বিকালে নদীর পাড়ে ঘুরাঘুরি।১০% প্রিয় লাজুক-খ্যাককে🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা


আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।

received_623661596435179.jpeg


আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজ আমি বিকালে নদীর পাড়ে ঘুরাঘুরির সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি আপনাদের কিছুদিন আগে বলেছিলাম আমাদের গ্রামে বেড়াতে গিয়েছি। তখন বিকেল বেলা আমরা নদীর পাড় ঘুরাঘুরি করতে গিয়েছিলাম। আমাদের নদীটা বেশি বড় না। তবে ছোট হলেও চারপাশের সৌন্দর্য দেখলে মুগ্ধ হয়ে যাই। এই নদীর পাড় আমরা ছোটবেলায় অনেক ঘুরাঘুরি করেছি। এমনকি এই নদী যখন বর্ষাকালে পানিতে ভরপুর ছিল তখন আমরা গোসল করতে যেতাম।


received_752310759433318.jpeg


received_1879767415755855.jpeg


Location


এত বছর পর নদীর পাড় ঘুরতে গিয়ে অনেক ভালো লেগেছে। কখনো আপনাদের সাথে আমাদের গ্রামের তেমন কিছু শেয়ার করা হয়নি তাই যখন একটু সুযোগ পেলাম তখন কিছু ফটোগ্রাফি তুলে নিলাম। এখনও এই মুহূর্তের কথা মনে হলে আবার ইচ্ছে করে সেখানে চলে যেতে। এত বছর পর আমাদের নদীর পাড় ঘুরতে গিয়ে ভালোই লেগেছে। আমরা বেশি সময় সেখানে থাকতে পারিনি। শীতের দিন ছোট বলে আসরের আযান দেওয়ার সাথে সাথে সন্ধ্যা হয়ে যায়।


received_1166554887358395.jpeg


received_5871598082908637.jpeg


received_470176811856631.jpeg


Location


আমার ছেলে খুব খুশি নদীর পাড় গিয়ে। নদীর পাড় কচুরিপানার সুন্দর ফুল দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই ফুল দিয়ে আমরা বড়া বানিয়ে খেতাম। আমার কাছে এই ফুলের বড়া খেতে অনেক ভালো লাগে। আমি আশেপাশে দুটো ফুল দেখতে পেলাম আর চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। কচুরিপানার ফুল দেখে আমার ছেলে হাতে নেওয়ার জন্য কান্না শুরু করে। তারপর তার হাতে নিয়ে সে খুব খুশি হয়ে গেলো।


received_3412908288922347.jpeg


received_801027118220203.jpeg


Location


এরপর পাশেই দেখি দুটো ধুতুরা ফুল ফোটে আছে। আমার কাছে ধুতুরা ফুলের কালার অনেক ভালো লাগে। এই ফুল খেলে নাকি মানুষ মারা যায়। কারণ এর মধ্যে বিষ থাকে আর এই কথা শুনা কথা। অনেক আগে এই ফুল দেখে ছিলাম। অনেক দিন পর এই ফুল দেখতে পেয়ে খুব ভালো লাগলো। একসাথে অনেক গুলো গাছ ছিল কিন্তু গাছ গুলো সব মরে গিয়েছে মনে হচ্ছে।


received_1017620252541544.jpeg


received_3445090459145844.jpeg


received_1407213036752196.jpeg


received_4131930193697960.jpeg


Location


এখন নদীতে তেমন বেশি পানি নেই। আমরা যেখানে দাড়িয়ে ছিলাম সেখান থেকে অনেক দূরে একটি নৌকা দেখা যাচ্ছে। আমরা চেয়েছিলাম নৌকায় ওঠবো। কিন্তু সন্ধ্যা হয়ে আসছে বলে আর ওঠা হয়নি। তবে আরেক বার গেলে আমরা নৌকা ওঠবোই।এরপর আমরা কিছুক্ষণ সেখানে থেকে বাসায় চলে আসি। যাই হোক আমার লেখা আজ এখানেই শেষ করলাম। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।



IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

গ্রামের বাড়িতে এমন নদীর পাড় ঘুরতে যেতে বেশ ভালো লাগে।ছবি দেখেই মনে হচ্ছে নদীটা ছোট হলেও পরিবেশ টা বেশ সুন্দর। ঐ দিন ইউটিউবে কচুরিপানা বড়ার রেসিপি দেখেছি যদিও আমি খাইনি।আমার কাছে কচুরিপানা ফুলগুলো বেশ ভালোই লাগে।ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু এখন বালু তোলার জন্য একটু বড় হয়েছে আর আগে আরও ছোট ছিল। যদি কখনোও কচুরিপানার ফুল দেখেন তাহলে তুলে এনে একবার বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

