বাবার জন্য স্কুটি কেনা
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বাবার জন্য স্কুটি কেনার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম । আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
বেশ কিছুদিন ধরেই বাবাকে পুজোতে কিছু কিনে দিতে ইচ্ছা করছিল। বাবার অনেকদিন ধরেই শখ ও ছিল একটা স্কুটি নেওয়ার ।বেশ কিছুদিন বললে ভুল হবে বেশ কয়েক বছর আগে থেকেই স্কুটি নেবে নেবে বলছিল, কিন্তু কখনোই আর নেওয়া হয়ে উঠছিল না। কারণ বাবা স্কুটি নিতে চাইছিল আমার জন্য। কিন্তু অনেক ভেবে দেখলো আমি তো খুব শান্ত(দুরন্ত) তাই আমাকে স্কুটি দিয়ে একেবারেই লাভ নেই ।নিজের জন্য কিনবে বলেই ভেবেছিল। কিন্তু কেনা হয়ে ওঠেনি। লাস্ট কয়েকটা দিন ধরে বলছিল স্কুটি নেওয়ার কথা। তার আগে কিছু কথা বলে নিই। বাবাদের কাছে মেয়েরা যেমন খুব আদরের হয়। মেয়েদের কাছেও কিন্তু বাবা ভীষণ ভালোবাসার মানুষ হয় ।
আর আমার কাছে আমার বাবা আমার প্রাণ বলা যেতে পারে। বাবার ইচ্ছেটা পূরণ করার জন্য গতকাল হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম যে স্কুটি কিনবো আর সেটা সারপ্রাইজ হিসেবে থাকবে।
যেহেতু পুরো স্কুটিটাই ক্যাশ এ কিনেছিলাম। তাই খুব তাড়াতাড়ি কেনা হয়ে গেছিল । কোনো সমস্যা ছিল না । আমি আর ব্ল্যাকস গিয়ে Yamaha r ray zr স্কুটিটা পছন্দ করেছিলাম , zr এর অতগুলো রঙের মধ্যে লাল রঙের স্কুটিটাই বাবাকে বেশি ভালো লাগবে ।তাই সাথে সাথে কোনো কথা না বাড়িয়ে কিনে নিলাম এবং গতকাল না গিয়ে আজ সকালে বাবাকে নিয়ে স্কুটিটা নিতে গেলাম।
আজ বেশ সকাল-সকালই বাবার নিজের কাজের জন্য বেরিয়েছিল। আর আমি ঘুম থেকে উঠেই বাবাকে ফোন করলাম যে কোথায় আছে, বাবা যেহেতু বাইরে ছিল আমি বললাম যে বাড়িতে না এসে আমার একটা কাজ আছে। সে কাজে যেতে হবে। বাবা শুনেই বলল ঠিক আছে সেখানে নিয়ে যাবে, যেহেতু আমার পুরোটাই সারপ্রাইজ ছিল তো বাবা একেবারে বুঝতে পারিনি যে আমি কোথায় যাচ্ছি!ঠিক বারোটার মধ্যে আমরা yamaha শোরুমে পৌঁছে গেলাম ।প্রথমে বাবা বুঝতেই পারছিল না যে কি হচ্ছে। তার কিছুক্ষণ পরেই বুঝতে পারল যে আমি একটা স্কুটি উপহার দিতে চলেছি। ওই মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না যে বাবা কতটা খুশি হয়েছিল ।আর বাবা বা মায়ের জন্য কিছু করাটা আমার কাছে মনে হয় অনেক ভাগ্যের ব্যাপার এবং বাবা মায়ের জন্য কিছু করতে পারলে বাবা-মা যেমন ভীষণ খুশি হয় তার সাথে ছেলে মেয়েরাও মনে করি অনেক বেশি খুশি হয়।
