জন্য উল্টিয়ে দেবো।
শেষ ধাপ
এভাবে করে আমি সবগুলো চপ সুন্দরভাবে ভেঁজে নেব। তাহলে হয়ে যাবে আমার আজকের ভিন্ন ধরনের পাঁচমিশালী চপ রেসিপি। এবার আমি আপনাদের মাঝে সুন্দরভাবে পরিবেশন করার জন্য নিয়ে এসেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাসায় তৈরি করার জন্য চেষ্টা করে দেখবেন। আমি মনে করি আমার মতো আপনাদের কাছেও খেতে অনেক ভালো লাগবে। আমার কাছে এই চপ খেতে অনেক ভালো লেগেছে। খুবই সুস্বাদু এই চপ রেসিপি। সব সময় তো একই ধরনের আলুর চপ, বেগুনি, পেঁয়াজু এগুলাই খেয়ে থাকেন। একদিন না হয় একটু ভিন্ন ধরনের চপ বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি সবার অনেক ভাল লাগবে আমার আজকের এই ভিন্ন ধরনের পাঁচমিশালী চপ রেসিপি।
আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমি সামনে আরও ভাল কিছু আপনাদের মাঝে শেয়ার করতে পারি। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে আবারো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তাছাড়া আশেপাশের সবাইকে নিরাপদে থাকতে সাহায্য করবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনার চোখ গুলো দেখে মনে হচ্ছে যে এখনই প্লেট থেকে নিয়ে খেয়ে ফেলি। কারণ অনেক সুস্বাদু হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে। আরো অনেক প্রকার আইটেম দিয়ে চপ এর রেসিপি করেছেন। যা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে আবার খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি। ধন্যবাদ আপু এরকম সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ভাইয়া আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1518601554156130305?s=20&t=XwQV9IGrLMtEAl5-epnMFA
পাঁচমিশালী চপ এর আগে এর নাম আমি কখনো শুনিনি। খাওয়া তো দূরের কথা। দেখে খুব লোভ লাগছে। মুরগির মাংস দেওয়ার কারণে এর টেস্ট মনে হচ্ছে খুব ভালো হয়েছে। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। আপনাকে ধন্যবাদ আপু ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ আপু এই চপ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার কাছে আমার এই রেসিপিটি ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।আপনার জন্য শুভকামনা রইল।
আপনার পাঁচমিশালী চপের রেসিপি টি খুবই চমৎকার হয়েছে ।বিভিন্ন ধরনের চপ খেয়েছি কিন্তু পাঁচ মিশালি চপ কখনো খায়নি ।বেশ কিছু উপকরণ দিয়ে আপনি চপটি তৈরি করেছেন ।খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে ।দেখে তো মনে হচ্ছে বেশ সুস্বাদু হয়েছে ।দারুণ বানিয়েছেন চপটি। একদিন বাসায় করে দেখব। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
আপু অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। খেতে খুবই সুস্বাদু লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লেগেছে। দোয়া করি এভাবেই যেন সব সময় পাশে থাকেন । আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যিই আপু আপনার তৈরি চপটি একদমই ভিন্ন মনে হচ্ছে। এরকম পাঁচমিশালি চপ আগে কখনো খাওয়া হয়নি। একদম নতুন ও সুস্বাদু পাঁচমিশালী চপ রেসিপি দেখে আপনার বাসায় দাওয়াত নেওয়ার ইচ্ছে হচ্ছে। রেসিপিটি তৈরি করার আগে আমাদেরকে দাওয়াত দিলে খুবই ভালো হতো। এতো সুস্বাদু একটি রেসিপির সন্ধান দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ভাইয়া চপ খাওয়ার জন্য দাওয়াত দিয়ে দিলাম।ধন্যবাদ আপনাকে আমার চপ রেসিপি এত পছন্দ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
পাঁচমেশালি চপ রেসিপি দারুন হয়েছে আপু। ইফতারিতে চপ খেতে অনেক ভালো লাগে। আজকে আপনার শেয়ার করা এই রেসিপি আমার কাছে খুব ইউনিক লেগেছে। আসলে এভাবে পাঁচমেশালি চপ তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার তৈরি করা রেসিপি দেখে মনে হচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর ভাবে এই রেসিপি তৈরীর পদ্ধতি উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
আমার কাছেও এমন চপ খেতে খুবই ভালো লাগে। আপনার কাছে এত ইউনিক লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে পাঁচ মিশালি চপ রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করা পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
এই নতুন ও ভিন্নধর্মি রেসিপি সম্পর্কে আজ জানলাম। আপনি চপ তৈরি করতে অনেকগুলো উপকরণ ব্যবহার করেছেন। ডিম, সবজি, মাংস সবগুলোর ব্যবহার করেছেন শুধুমাত্র মাছ ছাড়া। সত্যি বলতে হয় আপনার রেসিপিটি একদম ভিন্নধর্মী। নতুন রেসিপিটি শিখতে পেরে আমার ভালো লাগছ।
শুভকামনা রইল আপনার জন্য আপু।
আপু আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। বাসায় একবার বানিয়ে দেখবেন। খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সত্যিই আপু পাঁচ মেসালি চপ আগে কখনো খাইনি ও নাম ও শুনিনি। আপনার এই চপ এর নাম শুনে প্রথম দেখলাম। আপনি অনেক সুন্দরভাবে রান্নার প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার এই রেসিপিটি মনে হয় অনেক সুস্বাদু হয়েছে। আপনার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একদিন বাসায় তৈরি করে দেখবেন। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
পাঁচমেশালি চপ রেসিপিটি বেশ সুস্বাদু বলে মনে হচ্ছে। চপটির কালার বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। বেশ লোভনীয় হয়েছে রেসিপিটি। সবগুলো ধাপ বেশ সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেছেন।
আপু সত্যি এই চপ খেতে খুবই সুস্বাদু হয়েছিল। বাসায় তৈরি করে দেখবেন খেয়ে খুব মজা পাবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।