ওয়ালমেট || ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ।
আজ একদমই ভিন্ন ধরনের একটি ওয়ালমেট শেয়ার করতে এসেছি। আমার কাছে এই ওয়ালমেট অনেক ভালো লেগেছে। এই ওয়ালমেট সম্পূর্ণ তৈরি করেছি ক্লে দিয়ে। আমরা জানি রঙিন কাগজের পাশাপাশি ক্লে দিয়েও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। সেসব জিনিস দেখতে বেশ চমৎকার লাগে। ক্লে দিয়ে কিছু তৈরি করা সহজ'ও বলা যায় আবার কঠিন'ও বলা যায়। ক্লে কে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে শেপ দিতে পারবেন। ক্লে দিয়ে বিভিন্ন ধরনের ফুল ফল থেকে শুরু করে আপনি যা চান তাই তৈরি করতে পারবেন। আমার কাছে তো ক্লে দিয়ে বানানো সব জিনিস খুব ভালো লাগে।
বর্তমানে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেকে দেখছি ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছেন। সেসব দেখে নিজের কাছেও ভিন্ন কিছু তৈরি করার ইচ্ছে হলো। এরপর চিন্তা করলাম বিভিন্ন কালার মিশিয়ে একটা ওয়ালমেট তৈরি করা যাক। যেই ভাবা সেই কাজ সাথে সাথে ক্লে নিয়ে বসে পড়লাম। আমার ছেলে তো ক্লে দেখলেই হয়। তাকে সবগুলো থেকে একটু একটু করে দিতে হবে। তাও আবার একবার নয় সে একটু পর পর এসে বায়না শুরু করে দেবে। যেকোনো জিনিস বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকবে আর যেই শেষ হবে সাথে সাথে নিয়ে যাবে। যাই হোক এই ওয়ালমেট বানাতে মোটামুটি যথেষ্ট সময় লেগেছিল। তবে সবশেষে যখন দেখতে ভালো লেগেছিল তখন নিজের কাছেও শান্তি লাগলো। তাহলে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
২. কাটুন পেপার
৩. পোস্টার রং
এবার ওয়ালমেট এর ধাপ নিচে দেওয়া হলো----
🔥১ম ধাপ🔥
প্রথমে কাটুন পেপার গোল করে কেটে নেবো। এরপর এর মধ্যে সাদা কালার ক্লে লাগিয়ে নেবো।
🔥২য় ধাপ🔥
এবার স্কেল দিয়ে দাগ টেনে নেবো। এরপর পোস্টার রং দিয়ে কালার করে নেব।
🔥৩য় ধাপ🔥
এরপর সবুজ ক্লে দিয়ে ডাল বানিয়ে গোল বৃত্তে লাগিয়ে নেবো।
🔥৪র্থ ধাপ🔥
এবার কমলা ক্লে দিয়ে গোল বল বানিয়ে নেব। এরপর আঙ্গুল দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব।
🔥৫ম ধাপ🔥
এরপর সেগুলো প্যাঁচিয়ে গোলাপ ফুল বানিয়ে নেবো। তারপর গোল বৃত্তের মধ্যে লাগিয়ে নেবো।
🔥৬ষ্ট ধাপ🔥
এবার কিছু পাতা বানিয়ে লাগিয়ে নেবো।
🔥 শেষ ধাপ🔥
সবশেষে এবার ক্লে হোম লেখে নেবো। তারপর ছোট্ট একটা পাখি বানিয়ে লাগিয়ে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট। এরপর পিছনে একটি সুতা বেঁধে নেবো।
🔥 ফাইনাল আউটপুট🔥
ওয়ালমেট বানানোর সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।
🎨পোস্ট বিবরণ🎨
| শ্রেণী | ওয়ালমেট |
|---|---|
| ক্যামেরা | Vivo Y16 |
| চিত্রকর | @tanjima |
| লোকেশন | ঢাক, বাংলাদেশ |
বন্ধুরা, আজকে শেয়ার করা "ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট" আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
পলিমার ক্লে দিয়ে এইরকম গোলাপ তৈরি খুবই কম দেখেছি। গোলাপগুলো দারুণ তৈরি করেছেন। পাশাপাশি পাতাগুলো বেশ মিলেছে। এবং দুইটা মিলিয়ে তৈরি ওয়ালমেট টা সত্যি অনেক সুন্দর হয়েছে। এককথায় চমৎকার ছিল আপনার তৈরি ওয়ালমেট টা। ধন্যবাদ আমাদের সাথে এটা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে আপু।
ভাইয়া আমিও প্রথম এভাবে ক্লে দিয়ে গোলাপ বানিয়েছি আর এতটা ভালো হয়েছে বলে বুঝাতে পারবো না। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে আপনি খুব সুন্দর ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার সুন্দর এই ওয়ালমেট তৈরি করতে দেখে আমি মুগ্ধ হয়েছি। ফুলগুলো বেশ চমৎকার হয়েছে। আর সব মিলিয়ে বলতে পারি অসাধারণ একটি পোস্ট।
আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
