বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্যের আর্ট
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনাদের পরিবারকে নিয়ে সবাই ভালো আছেন। কিন্তু আমি তেমন বেশি ভালো নেই। কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম আর সেখান থেকে গতকাল সকালে ঢাকায় এসেছি। বাসায় আসার কিছুক্ষণ পর থেকেই ঠান্ডা জ্বর কাশি আর শরীর ব্যথা শুরু হয়ে যায়। ঔষধ খেয়েছি কিন্তু এখনো তেমন সুস্থ হয়ে উঠতে পারিনি। তারজন্য গতকাল কমিউনিটির কোনো কাজ করতে পারিনি। তাই আজ সকাল সকাল ভিন্ন ধরনের একটি পোস্ট নিয়ে চলে আসলাম। যদিও এই আর্ট আমি আগে করে রেখে ছিলাম। তারজন্য এখন কাজে লাগছে। আমি সবসময়ই যখন আর্ট করতে বসি তখন একসাথে বেশ কিছু করে রেখে দেই। তাহলে পরবর্তীতে কাজে লাগে।
আমি আজকে বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্য আঁকার চেষ্টা করেছি। এই আর্ট করে আমার নিজের কাছেই অনেক ভালো লেগেছে। যত বেশি সময় নিয়ে আর্ট করা যায় ততই দেখতে খুব সুন্দর হয়। আমার এই আর্ট সম্পূর্ণ করতে অনেক সময় লেগেছিল। বিশেষ করে কালার করতে বেশি সময় লেগেছিল। কালার করার সময় যদি রং এদিক সেদিক হয়ে যায় তখন দেখতে একদমই খারাপ দেখা যায়। তারজন্য সময় নিয়ে করলে কালার ফিনিশিং খুব সুন্দর হয়। প্রাকৃতিক দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি আর্টের মধ্যে দেখতেও খুব ভালো লাগে। আমি ভিন্ন ভাবে রাতের দৃশ্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যাই হোক চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. সাদা কাগজ
২. পেন্সিল
৩. কম্পাস
৪. স্কেল
৫. রাবার
৬. মোম রং
নিচে ধাপগুলো দেওয়া হলো----
প্রথম ধাপ |
|---|
প্রথমে কম্পাসের সাহায্যে একটি গোল বৃত্ত এঁকে নেবো। এরপর বৃত্তের ভিতরে একটি ঘর এঁকে নেব।
দ্বিতীয় ধাপ |
|---|
এবার ঘরের পাশে দেয়াল এঁকে নেব।
তৃতীয় ধাপ |
|---|
তারপর ঘরের উপরে একটি চাঁদ ও দেয়ালের উপরে একটি গাছ এঁকে নেব।
চতুর্থ ধাপ |
|---|
এখন এই আর্ট কালো কলমের সাহায্যে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি।
পঞ্চম ধাপ |
|---|
এরপর ঘর হলুদ ও কমলা কালার দিয়ে কালার করে নেবো।
ষষ্ট ধাপ |
|---|
এবার দেয়াল ও গাছ কালার করে নেবো।
সপ্তম ধাপ |
|---|
এরপর আকাশ, চাঁদ ও গাছে কিছু ফুল এঁকে নেব।
শেষ ধাপ |
|---|
সবশেষে এবার গাছের নিচে সবুজ ঘাস ও আকাশে কিছু তারা এঁকে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্যের আর্ট।
ফাইনাল আউটপুট |
|---|
এবার বৃত্ত এর পাশে আমার সাইন দিয়ে দিলাম। তারপর বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নিয়েছি। এভাবেই শেষ হয়ে গেলো আমার আজকের বৃত্তের ভিতরে প্রাকৃতিক দৃশ্যের আর্ট। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বৃত্তের মধ্যে প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে অনেক সুন্দর লাগছে। রং করার কারণে দৃশ্যটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। রংগুলো খুব দারুণভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর আর্টটি বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু চেষ্টা করেছি সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার। ধন্যবাদ।
https://x.com/TanjimaAkter16/status/1849668947706335449?t=J-SfaKGee444a7FxYkRKKA&s=19