গ্রামে বিকেল বেলায় এরকম নদীর পাড়ে হাঁটতে যাওয়ার মজাই আলাদা । আমিও এরকম অনেক গিয়েছি। এইবার আর যেতে পারিনি। খুবই ভালো সময় কাটিয়েছেন ছেলের সাথে নদীর পাড়ে। কচুরিপানার বড়া বানিয়ে খাওয়া যে সেটা শুনেছি কিন্তু কখনো খাইনি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আনন্দের মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু যদি কচুরিপানার ফুল দেখেন তাহলে একবার এনে বড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছেও অনেক ভালো লাগবে। হ্যাঁ আপু গ্রামে নদীর পাড় হাঁটার মজাই আলাদা। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপু আপনি এবং আপনার ছেলে বিকালে নদীর পাড়ে ঘুরাঘুরি করে অনেক সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। নদীর পাড়ের ফুল দেখে আপনার ছেলে কান্না করেছিল এই বিষয়ে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যাইহোক এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ভাইয়া আমরা বড়রা যেমন ফুল ভালোবাসি তেমনি ছোটরাও ফুল অনেক পছন্দ করে। বিকেল বেলা এভাবে নদীর পাড় ঘুরতে অনেক ভালো লেগেছে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

নদী ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলের সময়টা হলে তো কোন কথাই নেই।। সব থেকে বেশি ভালো লাগে সূর্যটি যখন ডুবে যায় যায় ভাব রক্তে মাথায় যখন পশ্চিম আকাশ লাল হয়ে যায় আর নদীর বুকে তার সাফ পড়ে তখন।
আপনি ভ্রমণ করে অনেক সুন্দর সুন্দর আলোকচিত্র আমাদের মধ্যে শেয়ার করেছেন প্রত্যেকটা আলোকচিত্র অসাধারণ ছিল বিশেষ করে ধুতরা ফুল এবং কচুরিপানার ফুল।।

 3 years ago 

আমার কাছেও এই দুটো ফুল দেখে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

গ্রামের বাড়িতে এভাবে নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে আর ঘোরাটা যদি হয় অনেক দিন পর তাহলে তো আনন্দের আর শেষ থাকে না। আপনি আপনার ছেলের সাথে নদীর পাড়ে অনেক ভালো সময় কাটিয়েছেন। আসলে আপু ধুতরা ফুলে বিষ এটা সবাই বলে তাই এই ফুল গুলো দেখে দূরে থাকে সবাই। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু অনেক দিন পর এভাবে গ্রামে ঘুরাঘুরির মজাই আলাদা। হ্যাঁ আপু ছেলের সাথে নদীর পাড় ঘুরতে অনেক মজা হয়েছে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আমরা প্রায়ই নদীর পাড়ে ঘুরতে যাই।আমাদের এলাকার পাশে অন্য একটা যায়গায় ছোট একটা নদী আছে,তার পাশে মাল্টা বাগানও আছে। আবার তরমুজও চাষ করা হয়। সেখানে গিয়ে অনেকটা সময় পার করে আসি। অবসর সময় সেখানে যেতে খুবই ভালো লাগে। তবে মাঝেমধ্যে কাজেও যাই।যাইহোক আপনার আর আপনার ছেলে নদীর পাড়ে গিয়ে ঘুরে এসেছেন এই মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে ভালো লাগছে।

 3 years ago 

ভাইয়া মাঝে মাঝে ঘুরাঘুরি করলে নিজের যেমন মন ভালো থাকে তেমনি বাচ্চাদেরও ভালো লাগে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

জ্বী আপু সেটা ঠিক বলেছেন এজন্য আমি নিজেও অল্প একটু সময় পেলেই ঘুরতে বের হয়ে যাই ধন্যবাদ।

 3 years ago 

বিকেল বেলায় কমবেশি সবাই ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করে। যদি সেটা হয় কোন সমুদ্রের পাড়ে কিংবা নদীর পাড়ে তাহলে সময়টা অনেক ভালো যায়। বিকেল বেলায় যেকোনো নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে। নদীটা ছোট হলেও কিন্তু ঘোরাফেরার জন্য অনেক সুন্দর একটি জায়গা। অনেক ঘোরাফেরা করেছেন এবং সাথে সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু বিকেল বেলা ঘুরাঘুরি করতে সবারই অনেক ভালো লাগে আর সেটা যদি হয় নদীর পাড় তাহলে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

গ্রামের পরিবেশ কার না ভাল লাগে। আপনি গ্রামে গিয়ে নদীর পাড়ে ছেলেকে নিয়ে ঘুরতে গিয়ে খুব সুন্দর কিছু মুহূর্ত অতিবাহিত করেছেন। এরকম নদী আর গাছগাছালি পাশাপাশি দেখলে চোখ জুড়িয়ে যায়। আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে। ছবিগুলো দেখে আমার ছেলেবেলা মনে পড়ে গিয়েছে। আপনার ছেলে নিশ্চয়ই খুব মজা করেছে। ধুতুরা ফুল দেখতে ভালই লাগছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া গ্রামের এমন সুন্দর পরিবেশ সবার কাছেই ভালো লাগে। হ্যাঁ আমার ছেলে এমন দৃশ্য দেখে অনেক মজা পেয়েছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38