ক্লে দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। গোলাপ ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর ভাবে ফুলগুলো তৈরি করেছেন। বিভিন্ন রঙের এই ফুলগুলো খুবই ভালো লাগছে দেখতে। চমৎকার হয়েছে ওয়ালমেটটি। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু বিভিন্ন রঙের ফুল দেওয়াতে দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ক্লে দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। খুব সুন্দর কিছু গোলাপ ফুল তৈরি করেছেন ফুলগুলো দেখতে সত্যিকারের গোলাপের মতো লাগছে। এরকম ওয়ালমেট গুলো ঘরে দেওয়ালে লাগালে ঘরে সৌন্দর্য আরো বেড়ে যায়। খুবই চমৎকার হয়েছে আপনার ওয়ালমেট। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে যে কেউ এই ওয়ালমেটটি তৈরি করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত চমৎকার একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আপনার কাছে গোলাপ ফুলগুলো বাস্তবের লেগেছে জেনে খুশি হলাম। হ্যাঁ আপু এই ধরনের ওয়ালমেট ঘরে দেয়ালে লাগিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে দারুণ একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। প্রথমে ওয়ালমেট এর ছবি দেখে আমি মনে করেছিলাম এটি একটি খাবার কেক। এ ধরনের ওয়ালমেট গুলো দেওয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুবই আকর্ষণীয় লাগবে।এত সুন্দর এবং নিখুঁতভাবে ক্লে দিয়ে ওয়ালমেটটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
আপু ওয়ালমেটটি দেখতে কেক এর মতোই দেখাচ্ছে। যাক আপনিও তা ভেবেছেন জেনে খুশি হলাম। হ্যাঁ আপু এই ওয়ালমেট দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আসলে আমার মেয়ে ক্লে দিয়ে সারাক্ষণ খেলা করে। রঙিন কাগজের মতো ক্লে দিয়ে সব তৈরি করা যায় দেখছি।যদিও কখনো ক্লে দিয়ে কিছু তৈরি করিনি।আপনার ওয়ালমেট দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু একবার যেকোনো জিনিস বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
পলিমার ক্লে দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরি করার প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে পলিমার ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফুল তৈরি করাটা খুবই চমৎকার হয়েছে। দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া পলিমার ক্লে দিয়ে খুব সুন্দর সুন্দর ফুল বানানো যায় আর দেখতেও খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমার কাছেও অনেকগুলো ক্লে আছে।আমিও ভেবেছিলাম এইভাবে ক্লে দিয়ে তৈরি করব। তবে সময় পাচ্ছি না কারণ বাবু অনেক বেশি বিরক্ত করে যে কোন কাজ করতে গেলে। যাই হোক আপনার এই ওয়ালমেটটা দেখতে দারুণ লেগেছে আপু। আমিও চেষ্টা করব তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে।
আপু বাবুদের কথা আর বলবেন না, তাদের বিরক্তে কোনো কিছু করা অসম্ভব হয়ে যাচ্ছে। ঘুম পারিয়ে তারপর বানানোর চেষ্টা করবেন। আপনার পোস্টের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আমাদের কমিউনিটির অনেকে অনেক সুন্দর সুন্দর কিছু ওয়ালমেট তৈরি করে আসছেন৷ আজকে আপনিও একজন অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন৷ ক্লে দিয়ে এরকম সুন্দর কিছু তৈরি করা যায় তা আমার কখনো জানা ছিল না৷ যেভাবে আজকে আপনি এটি তৈরি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।
আপনার কাছে আমার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপু আপনার এত সুন্দর করে ক্লে দিয়ে ওয়ালমেট দেখে আমিই তো অনেক শান্তি পেলাম। প্রথমে মনে করেছি কেক বানিয়ে ডেকরেশন করেছেন পরেতো পোস্টে গিয়ে দেখতে পেলাম অসাধারণ একটি ক্লেএর ওয়ালমেট। আসলে এই কমিউনিটিতে যোগ দেওয়ার পরে সবার এত ভালো ভালো প্রতিভা দেখে আমি আসলেই মুগ্ধ হয়ে যাই। যেমন আজ মুগ্ধ হয়ে গেলাম আপনারও সুন্দর এই ওয়ালমেটটি দেখে।ফুলগুলো খুব সুন্দর করে বানিয়েছেন দেখতে একদম ওয়াও লাগছে।ধন্যবাদ আপু। এত সুন্দর একটি কালার ফুল ক্লেএর ওয়ালমেট বানিয়ে প্রতিটা ধাপে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য।
আপু আমিও এই প্লাটফর্মে জয়েন হওয়ার পর সবার বিভিন্ন ধরনের প্রতিভা দেখতে পেলাম। গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।