ক্লে দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাইতো আজ সকাল সকাল ক্লে দিয়ে বানানো ওয়ালমেট নিয়ে আসলাম। আমি প্রায় সময় ক্লে দিয়ে বিভিন্ন জিনিস শেয়ার করি। আপনাদের কাছে সেসব জিনিস ভালো লাগে দেখে ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আরো উৎসাহ পাই। তাইতো আজ আবারও ক্লে দিয়ে নতুন একটি ডাই নিয়ে এসেছি। এটি বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল পাতা বানাতে মোটামুটি ভালোই সময় লেগেছিল।


IMG_20240818_094034.jpg


এই ধরনের ফুলের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। আমি এই ওয়ালমেট প্লাস্টিকের একটি কাপের মধ্যে করেছি। এরমধ্যে বিভিন্ন কালারের গোলাপ ফুল দেওয়াতে দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। ক্লে দিয়ে বানানো যেকোনো জিনিস দেখতে খুব সুন্দর দেখায়। তাছাড়া ক্লে কে যেভাবে খুশি সেভাবে শেপ দিয়ে বিভিন্ন জিনিস বানানো যায়। ক্লে দিয়ে বানানো জিনিস কখনও নষ্ট হয় না আর সেজন্য যতদিন ইচ্ছে ততদিন সাজিয়ে রাখা যায়। যাই হোক চলুন তাহলে ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20240809_171857.jpg


১. বিভিন্ন কালারের ক্লে
২. প্লাস্টিকের কাপ


নিচে ধাপগুলো দেওয়া হলো----

১ম ধাপ

IMG_20240809_172036.jpg


প্রথমে কাঁচি দিয়ে প্লাস্টিকের কাপকে ছোট করে শেপ অনুযায়ী কেটে নিলাম।



২য় ধাপ


এবার খয়েরী রঙের ক্লে দিয়ে প্লাস্টিকের কাপের ভিতরে লাগিয়ে থালার মতো বানিয়ে নেবো।



৩য় ধাপ


এখন সবুজ কালার ক্লে দিয়ে পাতা বানিয়ে নেব। এরপর কাপের মধ্যে লাগিয়ে নেবো।



৪র্থ ধাপ


এবার বিভিন্ন রঙের গোলাপ ফুল বানিয়ে নেবো।



শেষ ধাপ

IMG_20240809_205753.jpg


সবশেষে এই ফুলগুলো কাপের থালার মধ্যে লাগিয়ে নেবো। এরপর কাপের পিছনে গাম লাগিয়ে দেয়ালে লাগালেই হয়ে যাবে আমার আজকের ক্লে দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট।



ফাইনাল আউটপুট

CamScanner 08-18-2024 09.29.jpg


CamScanner 08-18-2024 09.27.jpg


CamScanner 08-18-2024 09.31.jpg


CamScanner 08-18-2024 09.25.jpg


এবার বিভিন্ন ভাবে এর ফটোগ্রাফি করে নিলাম। এই ডাই বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


এতক্ষণ সময় নিয়ে আমার পোস্ট পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

ক্লে ব্যবহার করে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। খুবই ভালো লাগলো আপনার ওয়ালমেট টা দেখে। গোলাপ ফুল গুলো একদম সত্যিকারের গোলাপ ফুলের মতোই হয়েছে। চারপাশে সবুজ পাতা গুলোর কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু চেষ্টা করেছি সুন্দর কিছু তৈরি করার আর আপনাদের কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে ক্লে দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট করে শেয়ার করেছেন। সত্যি বলতে আপনাদের হাতের কাজগুলো দেখে সব সময় আমি বেশ মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর ভাবে যে কোন জিনিস তৈরি করে ঘরে যদি সাজিয়ে রাখা যায় দেখতে বেশ ভালো লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার হাতের কাজ আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনাদের উৎসাহের জন্যই আজ এত দূর আসতে পেরেছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপু ক্লিয়ার ব্যবহার করে গোলাপ ফুল ও পাতা দিয়ে দারুন ওয়ালমেট তৈরি করেছেন। তবে আপনার এটা দেখতে অনেকটা ফুলের টবের মত লাগছে। এটা ঘরের টেবিল বা যেকোন জায়গায় সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগবে। খুবই ভালো লাগলো আপু আপনার ডাই পোস্ট ধন্যবাদ।

 2 years ago 

আপু টবের মতো করেই বানানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে যে কোন কিছু বানাতে অনেক সুন্দর হয় দেখতে।আপনি চমৎকার সুন্দর করে ক্লে দিয়ে ফুলের ওয়ালমেট বানিয়েছেন এবং বানানো পদ্ধতি ধাপে ধাপে আমাদের সাথে ভাগ করে নিয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু ক্লে দিয়ে যেকোনো জিনিস বানালে দেখলে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

ক্লে দিয়ে ডাই প্রজেক্ট করতে আমার কাছেও অনেক ভালো লাগে।আপনি বিভিন্ন ধরনের ওয়ালমেট বানিয়েছেন ক্লে ব্যবহার করে দেখে খুবই ভালো লাগলো।আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু আপনি ক্লে দিয়ে। এই কাজগুলো যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। সবার কাজের দক্ষতা দেখে চুপ থাকতে পারি না নিজেও তৈরি করার চেষ্টা করি। তবে আপনাদের মত এত সুন্দর কিছু তৈরি করতে পারি না। আজকের ওয়ালমেট অসাধারণ ভালো লেগেছে।

 2 years ago 

আপু আপনার কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনিও প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও আপু আমিতো পুরো মুগ্ধ। আসলে ক্লে দিয়ে বানানো জিনিস দেখতেে আমারও অনেক ভালো লাগে। আপনি ঠিক বলেছেন। ক্লে দিয়ে যেভাবে ইচ্ছা সেপ দেয়া যায়। আজ আপনার ক্লের ভিন্ন ওয়ালমেটটির প্রতিটি ফুল আর পাতাগুলো খুব সুন্দর বানিয়েছেন। আর দেখতেও অনেক আজর্ষন লাগছে।

 2 years ago 

আপু এভাবে প্রশংসা করার জন্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

ওয়ালমেটটি অনেক দারুন হয়েছে আপু। আসলে ক্লে দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায় আর সেটার একটা নমুনা আপনার আজকের ওয়ালমেটটি।যাইহোক আপু ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার পোস্ট দেখে সত্যিই অবাক নয়নে তাকিয়ে ছিলাম। এত সুন্দর করে আপনি ফুল এবং পাতাগুলো তৈরি করেছেন দেখে সত্যিই চোখ ফেরাতে পারছি না। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

আপু আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে ভিন্ন ধরনের ওয়ালমেট অসাধারণ হয়েছে দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে ডাই পোস্টগুলো তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64427.05
ETH 1878.54
USDT 1.00
SBD 0.36