গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।


সুজলা-সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এই দেশে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য বারবারে আমায় মুগ্ধ করে। এই সৌন্দর্য যতই দেখি ততই যেন দেখার আরও ইচ্ছে জাগে। তেমনি একটি গ্ৰাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমার পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এই দৃশ্য বাস্তবে আমাদের যেমন মুগ্ধ করে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখলেও চোখ ফেরানো যায় না। গ্ৰামের এই সৌন্দর্য বারবার আমাদের হাতছানি দিয়ে ডাকে। তাইতো কিছু দিন পর পর ছুটে যাই সেই সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলতে।


IMG_20231226_013855.jpg


আজকের এই পেইন্টিং একটু ভিন্ন করার চেষ্টা করেছি। আমি এখন পেইন্টিং করতে অনেক পছন্দ করি। তারজন্য মাঝে মাঝেই পেইন্টিং নিয়ে চলে আসি। আজকের এই পেইন্টিং মনের মাধুরী মিশিয়ে এঁকেছি। আমার মনে যা এসেছে তাই এই পেইন্টিং এর মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মাঝে মাঝে রং তুলি নিয়ে নাড়াচাড়া করতে বসলে মনে যা আসে তাই বাস্তবে রূপ দিয়ে রঙিন করে তোলার চেষ্টা করি। এই ধরনের প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং এ দেখতে খুব ভালো লাগে। অনেক কথা বলেছি চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231125_220711.jpg


১. সাদা আর্ট পেপার

২. মোম রং

৩. মাস্কিং টেপ

৪. টিস্যু পেপার

৫ পেন্সিল

৬. রাবার


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️


IMG_20231217_123725.jpg


প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো।


☀️২য় ধাপ☀️



এবার পেন্সিল দিয়ে সুন্দর ভাবে একটি ঘর এঁকে নেবো।এরপর তার পাশে আরও একটি ঘর এঁকে নেবো।


☀️৩য় ধাপ☀️



এখন সেই ঘরের উপরে কিছু গাছ এঁকে নেব।


☀️৪র্থ ধাপ☀️



এবার একটু দূরে আরও একটি গাছ ও একটি ঘর এঁকে নেবো।


☀️৫ম ধাপ☀️



এখন একটি রাস্তা ও কিছু ঘাস আর গাছপালা এঁকে নেব।


☀️৬ষ্ট ধাপ☀️



এবার কালো সাইন পেন দিয়ে সম্পূর্ণ আর্ট ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।


☀️ ৭ম ধাপ☀️



এখন আকাশি রং দিয়ে আকাশ কালার করে নেবো।


☀️ ৮ম ধাপ☀️



এবার টিস্যু দিয়ে সুন্দর ভাবে মিশিয়ে নেবো।


☀️ ৯ম ধাপ☀️



এবার সবুজ রং দিয়ে গাছপালা কালার করে নিলাম। এরপর লাল হলুদ মিশিয়ে ঘর কালার করে নিলাম।


☀️ ১০ম ধাপ☀️



এবার রাস্তা কালার করে নিলাম।


☀️ ১১তম ধাপ☀️



এবার সবুজ ও হলুদ রং দিয়ে বাড়ির আশেপাশে কালার করে নিলাম।


☀️ শেষ ধাপ☀️



এরপর সবুজ রং দিয়ে ঘাস কালার করে নিলাম। এরপর মাস্কিং টেপ খুলে নেব। তাহলেই হয়ে যাবে গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।


CamScanner 12-26-2023 01.36.jpg


CamScanner 12-26-2023 01.35.jpg


CamScanner 12-26-2023 01.34.jpg


CamScanner 12-26-2023 01.32 (1).jpg


CamScanner 12-26-2023 01.31.jpg


এখন সেই পেইন্টিং এর নিচে আমার সাইন দিয়ে দিলাম। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো দেখতে চমৎকার লাগে।আর এই আর্ট গুলো করতে বেশ ধৈর্য্য এবং সময়ের প্রয়োজন।আপনি আর্ট এর প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,যেটা দেখে যে কেউ সহজেই আর্টটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

প্রকৃতির অপরূপ দৃশ্য ফুটিয়ে তুলেছেন আপনি, আজকের এই সুন্দর দৃশ্য অঙ্কন করার মধ্য দিয়ে। যেখানে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য খুঁজে পেয়েছি আমি। গ্রামীণ মেঠোপথ, গাছ, ঘরবাড়ি মিলে দারুন এক চিত্র।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

