ডাই প্রজেক্টঃ রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড।
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও আপনাদের মাঝে ইউনিক পোস্ট নিয়ে হাজির হলাম। তবে আমার কাছে মনে হলো ইউনিক কিন্তু আপনাদের কাছে ইউনিক লাগবে কিনা জানি না। "আমার বাংলা ব্লগ"কমিউনিটিতে প্রতিনিয়ত সবাই অনেক ইউনিক ও ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করে যাচ্ছে আর সেই পোস্ট গুলো দেখে আমি নিজের মধ্যে লুকিয়ে থাকা সৃজনশীলতা শেয়ার করার উৎসাহ খুঁজে পাই। আপনাদের এত ইউনিক পোস্টের তুলনায় আমার পোস্ট খুবই সামান্য। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের সাথে তাল মিলিয়ে চলার। এখানে আশার জন্য আজ অনেক কিছু যেমন শিখতে পেরেছি তেমনি আপনাদের কাছ থেকে অনেক উৎসাহও পেয়েছি। আপনাদের এই উৎসাহের জন্যই সামনে এগিয়ে চলার পথ খুঁজে পেয়েছি।
সেই পথে চলতে চলতে আজ নিজেও ইউনিক কিছু করার চেষ্টা করছি। তারজন্য আজ রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড নিয়ে এসেছি। এই ধরনের কার্ড আপনারা যেকোনো কাজে ব্যবহার করতে পারেন।আমরা অনেক সময় বিয়ে বা বার্থডে কার্ড বানাই মানুষদের দাওয়াত দেওয়ার জন্য। তখন যদি এভাবে ডিজাইন করে এই কার্ড বানানো যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে। ছোটবেলায় গ্রামে হালখাতার অনুষ্ঠান হতো তখন দেখতাম এই কার্ড দেওয়া হতো। যাই হোক অনেক কথা বললাম চলুন এবার ধাপগুলো দেখে নেওয়া যাক।
𒆜প্রয়োজনীয় উপকরণ𒆜
★ সাদা আর্ট পেপার
★ গাম
★কাঁচি
★সাইনপেন
★রঙিন পেপার
কার্ড বানানোর ধাপসমূহ
𒆜১ম ধাপ𒆜
প্রথমে আমি সাদা পেপার মাঝখান দিয়ে ভাঁজ করে নেব।
𒆜২য় ধাপ𒆜
এখন উপরে একপাশে চাঁদের মতো করে দাগ টেনে নেব। এবার কাঁচি দিয়ে কেটে নেব। এরপর সাদা পেপারের মাঝখানে নীল পেপার গাম দিয়ে লাগিয়ে নেব।
𒆜৩য় ধাপ𒆜
এবার স্কেল ধরে কিছু লম্বা দাগ টেনে নেব।
𒆜৪র্থ ধাপ𒆜
এরপর রঙিন কাগজ কেটে কিছু লাভ বানিয়ে নেব।
𒆜৫ম ধাপ𒆜
এখন প্রতিটা লাভ গাম দিয়ে কার্ডের মধ্যে লাগিয়ে নেব।
𒆜৬ষ্ঠ ধাপ𒆜
এবার লাল ও নীল সাইনপেন দিয়ে সম্পূর্ণ কার্ডের মধ্যে ফোঁটা দিয়ে দেব।
𒆜শেষ ধাপ𒆜
এবার কার্ডের চারপাশে এবং উপরে গোল দাগের মধ্যে সুন্দর ভাবে ডিজাইন করে নেব।
সবশেষে এবার উপরে হ্যাপি বার্থডে লিখে নিলাম।
আপনার অন্য কাজের জন্য এই কার্ড বানালে তাই লিখতে পারেন। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কার্ড। আজকের এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের সবার কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ চমৎকার রঙিন কাগজ দিয়ে আপনি সুন্দর একটি কার্ড তৈরি করেছেন দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। এই ধরনের কিছু তৈরি করতে হলে অনেক দক্ষতার প্রয়োজন। প্রতিটি ধাপ অসাধারণ ভাবে তৈরি করে শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর জন্মদিনের কার্ড তৈরি করলেন। এই কার্ডটি দেখতে পেয়ে খুবই ভালোলাগলো। ধাপে ধাপে তৈরি করা উপস্থাপন দেখে আমি শিখতে পারলাম।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এই ব্লগে আসার পর অনেক নতুন নতুন জিনিস শিখতে পেরেছি। তাছাড়া প্রতিনিয়ত সবার সুন্দর সুন্দর ইউনিক পোস্ট করে। আপনার আজকে কার্ড তৈরি খুব চমৎকার হয়েছে। অনেক সময় এবং ধৈর্য নিয়ে নিখুত করে তৈরি করেছেন জন্য এত সুন্দর হয়েছে। ধন্যবাদ।
এখানে জয়েন হওয়ার পর আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারছি। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লাগলো।ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে সুন্দর কার্ড তৈরি দেখে খুবি ভালো লেগেছে। অসাধারণ ডাই পোস্ট তৈরি করেছেন। আপনার ধাপে ধাপে শেয়ার দেখে খুবি ভালো লেগেছে আমার।
খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ।
আমরা কম বেশি সবাই এই ব্লগে আসার পর অনেক কিছু শিখতে পেরেছি। আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি কার্ড তৈরি করেছেন। আমার কাছে এ ধরনের শুভেচ্ছা কার্ডগুলো খুব ভালো লাগে দেখতে। আপনি চমৎকারভাবে কার্ড টি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে ইউনিক একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার কাছে এই ধরনের শুভেচ্ছা কার্ড অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো দেখছি রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি কার্ড তৈরি করেছেন যা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে আপনি এই কার্ডটি তৈরি করার পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন। অসম্ভব ভালো ছিল আপনার এই দক্ষতা মূলক কাজটি।
আপনার সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। এভাবে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কাগজ দিয়ে এভাবে অনেক কিছুই তৈরি করা যায়। রঙিন কাগজের জিনিস গুলো দেখতে খুবই ভালো লাগে আমার কাছে। আপনি খুবই সুন্দর ভাবে একটি কার্ড তৈরি করেছেন রঙিন কাগজ ব্যবহার করে। খুবই সুন্দর হয়েছে জন্মদিনের এই কার্ডটি। অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে শেষের এই ফটোগ্রাফিটি করার কারণে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হচ্ছে।
হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে অনেক কিছুই বানানো যায়। আপনার কাছে আমার এই কার্ড ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ।