বৃত্তের ভিতরে ইলুউশন আর্ট।১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি।
আবারও চলে আসলাম ইউনিক পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে বৃত্তের ভিতরে ইলুউশন আর্ট নিয়ে আসলাম। এর আগেও আমি ইলুউশন আর্ট শেয়ার করেছিলাম আর সেই আর্টগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছিল। এই আর্ট আমি আমার কল্পনা থেকে করেছি। নিজের মনের মতো করে এই আর্ট সাজিয়ে নিলাম। জানিনা আপনাদের কাছে ভালো লাগবে কিনা। তবে নিজের অভিজ্ঞতা দিয়ে এঁকেছি বলে আমার কাছে অনেক ভালো লেগেছে।
আমরা সবাই জানি আমরা এটা ওটা দেখে আমরা বিভিন্ন আর্ট করি। কিন্তু যখন নিজের ভিতরের শক্তিকে জাগ্রত করে কোনো কাজ করা যায় তখন নিজের কাছেও অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে নিজে থেকে আর্ট করার চেষ্টা করি। সেই আর্টগুলোতে যখন আপনারা সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করেন তখন সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগে। তাহলে চলুন সেই আর্টের ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ আর্ট পেপার
★ পেন্সিল
★ সাইন পেন
★রাবার
★ কম্পাস
ইলুউশন আর্টের ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নেব।
𒆜২য় ধাপ𒆜
এবার বৃত্তের মাঝখানে ক্রস চিহ্নের মতো একে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এখন মাকড়সার জালের মতো এঁকে নেব। আঁকার পর দেখলাম সত্যি মাকড়সার জালের মতোই দেখাচ্ছে।
𒆜৪র্থ ধাপ𒆜
এবার আমি দু'টি ঘর দাগ টেনে দেখিয়ে দিলাম। আমার কাছে দাগ টানার সময় খুব ভালো লাগে।
𒆜৫ম ধাপ𒆜
এভাবে সবগুলো ঘর সুন্দর ভাবে দাগ টেনে নেব। তাহলে হয়ে আমার আজকের বৃত্তের ভিতরে ইলুউশন আর্ট।
𒆜শেষ ধাপ𒆜
এখন এই আর্টের নিচে আমার সাইন দিয়ে দেব।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ দারুণ তো। তবে আরো একটু গাঢ় করলে মনে হয় ইলিউশন ভালো কাজ করতো। তবে আর্টটি করতে নিশ্চই খুবই কষ্ট করেছেন। অনেক গুলো লাইন টানতে হয়েছে বোঝাই যাচ্ছে। শুভকামনা রইলো আপু।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই আর্ট করতে অনেক কষ্ট হয় কারণ এর দাগগুলো দিতে অনেক সময় লাগে। বেশি সময় নিয়ে করা হয় বলে এই আর্ট এত সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
অনেকটা থ্রিডি ড্রয়িং এর মতোই লাগছে। ইলুউশন বলে কথা, যাইহোক অনেক চমৎকার ভাবে এই ড্রয়িংটি আপনি উপস্থাপন করেছেন, আপনার জন্য শুভকামনা রইল।
আপু এই আর্ট গুলো থ্রিডি আর্টের মতোই। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু আপনার বৃত্তের ভেতর ইলুউশন আর্টি সত্যি খুব সুন্দর হয়েছে। তবে দেখে বোঝা যাচ্ছে আর্টটি করতে আপনার খুব কষ্ট হয়েছে। কারণ এই আর্ট গুলো খুব সাবধানে করতে হয় একটা লাইন বেশ কম হলে পুরোটা নষ্ট হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু এই আর্ট করতে অনেক সময় লেগেছিল।এই আর্ট অনেক মনোযোগ সহকারে করতে হয় তা না হলে নষ্ট হয়ে যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আসলে এ ধরনের আর্টগুলো দেখতে খুব ভালো লাগে।আর আর্টটি দেখে মনে হচ্ছে খুব সময় নিয়ে নিখুঁতভাবে ভাবে অঙ্কন করেছেন। আসলে এ ধরনের আর্ট একটু সময় নিয়ে অঙ্কন করলে খুবই সুন্দর লাগে।অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর বৃত্তের ভিতরে একটি ইলুউশন আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভাইয়া দাগ টানতে অনেক সময় লাগে। তবে আমার কাছে এখন খুব ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
দারুন হয়েছে আপু।বৃত্তের ভেতর ইলুউশন আর্টটি।এটা আর্ট করতে অনেক ঝামেলা হয়দছে, তাই না? মাকড়সার জালের মত দাগ টেনে টেনে করলেন। অনেক সুন্দরভাবে ধাপে ধাপে আপনি তুলে ধরেছেন অনেক ভাল লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।
আপু খুবই কষ্ট হয় এই ধরনের আর্ট করতে কিন্তু যখন শেষ হয় তখন দেখতে সুন্দর লাগলে খুব ভালো লাগে। গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।
আর্ট করতে আমার অনেক ভালো লাগে। আমিও কিছুদিন ধরে চেষ্টা করছি কিছু আর্ট করার। আপনি খুবই সুন্দর ভাবে একটি আর্ট করেছেন। এবং সম্পূর্ণ ধাপ কি খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
আপু আপনার আর্ট দেখার অপেক্ষায় রইলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
।বৃত্তের ভেতর ইলুউশন আর্টটি দারুন হয়েছে আপু।আপনার আর্ট গুলো আমার আগে থেকেই অনেক ভালো লাগে আপু।এই ধরনের আর্ট গুলো ভালো লাগার কারণ হচ্ছে ছোট ছোট বৃত্তের ভিতরে কাজ গুলো। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।
আপনার কাছে আমার আর্টগুলো ভালো লাগে শুনে খুব খুশি হলাম। আপনাদের কাছে ভালো লাগলে নতুন আর্ট করার উৎসাহ পাই। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপু সাধারন ইলুউশন আর্ট করাই অনেক কঠিন কাজ। আর বৃত্তের ভিতরে ইলুউশন আর্ট তো আরো কঠিন। আপনার ইলুউশন আর্টটি অনেক সুন্দর হয়েছে। মাঝে মাঝে তাকালে থ্রিডি আর্টও মনে হয়। ধন্যবাদ আপু।
জি ভাইয়া এই আর্ট করতে অনেক সময় লেগেছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।