বৃত্তের মধ্যে দারুন সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন বিশেষ করে গাছের আড়ালে চাঁদের সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার নিখুঁত আর্ট করার দক্ষতা আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে গাছের আড়ালে চাঁদের সৌন্দর্যটা ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
তাও তো ভালো আপু ঘুরাঘুরি শেষ করে করে বাসায় আসার পর অসুস্থ হয়েছেন। কক্সবাজার গিয়ে অসুস্থ হলে তো ট্যুরই মাটি হয়ে যেত। যাইহোক আপনার আজকের আর্টটি কিন্তু খুব সুন্দর হয়েছে। গাছ, ঘর এবং চাঁদ মিলিয়ে খুব চমৎকার লাগছে দেখতে। গাছের পাতাগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে।
আপু আমি বাসায় এসে অসুস্থ হয়েছি আর আমার হাজবেন্ড ওখানেই অসুস্থ হয়ে পড়েছিল। আবহাওয়ার এমন বিরূপ পরিবর্তনের জন্য দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েছি। যাইহোক আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
আজ আপনি আমাদের মাঝে দারুণ একটা আর্ট নিয়ে হাজির হয়েছেন। আসলে এই ছবিটি অংকন করার প্রত্যেকটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। দারুন একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে আরো ভালো লাগলো। ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য।
আপনার আর্ট গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আমি এরকম সুন্দর আর্ট গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আর্ট করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আর আর্টগুলো নিখুঁতভাবে অঙ্কন করা লাগে। কারণ নিখুঁত ভাবে আর্ট অঙ্কন না করলে দেখতে সুন্দর লাগে না। আর এই জন্য একটু সময়ও লাগে। তবে সময় লাগলেও অঙ্কন করার পর সুন্দর লাগে।
হ্যাঁ ভাইয়া আর্টগুলো নিখুঁত করার জন্য একটু সময় নিয়ে করতে হয়। তাহলে দেখতেও খুব ভালো লাগে। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
বৃত্তের মধ্যে এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই ধরনের দৃশ্যগুলো সরাসরি দেখতেও অনেক ভালো লাগে। আপনার আজকের অংকন করা পুরো আর্ট আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে। কারণ পুরোটা এতো সুন্দর ভাবে এঁকেছেন যে দেখতে চমৎকার লাগছে। আপনার দক্ষতার প্রশংসা করাই লাগছে। এভাবে চেষ্টা করলে আরো অনেক সুন্দর আর্ট করতে পারবেন।
ঠিক বলেছেন আপু এই দৃশ্যগুলো সরাসরি দেখতেও খুব ভালো লাগে। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলেই মনটা জুড়ে যায়। যদিও সেখান থেকে প্রাকৃতিক দৃশ্য টি উপভোগ করা যাচ্ছে না।কিন্তু এইরকম সুন্দর সুন্দর আর্ট গুলো দেখতেই ভীষণ ভালো লাগে। আপনার বৃত্তের ভেতরে প্রাকৃতিক দৃশ্য আর্ট টি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
হ্যাঁ ভাইয়া প্রাকৃতিক দৃশ্য গুলো দেখলে মন ভরে যায়। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
প্রথমে সৃষ্টিকর্তার নিকট আপনার সুস্থতা কামনা করছি। এটা সত্যি বলেছেন আপু আর্ট যত বেশি সময় নিয়ে করা যায় ততই সুন্দর হয়। আপনি বৃত্তের ভিতর চমৎকার রঙিন আর্ট করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
সুন্দর এই চিত্র অংকন দেখতে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই দক্ষতার সাথে বৃত্তের ভিতরে প্রকৃতির দৃশ্য ও সুন্দর এই চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার দক্ষতা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। দেখে তাই ভালো লাগলো।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।