সঙ্গে সঙ্গে স্কুটিটা নিয়ে বাবার সাথে স্কুটিটার একটি ছবি তুললাম। স্কুটিটা হাতে পেয়ে বাবা এতটাই খুশি হয়েছিল আর এতটাই আপ্লুত হয়ে পড়েছিল যে কি বলবে বুঝেই উঠতে পারছিল না ।যাই হোক স্কুটিটা নিয়ে বাড়ি আসার আগে মন্দিরে পূজা দিতে নিয়ে গেলাম।আর বাড়ি আসার সাথে বোন, মা এবং বাড়ির ভাই-বোনরা সবাই দেখে বললো খুব ভালো হয়েছে এবং আর বাবাও খুব খুশি হয়েছে । সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে খুব ভালো একটা দিন গেছে ।
আসলেই বাবা মায়ের জন্য সকল ছেলেমেয়েরই উচিত তাদের ছোট ছোট আবদার গুলো পূরণ করা ।তারা আসলেই আমাদের কাছ থেকে কিছুই চায় না একটু ভালোবাসা আর সম্মান ছাড়া। আর এরকম ছোট ছোট আনন্দগুলো মা বাবাকে দিতে পারলে বাবা মায়েদের ও যেমন ভালো লাগে। তেমন সন্তানদেরও খুব ভালো লাগে ।তাই প্রত্যেক সন্তানের উচিত বাবা মাকে সবসময় খুশি রাখা।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

মা-বাবারা যেমন সবকিছু উজাড় করে দিয়ে সন্তানদের জন্য খরচ করে। তাছাড়া সন্তানদের স্বপ্ন পূরণের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেই। তেমনি মা-বাবারা যখন বয়স্ক হয় তখন সন্তানদের কাছ থেকে অনেক কিছু কামনা করে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনি খুব সুন্দর একটি স্কুটি কিনে দিলেন। মনে হচ্ছে যে এর থেকে আর কিছু বড় পাওয়া এই পৃথিবী নেই। একটা সন্তান আসলে বাবার জন্য এতটুকু করায় মানে অনেক কিছু বাবা মার কাছে। অনেক সুন্দর অনুভূতি ছিল পড়ে ভীষণ ভালো লেগেছে।
অনেক ভালো লাগলো দিদি বাবাকে দেয়া সারপ্রাইজ দিতে দেখে।আমিও এমনটা করি।এ ধরনের সারপ্রাইজ দিতে যেমন ভালো লাগে তেমনি মা-বাবা অনেক বেশি আনন্দ পায়।সুন্দর হয়েছে বাবার স্কুটিটা।মা-বাবার প্রতি এমন সারপ্রাইজ সত্যি ই ভীষন ভালো লাগে। দিতে পারলেও নিজের ভালো লাগে।কেউ দিলে তা দেখেও খুব ভালো লাগে।ধন্যবাদ দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
প্রতিটি সন্তানের উচিত মা বাবার ছোট ছোট ইচ্ছে গুলো পূরণ করা। কারণ আমরা যখন ছোট ছিলাম, মা বাবা আমাদের প্রতিটি ইচ্ছে পূরণ করার চেষ্টা করেছে বা পূরণ করেছে। তাই আমরা যেহেতু এখন বড় হয়েছি,এখন ওনাদের ইচ্ছের প্রতি গুরুত্ব দিতে হবে। কারণ ওনাদের এখন বয়স হয়ে গিয়েছে এবং ওনারা বাচ্চাদের মতোই হয়ে গিয়েছে অনেকটা। আপনার বাবাকে এতো চমৎকার একটি সারপ্রাইজ দিয়েছেন, দেখে ভীষণ ভালো লাগলো দিদি। স্কুটিটা দেখতেও খুব সুন্দর। আমার বাবারও ১ টি কালো রঙের স্কুটি এবং লাল রঙের ১টি বাইক রয়েছে। প্রতিদিনই উনি বাইক এবং স্কুটি নিয়ে ঘুরাঘুরি করে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
