সরস্বতী পুজোর দিন
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমি আমি সরস্বতী পুজোর দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
আসলেই এই সরস্বতী পুজো আমাদের মত ছাত্র-ছাত্রীদেরই পুজো ।এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা আর অন্যান্য দিন সকালে ঘুম থেকে ওঠার মধ্যে অনেক পার্থক্য থাকে।এই দিন মায়েদের আর ঘুম থেকে ওঠার জন্য ডাকতে হয় না। কারণ এই দিন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে যায় এবং তাড়াতাড়ি অঞ্জলি দিয়ে স্কুল যাওয়ার সবারই একটা তাড়া থাকে ।তার থেকেও বড় কথা এই দিন ছোটো থেকে বড় সবাই শাড়ি পরে। বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে ও মেয়েরা শাড়ি আর পাঞ্জাবি পড়ে ।খুব মিষ্টি দেখতে লাগে । আমাদের বাড়িতে 26 তারিখ সরস্বতী পূজা ছিল আমি তার আগের দিন থেকেই ঘর সাজানোর দায়িত্বে ছিলাম। ফুল দিয়ে ঘর সাজাতে আমার খুব ভালো লাগে ।তাই আগের দিনকে সমস্ত ফুলের ফুল কেনাকাটি করে প্রায় মাঝরাত পর্যন্ত ঘর সাজিয়ে তারপর ঘুমাতে গেছিলাম।
আবার সকাল সকাল উঠে গিয়েছিলাম যেহেতু পূজো ছিল। ঠাকুর মশাই আসার কথা ছিল ন'টার মধ্যে কিন্তু আসতে আসতে বারোটা বাজিয়ে দিয়েছিল।সেদিন আমাদের বাড়ির পুজো যে ঠাকুর মশাইয়ের করার কথা ছিল উনি আসেননি, এসেছিলেন অন্য একজন ।কিন্তু তিনি খুব সুন্দর ভাবে আমাদের বাড়ির পুজো করেন আর খুব সুন্দর ভাবে পুজো সুসম্পন্ন করেন।আর তার মধ্যে আমাদের সব ভাইবোনদের স্কুল কলেজ যাওয়ার তাড়া ছিল। সেই জন্য পুজো হওয়ার সাথে সাথেই প্রসাদ খেয়ে কলেজে পুজো দেখতে গিয়েছিলাম । সেদিন কলেজ এ গিয়েও প্রসাদ খেয়েছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম ।কারণ আবার বিকেলে বেরোনোর কথা ছিল।আজ এইটুকুই থাক। বিকেলের ঘোরার কথা পরে একদিন আপনাদের সাথে ভাগ করে নেবো।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

সরস্বতী পুজোর সাথে বাঙ্গালীদের অনেক আবেগ মিশে আছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পুজোর দিনগুলোতে সবার মাঝে আলাদা রকমের আনন্দ ছড়িয়ে পড়ে। পুজো মানেই অনন্দ। শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রথাটি আমাদের দেশও প্রচলিত রয়েছে। বিকেলে বেড়াতে গিয়েছেন জেনে ভালো লাগলো দিদি। আশা করছি অন্য কোন একদিন সেই মুহূর্ত গুলো শেয়ার করবেন।
জি দিদি ঠিক বলেছেন সরস্বতী পূজোর দিনটি কাটে অনেক আনন্দে ৷ সকল ছাত্র ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ দিন ৷ সকল শিখার্থী মায়ের কাছে প্রার্থনা করে তিনি যেন আমাদের সবসময় জ্ঞানের আলো দিয়ে থাকেন এমন কি সুন্দর পর পথে ধাপিত করেন ৷
তবে ছোট্ট বেলার সরস্বতী পূজোর আনন্দ টাই আলাদা ৷ যা হোক নিজ বাড়িতে বেশ জমিয়ে পুজো করছেন ৷ যদিও ঠাকুর মশাই বেশ দেরি করে ফেলেছে ৷ আসলে সেদিন তো অনেক পুজো তাই হয়তো দেরি ৷
যা হোক অনেক সুন্দর একটি দিন পার করেছেন নিশ্চয়ই ৷ আমিও সেদিন অনেক সুন্দর একটি দিন অতিবাহিত করেছিলাম ৷
যা হোক অনেক ভালো লাগলো ব্লগটি পড়ে ৷ অসংখ্য ধন্যবাদ দিদি
বাঙ্গালীদের একটা অন্যরকম আবেগের জায়গা হল সরস্বতী পুজো । পুজোর দিন শিক্ষার্থীদের মধ্যে একটা অন্যরকম আনন্দ দেখা যায়। এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয় এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। সরস্বতী পুজোয় ঠাকুর মশাই দেরি করবে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার দিদি। পুজোর দিনটি বেশ ভালো হবে ইনজয় করেছ জেনে ভালো লাগলো দিদি।