নিরামিষ ডালের বড়ার রেসিপি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।ডালের বড়া বাঙালিদের মধ্যে একটি জনপ্রিয় নিরামিষ রেসিপি । নিরামিষ দিনে গরম ভাতের সাথে যদি এই ডালের বড়া পাওয়া যায় তাহলে তো আর কেনো কথাই নেই। আর এটি স্বাস্থ্য ও খুবই সুস্বাদু একটি খাবার ।তাই আজ আমি আপনাদের সঙ্গে ডালের বড়া রেসিপি ভাগ করে নিলাম।আশা করি সকলের ভালো লাগবে।
চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।
| উপকরণের নাম | পরিমাণ |
|---|---|
| ১.মটর ডাল | ২৫০ গ্রাম |
| ২. তেল | পরিমান মতো |
| ৩. টমেটো | ২ টো |
| ৪ কালো জিরে | ½ চামচ |
| ৫.আদা বাটা | ১ চামচ |
| ৬. হলুদ গুঁড়ো | ১ চামচ |
| ৭. লঙ্কা গুঁড়ো | ১ চামচ |
| ৮. লঙ্কা বাটা | পরিমান মতো |
| ৯. গরম মসলা গুঁড়া | ১ চামচ |
| ১০. নুন | স্বাদমতো |
রন্ধন প্রণালী :
প্রথম ধাপ
• প্রথমে আড়াইশো গ্রাম মতো মটর ডাল নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর সেই ডাল মিক্সারে দিলাম।
তৃতীয় ধাপ
• এরপর অল্প করে জল নিয়ে নিয়ে ভালো করে বেটে নিলাম।
চতুর্থ ধাপ
• এরপর এই মিশ্রণটি মধ্যে একে একে কালোজিরে, হলুদ গুঁড়ো , ও পরিমাণমতো নুন দিয়ে দিলাম।
পঞ্চম ধাপ
• এরপর একটি কড়াইতে তেল নিয়ে গরম করে নিলাম।
ষষ্ঠ ধাপ
• তেল গরম হয়ে গেলে পেস্ট করা ডালের বড়া গুলো ছেড়ে দিলাম । এবং লাল লাল করে ভেজে একটি পাত্রে তুলে রাখলাম।
সপ্তম ধাপ
• এরপর একটি আলু কেটে সেগুলোকে নুন দিয়ে মাখিয়ে তেলের মধ্যে গরম করে নিলাম ।
অষ্টম ধাপ
নবম ধাপ
• আলুগুলো হালকা ভাজা হয়েলে তার মধ্যে আদা বাটা , টমেটো লংকা বাটা , লঙ্কার গুঁড়ো ,হলুদ গুঁড়ো ও গরম মসলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ।
দশম ধাপ
একাদশ ধাপ
• এরপর মসলাটি কষে এলে অল্প জল দিয়ে দিলাম এবং ভেজে রাখা বড়া গুলোকে দিয়ে দিলাম ।
দ্বাদশ ধাপ
• এইভাবে কিছুক্ষণ একটি পাত্র দিয়ে ঢেকে রেখে সবশেষে এক চামচ চিনি এবং গরম মসলা দিয়ে ৫ মিনিট মত রেখে দিলাম।
ত্রয়োদশ ধাপ
• ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল ডালের বড়া রেসিপি ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করেছ স্বাগতা দি, আমার জন্য বেশ উপকারী হবে। যেহেতু বাড়িতে মা নেই, তাই আমাকেই রান্না করে খেতে হচ্ছে। এরকম সহজ উপায়ে রান্না করতে পারলে তো ভালই হয়। দু-একদিনের ভিতরেই তোমার এই রেসিপি আমি তৈরি করে খাব।
দিদি আপনি দারুন রেসিপি শেয়ার করেছেন নিরামিষ ডালের বড়া।রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে। আমি মটর ডালের বড়া খেয়েছি কিন্তু সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে শিখে নিলাম। খেতে খুব মজার হয়েছিল আশাকরি। মজার এই রেসিপিটি সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ দিদি।
নিরামিষ ডালের বড়ার রেসিপি দেখে অনেক ভালো লাগলো দিদি। এভাবে রান্না করে খেতে দারুন লাগে। রান্নার মসলা গুঁড়া গুলো পারফেক্ট ছিলো। ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ডাউলের বড়া আমার খুবই ফেভার েট মচমচে করে মাঝে মাঝেই গরম ভাতে শাক ভাজি অথবা ডাউনের সাথে আমাদের বাড়িতে খাওয়া হয় এমন খাবার।। তবে এরকম ভাবে ডাউনের বড়া প্রস্তুত করে কখনো ঝোলে প্রস্তুত করে খাওয়া হয়নি। তবে পদ্ধতিটা বেশ ভালো খেতে নিশ্চয়ই খুব মজা হয়েছিল।।
দিদি এই ডালের রেসিপিটি আমার প্রায়ই খাওয়া হয়ে থাকে। আসলে ডাল এভাবে ভেজে গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি অবশ্য এখানে মটর ডাল ব্যবহার করেছেন কিন্তু আমি মুসুরির ডাল দিয়ে বেশি তৈরি করে খেয়ে থাকি। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে নিরামিষ বড়া তৈরি করা আমাদের সামনে। আপনার জন্য শুভকামনা রইল দিদি।
নিরামিষ ডালের বড়া রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক লাগছে ।কেননা ডালের বড়া বানানোর পর্যন্ত আমি খেয়েছি কিন্তু এরপর আবার এত সুন্দর ভাবে রান্না করা যায় সেটি আপনার কাছ থেকে আজকে শিখতে পারলাম ।মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে আর এই ধরনের খাবার গুলো খুবই পুষ্টিকরো বটে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
ডালের বড়ার রেসিপি দারুন হয়েছে দিদি। এভাবে বড়া তৈরি করে খেয়েছি অনেক। তবে বড়া তৈরি করার এরপর আবার বড়া রান্না করে খাওয়া হয়নি। টমেটো এবং আলু দিয়ে তৈরি করা এই রেসিপি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে এই রেসিপি খেতে অনেক মজার হবে বোঝাই যাচ্ছে। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি।
বাহ্ রেসিপিটি ইউনিক ছিল কিন্তু দিদি।নিরামিষ ডালের বড়া।আমরা সাধারণত ডালের বড়া করে থাকি।আপনি বড়া করে আবার আলু টমেটো দিয়ে রান্না করেছেন।রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ দিদি সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।
খুবই মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি মাঝে মাঝে আমাদের মাঝে এরকম ইউনিক ইউনিক রেসিপি শেয়ার করে যাচ্ছেন যেটা সত্যিই অনেক বেশি প্রশংসনীয়। ডালের বড়া রেসিপি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে আমার কাছে এ ধরনের রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে বিশেষ করে বিকেল বেলা। রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আপু।
আমাদের এখানে এই ডালের বড়াটা বেশি করে পেঁয়াজ,কাঁচা মরিচ আর সামান্য মসলা দিয়ে মাখিয়ে ভাজা হয়।আর নাম হলো পিঁয়াজু।আর এটা আমার যে কি পরিমাণ পছন্দ তা জাস্ট বলে বুঝানো সম্ভব নয়।