একটা সময় বাবারা সন্তানদের ইচ্ছা শখ পূরণ করে। এবং একপর্যায়ে গিয়ে উচিত সন্তানদের বাবা মায়ের শখ ইচ্ছা পূরণ করা। আপনার কাজটা আমার দারুণ লেগেছে দিদি। নিজের বাবাকে তার শখের স্কুটি গিফট করেছেন। আপনার বাবা অনেক খুশি হয়েছে। একজন সন্তানের কাছে এর চেয়ে আর ভালো মূহুর্ত কী হতে পারে। অনেক সুন্দর হয়েছে স্কুটি টা দিদি।
অনেক ভালো লাগলো দিদি আপনার বাবাকে খুব সুন্দর একটি স্কুটি উপহার দিয়েছেন জেনে। আসলে প্রত্যেক বাবা-মা ই অনেক খুশি হন ছেলেমেয়েদের থেকে গিফট পেলে। আর এটাও ঠিক মেয়েরা কিন্তু বাবাদের কলিজার টুকরা হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ দিদি এই আনন্দঘন ও ইমোশনাল মুহূর্তটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
সত্যি আপু আপনি আপনার বাবার জন্য অনেক সুন্দর একটি স্কুটি কিনেছেন। আপনার ক্রয় করা স্কুটিটা দেখতে খুবই সুন্দর লাগছে। স্কুটিতে আপনার বাবাকে সত্যি দারুন মানিয়েছে।
আসলে দিদি মেয়েদেরকে বাবার একটু বেশি আদর করে। আমার বাবাও আমাকে অনেক বেশি ভালোবাসেন এবং আমি অনেক বেশি ভালোবাসি আমার বাবাকে। আপনার বাবাকে একটি স্কুটি উপহার দিলেন দেখে খুব ভালো লাগলো। আসলে বাবা মাকে উপহার দিতে পারলে নিজের কাছেও আত্মতৃপ্তি লাগে।ধন্যবাদ দিদি আমাদের মাঝে এই অনুভূতি শেয়ার করার জন্য।
দিদি বেশ ভালো লাগলো আপনার বাবাকে স্কুটি কিনে দেয়ার মুহূর্তটুকু দেখে। আপনার বাবার শখ আপনি পূরণ করেছেন সত্যিই এর চাইতে বড় সারপ্রাইজ আপনার বাবার হয়তো আর কিছুই নেই। বাবা মাকে কিছু উপহার দিয়ে খুশি করতে পারলে সত্যিই সন্তানদেরও মনে কিন্তু ভীষণ আনন্দ অনুভূত হয়। খুব সুন্দর লাল রংয়ের স্কুটি কিনে বাবাকে উপহার দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাদের স্কুটি কেনার এই সুন্দর মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাবা মার জন্য কিছু করতে পারলে প্রতিটি সন্তানেরই অনেক ভালো লাগে। বাবার প্রতি আপনার ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো। আপনি একটা কথা খুবই ভালো বলেছেন। প্রত্যেকটা সন্তানের উচিত বাবা-মায়ের আবদার গুলো তাদের সাধ্যমত পূরণ করা। আপনার বাবাকে কিন্তু স্কুটিটাতে অনেক মানিয়েছে। ধন্যবাদ দিদি।
আপনার পোষ্ট টি পড়ে খুবই ভালো লাগলো দিদি। মনে হচ্ছিলো যেন আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি আপনার এবং আপনার বাবার আনন্দে ভরা চোখমুখ 😍😍।
আসলেই বাবা-মায়েরা সন্তানদের থেকে ভালোবাসা আর সম্মান ছাড়া তো কিছু চায় না। তবে আমরা যখন ছোট ছিলাম, আমাদের শখগুলো যেমন বাবা-মা পূরণ করতো, বড় হওয়ার পর আমাদেরও উচিত বাবা-মা এর ছোট ছোট শখ গুলো পূরণ করানোর। ভগবান আপনাদের পরিবারের সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রইলো দিদি।