রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্টিক

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কিন্তু আমি বেশি ভালো নেই।

আজ পোস্ট করতে অনেক দেরি হয়ে গেলো। ভেবেছিলাম সকাল সকাল পোস্ট করবো কিন্তু আজ সারাদিন খুব জ্বর ছিল। তারজন্য পোস্ট লিখতে ইচ্ছে করেনি। তবে এখন মোটামুটি সুস্থ আছি। বিকাল বেলা হঠাৎ করে রঙিন কাগজ দিয়ে কিছু একটা বানাতে খুব ইচ্ছে করছিল। তখন ভাবতে থাকলাম কি বানানো যায়। আমার ছেলে বললো আম্মু ফুল বানাও আর আমাকে দাও। এরপর চিন্তা করলাম অল্প সময়ে তাহলে একটা ফুলের স্টিক বানাই। তবে একদম যে অল্প সময় লেগেছে তা কিন্তু নয়। তবে যখন সম্পূর্ণ বানানো হয়েছে তখন আরো বেশি ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে বানানো জিনিস গুলো দিয়ে যখন আমরা ঘর সাজাই তখন যেনো ঘরের সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যায়। আমরা সবাই বিভিন্ন সময় রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করি।


IMG_20240830_002415.jpg


বিশেষ করে রঙিন কাগজ দিয়ে ফুল বানাতে সবচেয়ে বেশি ভালো লাগে। সেই ফুল গুলো দিয়ে ঘর সাজালে খুব সুন্দর লাগে। তেমনি আজ আমি খুব সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছি। এই ধরনের ফুলের স্টিক একসাথে অনেক গুলো বানিয়ে ফুলদানির মধ্যে রেখে দিলে দেখতে খুব সুন্দর দেখাবে। আমি চিন্তা করেছি একদিন অনেক গুলো স্টিক বানিয়ে ফুলদানি সাজাবো। আপনারা খুব তাড়াতাড়ি আমার সেই পোস্ট দেখতে পারবেন। আমার কাছে এই ফুলের স্টিক অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20240829_174327.jpg


১. রঙিন কাগজ
২.কম্পাস
৩. স্কেল
৪. গাম
৫. পেন্সিল


এবার ফুল তৈরি ধাপ নিচে দেওয়া হলো----

১ম ধাপ


প্রথমে কম্পাসের সাহায্যে গোল বৃত্ত এঁকে নেবো। এরপর কাঁচি দিয়ে কেটে নেবো।



২য় ধাপ


এবার বৃত্তকে চার ভাঁজ করে নেব। এরপর স্কেল ধরে সমান ভাবে দাগ টেনে নেবো। এবার কাঁচি দিয়ে কেটে নেবো।



৩য় ধাপ


এখন ফুলগুলো খুলে নেবো। এরপর একপাশে কেটে ফুলের কলির মতো ভাঁজ করে নেব। তারপর স্কেলের সাহায্য ফুলের পাপড়ি গুলো ছড়িয়ে নেবো।



৪র্থ ধাপ


হলুদ কালার কাগজ লম্বা করে ভাঁজ করে চিকন ভাবে কেটে নেবো। এবার প্যাঁচিয়ে গাম দিয়ে লাগিয়ে নেবো। এরপর ফুলের মাঝখানে লাগিয়ে নেবো।



৫ম ধাপ


এখন সবুজ কালার পেপার দিয়ে একটি স্টিক বানিয়ে নেবো।



শেষ ধাপ

IMG_20240829_185346.jpg


এরপর ফুলগুলো একটি একটি করে গাম দিয়ে স্টিকের মধ্যে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক তৈরি।



ফাইনাল আউটপুট

IMG_20240830_002007.jpg


IMG_20240830_001945.jpg


IMG_20240830_001956.jpg


IMG_20240830_001827.jpg


ডাই প্রজেক্ট এর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি। বন্ধুরা, আজকে শেয়ার করা "রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

আপনি অনেক বেশি সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে ফুলের স্টিক তৈরি করেছেন। যেটা দেখতে আমার অনেক ভালো লেগেছে। এই ফুল গুলো দেখতে কিছুটা ডায়ান্থাস ফুলের মত লাগছে। এই ধরনের ফুলের স্টিক গুলো তৈরি করে এগুলো দিয়ে ঘর সাজালে, ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপু, আপনার তৈরি করা এই সুন্দর ফুলের স্টিক। এগুলো তৈরি করতে সময়ের প্রয়োজন তো হবেই। সময় নিয়ে যদি তৈরি করা হয়, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে।

 2 years ago 

আপু আপনার কাছে এই ফুলগুলো ডায়ান্থাস ফুলের মতো লেগেছে জেনে খুশি হলাম। খুব ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পড়ে। ধন্যবাদ।

 2 years ago 

জানিনা কেন যেন ফাইনাল আউটলুকের চেয়ে ধাপগুলো বেশি সুন্দর মনে হয়েছে আমার কাছে। আগে আমাদের গ্রামের মেয়েদেরকে এসব করতে দেখতাম। এখনকার মেয়েরা এসব পারে বলে মনেহয় না। খুবই সুন্দর হয়েছে।

 2 years ago 

ভাইয়া সবাই সব কিছু পারে, কেউ হয়তো তার প্রতিভা তুলে ধরে আর কেউ হয়তো চেষ্টাও করে না। যাইহোক আপনার কাছে ভালো লেগেছে জানি খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

আপনার কথাগুলো ভালো লাগলো। যাইহোক, স্বাগতম।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করা ফুলের স্টিক অনেক সুন্দর হয়েছে। এই ফুলটি সাজিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আপু আপনি অনেক দক্ষতার সাথে সুন্দর করে আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন দেখে ভালো লাগলো। দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

হ্যাঁ আপু এই ধরনের ফুলের স্টিক দিয়ে ফুলদানি সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর দেখাবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্টিক তৈরি অসাধারণ হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার এই ডাই পোস্টটি তৈরি করেছেন, এত সুন্দরভাবে শেয়ার করার জন্য দেখে শিখে নিলাম।

 2 years ago 

সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি রঙিন কাগজের ফুল দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করে যদি ঘরে টাঙিয়ে রাখা যায় দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এগুলো দিয়ে ঘর সাজালে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করেছেন।আর ফুলের স্টিক তৈরির প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন যা পড়ে আপনার পোস্টটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দেখতে সিম্পল হলেও বেশ ভালো লাগে ফুলগুলো। আর এগুলো অল্প সময়ে তৈরি করা মোটেও সম্ভব না। অনেক সময় লাগে এগুলো তৈরি করতে। আসলে এই জিনিস গুলো যারা তৈরি করে তারাই জানে এগুলো করতে কতটা ধৈর্যের দরকার। খুব সুন্দর ফ্লাওয়ার স্টিক তৈরি করেছেন। আপনার ছেলে নিশ্চয়ই এগুলো পেয়ে খুশি হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

হ্যাঁ আপু ছেলে পেয়ে খুব খুশি হয়েছিল আর এটা বানাতেও অনেক সময় লেগেছিল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুলের স্টিক তৈরি করলেন আপু।আপনার শেয়ার করা ফুলটি চমৎকার হয়েছে।রঙিন কাগজের জিনিসগুলো দেখতে একটু বেশীই ভালো লাগে।ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু রঙিন কাগজের জিনিস গুলো দেখতে একটু বেশিই ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা ফুলের স্টিক অসাধারণ হয়েছে। আসলে রঙিন কাগজ দিয়ে কিছু বানালে যেমন ভালো লাগে দেখতে ও চমৎকার লাগে। তবে এটি ঠিক একসাথে অনেকগুলো ফুল বানিয়ে ফুলদানির মধ্যে রাখলে দেখতে বেশ ভালোই লাগে। তবে আপনার ফুলের স্টিক তৈরি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ফুলের স্টিক বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

হ্যাঁ আপু একসাথে এই ধরনের স্টিক অনেক গুলো বানালে দেখতে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ আপু সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

এই ধরনের হাতের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এগুলো করতে এবং দেখতে দুটোই আমি অনেক বেশি পছন্দ করি। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই ফুলের স্টিক তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। সুন্দর সুন্দর কালারের রঙিন কাগজ দিয়ে এই সুন্দর ফুলের স্টিক তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 2 years ago 

আপনার কাছে এত ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39