অহংকার, হিংসা, লোভ ধ্বংসের কারণ।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। উপরওয়ালার অশেষ রহমতে আমিও বেশ ভালো এবং সুস্থ আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে আমার করা পোস্টগুলোতে প্রতিনিয়ত নতুনত্ব আনার চেষ্টা করি। তারজন্য আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আমাদের জীবনে চলার পথে অনেক কিছু প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন টাকা। সেই টাকা পেয়ে যদি আপনার মধ্যে অহংকার, হিংসা, লোভ দেখা দেয় তাহলো তো খুবই খারাপ ব্যাপার। আমরা সবাই বলি যদি আমার অনেক টাকা হতো তাহলে আমি কখনো অহংকারী হবো না। কিন্তু সেই কথা তখন আর মনে থাকে না।


atm-3077727_640.png


Source


নিজের কথা যদি বলি তাহলে বলবো আমার মধ্যে অহংকার, লোভ এই দুটা জিনিস একদমই নেই। আমি আজ যা বলছি একদম সত্যি কথা বলছি।তবে আমার মধ্যে হিংসাও ছিল না তবে ইদানীং কেন জানি নিজেই বুঝতে পারছি আমার মধ্যে একটু হলেও হিংসার জন্ম নিয়েছে। কেন জানি না কারো ভালো দেখতে পাচ্ছি না। এটা আমার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না। আমি যতই চাচ্ছি এই একটা বিষয় এড়িয়ে যাব তারপরও কেন জানি পাচ্ছি না। এই খারাপ লক্ষণ হঠাৎ করে আমার মধ্যে চেপে বসেছে।


এই তিনটি জিনিসের মধ্যে যদি কারো কাছে একটা থাকে তাহলেই সে খারাপ পথে চলে যাবে। এতে করে সে কি করছে তা নিজেও বুঝতে পারবেনা। এভাবে খারাপ কিছু করতে করতে এক সময় সে ধ্বংসের দিকে চলে যাবে। এসব কথা জেনেও মানুষ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। শুধু যে টাকা হলে মানুষের মধ্যে অহংকার, হিংসা, লোভের জন্ম নেয় তা কিন্তু নয়। আরও অন্যান্য কারণেও অহংকার হিংসার জন্ম নিতে পারে। সংসার এমন একটা জায়গা সেখান থেকে আপনার মধ্যে অহংকার, হিংসার জন্ম নিতে পারে।


এমন কি আপনার আশেপাশের মানুষদের দেখেও আপনার মধ্যে অহংকার, হিংসা, লোভ জন্ম নিতে পারে। যখন মানুষের মধ্যে লোভের জন্ম নেয় তখন সে কোন পথে যাচ্ছে কি করছে কিছুই বুঝতে পারেনা। সেই সময়টায় তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তখন সে নিজেকেই ঠিক মনে করে আর সেই সময় শয়তানও তার পাশে থাকে না। কারণ শয়তান মনে করে তার কাছে এখন থেকে লাভ নেই সে তো আমার থেকে বড় শয়তান হয়ে গিয়েছে। আমরা মানুষ জাতি ভালো খারাপ বুঝার বিবেক বুদ্ধি রয়েছে। তারপরও আমরা কেন খারাপ দিকে পা বাড়াই বুঝিনা।


এই যে আমাদের দেশে চুরি,ডাকাতি,খুন বেড়ে গিয়েছে এসব কিছুর একমাত্র কারণ অহংকার, হিংসা, লোভ। যার মধ্যে এই তিনটি জিনিসের একটাও নেই সেই জীবনে অনেক দূর যেতে পেরেছে। সেই ব্যক্তিই জীবনে সুখের মুখ দেখতে পারবে। এই দু'দিনের পৃথিবীতে কে কত দিন বাঁচবে তাহলে কেন আমরা অহংকার, হিংসা, লোভের বশবর্তী হয়ে খারাপ দিকে চলে যাব। এতে আপনি নিজে যেমন ধ্বংস হয়ে যান তেমনি সাথে পরিবার সমাজকেও ধ্বংস করে দিয়ে যান।


bust-2794420_640.jpg


Source


একটা প্রবাদ আছে আমরা "পাপীকে নয় পাপ কে ঘৃণা করবো"। আপনাদের আশেপাশে যদি এমন মানুষ দেখেন অথবা যদি আমার মতো আপনাদের কাছেও মনে হয় অহংকার, হিংসা, লোভ জন্ম নিয়েছে তাহলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আমার মনে হয় সেই সময় খোলা আকাশের নিচে গিয়ে একবার মাটি আর আকাশের দিকে তাকিয়ে নিজের অস্তিত্ব নিয়ে চিন্তা করলে আমাদের মধ্যে থেকে অহংকার, হিংসা, লোভ মুছে যাবে। এতে নিজে যেমন সুখে থাকা যাবে তেমনি পরিবার সমাজসহ সবাই ভালো থাকবে।


যাই হোক আমার লেখা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের কাছেও এই পোস্ট খুব ভালো লাগবে। যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই দোয়া কামনা করি।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

