স্মৃতির পাতা থেকে লেখা আমার একটি কবিতা : "সাক্ষাৎ"
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভাল আছেন। সুস্থ আছেন। আজকে আমি একটা কবিতা আপনাদের সঙ্গে শেয়ার করবো।কবিতা লেখার অভ্যেস খুব একটা নেই, বলতে গেলে লেখার থেকে পড়ার অভ্যেসই খুব বেশি।তাও একটু চেষ্টা করেছি। সত্যি কথা বলতে গেলে এই প্রথম কবিতা লিখলাম। কিছু ভুল হলে অবশ্যই জানাবেন।
এই কবিতায় ভেঙে যাওয়া ভালোবাসার সম্পর্কের হঠাৎ কোনো এক সন্ধ্যায় ' সাক্ষাৎ ' হওয়ার কথা তুলে ধরেছি। সেখানে নতুন করে ফিরে আসার ইচ্ছে থাকলেও ফিরে আসা নেই😌।
সাক্ষাৎ
কেমন আছো?
ভাবিনি আবার ও দেখা হবে!
ব্যস্ত শহরে চেনা গলিতে যেন থমকে গেছে সময়
সন্ধের অচেনা ভিড়ে হঠাৎ খুঁজে পেলাম হারিয়ে ফেলা সেই ভালোবাসার মানুষটাকে
হ্যাঁ, হারিয়ে ফেলেছিলাম তাকে নিজেরই কিছু ভুলে
তবে সত্যিই কি সম্পূর্ণ নিজেরই ভুলে? দোষ কি কিছুই ছিল না তার?
সময়ের স্রোতে চেনা ভঙ্গিতে মুখোমুখি আজ তারা,যারা সম্পর্ক ভেঙে ছিল অচেনার গাম্ভীর্যে
বিস্ময়ে ভরা দুটি চোখের চাহনি আজ বড়ই চঞ্চল,জমিয়ে রাখা কোন এক অজানা ভুল বোঝাবুঝির আক্ষেপে
কিছুক্ষণের স্তব্ধতা পেরিয়ে ফিরে এলাম কঠিন বাস্তবের নাট্যমঞ্চে, হ্যাঁ নাট্যমঞ্চই বটে!
নতুবা পুরোনো রাগ,অভিমান, আগ্নেয়গিরির লাভার মত বের করে দেওয়ার দারুন ইচ্ছাকে সরিয়ে এক মিষ্টি হাসির সহিত এগিয়ে আসা যায়?
কিন্তু চাঁদের জোৎস্না অপরূপ মলিনতা যেন আকর্ষণীয় করে তুলেছে তার অভিমানী আয়নার অদ্ভুত সৌন্দর্যকে
হঠাৎ চেনা আওয়াজে এক শিহরণ তোলা উত্তর আসে -"ভালো আছি"।
সম্মুখীন হওয়া আরো প্রশ্নের অনিশ্চয়তার ভয় গ্রাস করল "দীর্ঘ অপেক্ষার সাক্ষাৎ"।
পাঁচ বছর আগলে নিয়ে চলা পুরোনো স্মৃতির জাল যেন মনে করিয়ে দিল বলতে - আজ তবে আসি , " ভালো থেকো"।
আচ্ছা দিদি আগে বলুন তো কোনটার প্রশংসা দিয়ে শুরু করবো, এত ভালো ছবি আঁকা নাকি কবিতা! আপনার পরিচিতি পোস্ট দেখেই বুঝতে পেরেছিলাম স্টিমিট এ যখনই আপনি আসবেন একদম ধামাকা করে দিবেন। অসাধারণ লেখা। কবিতা পড়তে আমি খুব ভালোবাসি। আর এত সুন্দর লেখা অনেক দিন পরে আবার পড়লাম। অনেক অনেক ধন্যবাদ। তবে এরকম সাক্ষাৎ না হওয়াটাই বেশি ভালো। বুকের ভেতরে যে জলোচ্ছাসের সৃষ্টি হয় তা যেন থামতেই চায় না।
এভাবে বলে লজ্জা দেবেন না 🤭 আপনার কাজের কোনো তুলনাই হবে না যেমন গোছানো, তেমনই নিখুঁত। আমি আপনাদের কাছ থেকেই কাজগুলো শিখছি। আর সেই ভাবেই তুলে ধরার চেষ্টা করছি। আমার পোস্টগুলো আপনাদের ভালো লাগলে আমার খুব ভালো লাগবে।
ঠিকই বলেছ এমন সাক্ষাৎ না হওয়াটাই ভালো, যেন প্রত্যেক সাক্ষাতেই ভালোবাসা পূর্ণতা পায়❤️।
কবিতার ভিতর একটা অদ্ভুত মুগ্ধতা আছে। এত সহজ ভাবে উপস্থাপন সব টা, মন ছুয়ে গেল। নতুন কিছুর অপেক্ষায় থাকলাম।
অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। অবশ্যই আমি নতুন কিছু করার চেষ্টা করবো ।
অসাধারণ একটা পোস্ট ছবিটাও যত সুন্দর লেখাটা তার থেকেও সুন্দর এত সুন্দর একটা মিনিংফুল লেখা বহুদিন পরে পড়লাম। মনের ভেতরটা ছুয়ে গেল, খুবই ভালো খুবই গোছানো এবং সুন্দর একটা লেখা, আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর পোস্টের অপেক্ষায় রইলাম আশাকরি আপনি এরকম সুন্দর পোস্ট আমাদের প্রতিনিয়ত উপহার দেবেন। অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।
দাদা অনেক ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর পোস্ট প্রতিনিয়ত উপহার দেওয়ার।
আমি কি বলবো বুঝতে পারছি না দিদি। আপনার কবিতা পড়ে আমি দশ মিনিট যেনো কোথায় হারিয়ে গিয়েছিলাম। কি ভাবে, কি বলে আপনার প্রশংসা করবো বুজতে পারছি না। শুধু একটাই কথা অসাধারন হয়েছে।তবে এ রকম সাক্ষাৎ না হওয়া ভালো। বুকের ভেতরে জলোচ্ছ্বাস শুরু হয়ে যায় তা যেনো থামতে চায় না। এরকম সুন্দর সুন্দর কবিতা আরও চাই। আপনার জন্য শুভকামনা রইলো।
অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমি শুধু সামান্য চেষ্টা করেছি মাত্র। আপনার কথাগুলো আমাকে খুব অনুপ্রেরণা দিল। অবশ্যই আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর কবিতা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার।
হ্যাঁ দিদি এরকম সাক্ষাৎ না হওয়াই উচিত 😌।