গ্রাম বাংলার চিরন্তন সৌন্দর্য যেমন ভালো লাগে। ঠিক তেমনি গ্রাম বাংলার আর্টগুলো দেখতেও ভীষণ ভালো লাগে।আপনি আজ গ্রাম বাংলার চমৎকার একটি দৃশ্য এঁকে শেয়ার করলেন। আপনার আঁকা দৃশ্যটি দারুন হয়েছে। কালার কম্বিনেশন ও চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি সব সময় খুবই সুন্দর সুন্দর কিছু দৃশ্য শেয়ার করে আসছেন। আজকেও গ্রাম বাংলার খুবই সুন্দর একটি দৃশ্য শেয়ার করেছেন। এটি আমি অনেকদিন পরে দেখেছি৷ ছোটবেলায় এই দৃশ্যগুলো অনেক বেশি পরিমাণে দেখতে পেতাম৷ অনেকদিন পরে এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য৷

 3 years ago 

অনেক দিন পরে এই দৃশ্য দেখে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম বাংলা এমনিতেই সবার খুব পছন্দের। আপনি আজকে গ্রাম বাংলার অনেক সুন্দর একটা দৃশ্য তুলে ধরেছেন। এত সুন্দর একটা দৃশ্যের পেইন্টিং দেখেই আমি অনেক মুগ্ধ হলাম। কালার টা যেমন সুন্দরভাবে ফুটে উঠেছে, তেমনি দেখতেও খুব আকর্ষণীয় লাগতেছে। আপনি প্রথমে অনেক নিখুঁতভাবে পেন্সিল দিয়ে এই দৃশ্যটা অঙ্কন করেছেন। তারপরে কালার করেছেন যা দেখেই মুগ্ধ হয়েছি।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া গ্ৰাম বাংলার দৃশ্য এমনেতেই খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

গ্ৰাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখে জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। এধরনের দৃশ্য গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এধরনের আর্ট গুলো দেখলে গ্রামের দৃশ্য মনে পড়ে যায়। ইউনিক একটি আর্ট তুলে ধরেছেন ভালো ছিলো।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের দৃশ্য দেখলে গ্ৰামের কথা মনে পড়ে যায়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপু এমনিতেই আপনার আর্ট বা পেইন্টিং গুলো দারুন সুন্দর হয়। তার উপর আপনি তো দেখছি দারুন সুন্দর করে গ্রামের দৃশ্যের একটি আর্ট আমাদের সাথে শেয়ার করলেন। আপনার করা আর্টটি দেখে তো গ্রামে ছুটে যেতে মন চাইছে। দারুন ছিল আপনার আজকের গ্রামের দৃশ্যের আর্ট। ধন্যবাদ আপু এত সুন্দর একটি দৃশ্য শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু ইচ্ছে যখন করছে বসে থেকে লাভ নেই ঘুরে আসুন গ্ৰাম থেকে ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনার পেইন্টিং গুলো সব সময় খুব সুন্দর হয়। আজকের পেইন্টিংটাও খুব সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

গ্রাম বাংলার এত সুন্দর একটা দৃশ্য, আপনি পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, দেখেই তো এক নজরে তাকিয়ে ছিলাম। গ্রামীন সৌন্দর্য গুলো দেখলে আমি আর চোখ ফেরাতে পারিনা। এরকম প্রকৃতির মাঝে ঘুরতে গেলেও খুব ভালো সময় কাটানো যায়। আমি জাস্ট মুগ্ধ হয়েছি আপু আপনার করা এই আর্ট দেখে। সত্যি আমি কি বললে প্রশংসা করব এটাই বুঝতে পারতেছি না। আপনি কিন্তু অনেক সুন্দর পেইন্টিং করতে পারেন এটা সব সময় বলতে হয়। সুন্দর সুন্দর পেইন্টিং আশা করছি পরবর্তীতে ও ভাগ করে নিবেন সবার মাঝে।

 3 years ago 

আপু আপনার থেকে ভালো পারি না। আপনার পেইন্টিং দেখে সবসময় সুন্দর করার চেষ্টা করি। ধন্যবাদ প্রশংসায় ভাসিয়ে দেওয়ার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ। বিশেষ করে গ্রামে গেলে এর সৌন্দর্য খুব অন্য চমৎকারভাবে উপলব্ধি করা যায়। আপনি মোম রং দিক দিয়ে আজকে খুব চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি এঁকেছেন। মোম রং গুলো একটু মোটা হয় তারপরও আপনি খুব নিখুঁতভাবে আর্ট করেছেন জন্য একেবারে পারফেক্ট লাগছে দেখতে।

 3 years ago 

আপু মোম রং মোটা বলে একটু কষ্ট হয় তবে এই রং দিয়েই পেইন্টিং বেশি সুন্দর হয়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38