অহংকার, হিংসা, লোভ এই তিনটি জিনিস মানুষকে শেষ করে ফেলে।
আপনার মধ্যে কিছুটা হিংসা কাজ করছে আর আপনি ধরতে পেরেছেন এটাই বড় বিষয়। এবার নিজের সাথে নিজেই লড়াই করে এর থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
সবার এই ব্যাপারগুলো উপলব্ধি করা দরকার।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া হঠাৎ মনে হলো নিজের মধ্যে অল্প হিংসার জন্ম নিয়েছে। এখন খুব সাবধানে চলার চেষ্টা করছি। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন অহংকার, হিংসা, লোভ ধ্বংসের কারণ। আসলে প্রত্যেক মানুষকে এই সকল বিষয় এড়িয়ে চলা উচিত। আপু আপনি পোষ্টের মধ্যে লিখেছেন আপনার হিংসার জন্ম নিয়েছে আশা করি আপনি চেষ্টা করলে এটি এড়িয়ে চলতে পারবেন। আমি মনে করি এই তিনটার মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে অল্প একটু হলেও কোন কিছু আছে। আপনি একদম ঠিক বলেছেন আপু পাপীকে নয় পাপ কে ঘৃণা করবো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই তিনটার মধ্যে প্রত্যেকটি মানুষের মধ্যে অল্প একটু হলেও কোন কিছু আছে। তারজন্য আমাদের সবার সাবধানে চলা উচিত। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অহংকার, হিংসা, লোভ এই তিনটি জিনিস মানুষের ধ্বংসের কারণ হয়ে উঠে সব সময়। আসলে আশেপাশের মানুষদের দেখেও অহংকার, হিংসা এবং লোভের দেখা দিতে পারে। এই তিনটি জিনিসকে এড়িয়ে যত চলা ভালো ততই আমাদের জন্য মঙ্গল। বেশ ভালোই একটা টপিক নিয়ে আপনি আজকের এই পোস্ট লিখেছেন দেখে এবং পড়ে ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আশেপাশের মানুষদের দেখেও আমাদের মাঝে এগুলো দেখা দিতে পারে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অহংকার, হিংসা, লোভ এই তিনটা বিষয়ের থেকে আমাদের সব সময় সচেতন থাকা উচিত। যেকোনোভাবে যদি একবার আমাদের মনের ভেতর এই তিনটা জিনিসের থেকে একটা জিনিসও চলে আসে তাহলে নিজেদের জীবন ধ্বংস হয়ে যাবে। এই তিনটা জিনিস হচ্ছে মানুষের ধ্বংস হওয়ার কারণ। আপনি বেশ সচেতন মূলক একটা পোস্ট শেয়ার করেছেন। প্রত্যেকটা লাইন এর মাধ্যমে সব কিছু বুঝিয়েছেন আপনি।

 3 years ago 

একদম ঠিক এই তিনটা জিনিসের একটা আমাদের মাঝে চলে আসলে আমাদের ধ্বংস নিশ্চিত। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আপু হিংসা অহংকার এবং লোভ এই তিনটি জিনিস যদি কারো মধ্যে বিদ্যমান থাকে তাহলে সেই মানুষটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আসলে আমি মনে করি মাথা ব্যথা শুধুমাত্র রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করলেই হয় না মাঝে মাঝে চোখের কারণেও মাথা ব্যথা হয়। মানুষ যদি এই দুচোখ দিয়ে অন্যের ভালো দেখতে না পারে তাহলে অবশ্যই তার মাথা ব্যথা হবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। ভালো লাগলো আপু, আপনার এই সুন্দর পোস্ট করে।

 3 years ago 

ভাইয়া গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনি ঠিক বলেছেন অহংকার, হিংসা এবং লোভ এই তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। আর আমাদের সমাজে এতো দ্বন্দ্ব, কলহ সব কিছু এইসব কারণেই। কারণ এই তিনটি জিনিস যার মধ্যে থাকে,তার মনুষ্যত্ব থাকে না। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। তাই আমাদের সবার উচিত এইসব পরিহার করে জীবনটাকে সুন্দর ভাবে গড়ে তোলা।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই তিনটি জিনিস যার মধ্যে থাকে তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকে না। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা ভালো, তবে সেটা যেন কোন অবস্থায় অহংকারের পর্যায়ে না যায়। আপনার লেখার মাঝে ভালো মানুষ হওয়ার জন্য যে বিষয় গুলো উল্লেখ করেছেন তা প্রশংসনীয়। বিরত থাকুক সবাই লোভ ও হিংসা থেকে। ভালো লাগলো লেখাটি পড়ে।

 3 years ago 

ভাইয়া আমি নিজেকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করছি। আপনার কাছ থেকে এত সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো। আমার লেখা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অহংকার পতনের মূল কথাটি এমনি এমনিতে আসেনি। আসলে লোভ, হিংসা, অহংকার এগুলো মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। আপনার মধ্যে ইদানিং হিংসা ঢুকে যাচ্ছে জেনে খারাপ লাগলো। আল্লাহর কাছে দোয়া করেন যাতে খুব দ্রুত এসব থেকে বেরিয়ে আসতে পারেন। হিংসা নিজের মধ্যে চলে আসলে কোন কিছুতেই শান্তি পাওয়া যায় না।

 3 years ago 

ঠিক বলেছেন আপু হিংসা নিজের মধ্যে চলে আসলে শান্তিতে থাকা যায় না। আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ।

 3 years ago 

অহংকার, হিংসা আর লোভ এই তিন বিদ্যাই বেশ ভয়ংকর অসুখ। আমার মনে হয় আপনার মত আমার মধ্যেও কিছু হিংসা জন্ম নিচ্ছে। কিন্তু এসব দুষ্ট অসুখ কে বেড়ে উঠতে দেওয়া যাবে না। প্রথমেই তাদের কে দেহ আর মন থেকে ছেটে ফেলতে হবে। সুন্দর লিখেছেন আপু।

 3 years ago 

লোভ, হিংসা আর অহংকার
এই তিন ব্যধিই জীবন কে করে ছাড় খাড়
পড়িয়া তুমি লোভের খাদে
জীবন কে করছো গো মিছেই বাজে
বেশ সুনদ একটি পোস্ট করেছেন আপু। আপনার কথা গুলো বেশ গুছালো ছিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42