পুরীতে যাওয়ার পথে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে পুরীতে ঘুরতে আসার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি ভালো লাগবে।


বিয়ের তিন মাস আগে থেকেই প্ল্যান করেছিলাম যে বিয়ের পর পুরীতে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে যাবো।সেই মতন ঠিক তিন মাস আগে ট্রেনের টিকিট কেটেছিলাম। আমরা প্রায় প্রত্যেক বছরই একবার হলেও পুরী যাই।কিন্তু করোনা চলাকালীন লাস্ট তিন-চারটে বছর পুরীতে আসা হয়নি। তাই বিয়ের পরপরই চলে এলাম পুজো দেওয়ার জন্য ।আমি এর আগে বলেছি ট্রেনে আমার খুবই ভালো লাগে এবং ফ্যামিলি নিয়ে ট্রেনে আরো বেশি মজা।

IMG_20231229_190030.jpg


গতকাল রাত আটটা পঁয়তাল্লিশের ট্রেনে আমরা পুরি যাওয়ার জন্য ট্রেনে উঠলাম। আর এই টুরটা আমাদের কাছে সবথেকে বেশি আনন্দের কারণ সবার সাথে আমার ঘুরতে খুবই ভালো লাগে ।তাছাড়াও আমরা প্রায় কুড়িজন ঘুরতে এসেছি।

IMG_20231229_063343.jpg

ঠিক নটা নাগাদ ট্রেন ছাড়লে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ভোর ছটা নাগাদ পুরী স্টেশনে নেমে গেলাম । সেখান থেকে ম্যাজিক কার করে পাঁচ মিনিটের দূরত্বে পুরী সমুদ্র সৈকত। আর সমুদ্রসৈকত থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে আমাদের হোটেল।

IMG-20231229-WA0019.jpg

পুরীর সমুদ্র দেখে একটা আলাদা শান্তি কাজ করে। কারণ সমুদ্রে সামনে দাঁড়ালে কতটা ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না ।আর তখন যেহেতু সূর্য উঠছিল আরো বেশি সুন্দর লাগছিল ।আমরা ৭টার সময় হোটেলে এসে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম ।

IMG-20231229-WA0026.jpg

IMG-20231228-WA0008.jpg



আর ব্রেকফাস্ট করেই সমুদ্রে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। পুরীতে এসে যদি একটু সমুদ্রে ঝাপাঝাপি না করলাম তাহলে কিসের মজা। প্রচুর আনন্দ করলাম জলের মধ্যে । আজ এইটুকুই ।পরবর্তী পর্বে সমুদ্র সৈকতের সামনে বিকালের কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে ভাগ করে নেবো।

IMG-20231229-WA0020.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

প্রতি বছর দিদি আপনারা পুরীতে যান।তবে করোনার জন্য তিন চার বছর যাওয়া হয়নি।তবে আগেই ভেবেছিলেন বিয়ের পর সবাই মিলে যাবেন।তাই তিন মাস আগেই টিকিট কেটে রেখেছিলেন।আপনারা মোট ২০ জনের মতো গেলেন।আপনার মতো আমার ও ট্রেনে জার্নি ভীষণ ভালো লাগে। সবাই খুব সুন্দর ভাবে পুরী গিয়ে পৌঁছালেন।ধন্যবাদ দিদি অনুভূতিগুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ট্রেন জার্নি বরাবরই আমার ভীষণ পছন্দ। একসাথে কয়েকজন মিলে ট্রেন জার্নি করলে আরও বেশি ভালো লাগে। যাইহোক রাতের বেলা ট্রেনে চড়ে ভোর ৬ টার সময় পুরী স্টেশনে ঠিকঠাক মতো পৌঁছাতে পেরেছেন, এটা জেনে খুব ভালো লাগলো বৌদি। সমুদ্রে সৈকতে হাঁটাহাঁটি করতে এবং পানিতে নেমে লাফালাফি করতে ভীষণ ভালো লাগে। আপনারা যেহেতু প্রায় ২০ জন গিয়েছেন ঘুরতে, সবাই মিলে এককথায় দুর্দান্ত সময় কাটাতে পারবেন বৌদি। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

দারুন একটি সময় কাটাচ্ছেন তাহলে দিদি আপনি। যেহেতু বিয়ের পরে গেলেন। আসলে বিয়ের পরে যখন পরিবারকে নিয়ে যাওয়া যায় এটা এক ধরনের আলাদা আনন্দ পাওয়া যায়। যেহেতু পুরীতে পুজো দিতে গেলেন সেই সাথে ঘুরবেন। যেহেতু সামনে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি ভীষণ মানুষের জ্যাম। অনেক সুন্দর একটি জায়গায় গেলেন। আশা করি ভালোই উপভোগ করবেন শুভকামনা রইল।

 2 years ago 

করোনা চলাকালীন সময়ে পুরীতে যাওয়া হয়নি কিন্তু প্রত্যেক বছর পুরীতে যেতেন।এবার তিন মাস আগে থেকেই টিকেট কেটে রেখেছিলেন।আপনারা মোট বিশ জন ছিলেন আর সবার সাথে ঘুরতে যাওয়ার মজা আসলেই আলাদা।
তবে দিদি আপনি ঠিক বলেছেন সমুদ্রের পাড়ে দাঁড়ালে আলাদা একটা ফিলিংস কাজ করে। ট্রেনের জার্নি দিদি আপনার মত আমারও অনেক ভালো লাগে। সবাই মিলে দারুন একটি সময় অতিবাহিত করছেন দেখে অনেক ভালো লাগলো দিদি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের দেশে তিন মাস আগে ট্রেনের টিকিট কাটা যায়। আর আমাদের দেশের মাত্র দশ দিন আগে ট্রেনের টিকেট পায়। নটার সময় ট্রেনে উঠে ছটার সময় নেমে গেলেন তারপর মানে নয় ঘন্টা সময় লাগলো। পুরী সমুদ্র সৈকতে প্রচুর মানুষের সমাগম হয়। পরের পর্বের ছবি গুলো দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

 2 years ago 

পরিবারের সদস্যদের নিয়ে যে কোন ভ্রমণ আমার কাছেও অধীক আনন্দময় হয়ে থাকে। এটা ভালো হয়েছে দিদি, খুব কাছাকাছি হোটেল নিয়ে, ইচ্ছে হলেই দ্রুত সমুদ্র সৈকতে যাওয়া যাবে। সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার অপেক্ষায় রইলাম। আপনাদের ভ্রমণ আরো বেশী সুখকর হোক, এই প্রত্যাশা করছি।

 2 years ago 

দিদিভাই, আপনার লেখাগুলো পড়ছি আর কিছুটা হলেও অনুমান করতে পারছি, আপনাদের সময়টা আসলেই বেশ ভালো যাচ্ছে, এমন হাসি খুশি আর আনন্দেই আপনাদের প্রতিটা মুহূর্ত কাটুক, এই প্রত্যাশাই ব্যক্ত করছি।

সবার জন্য শুভেচ্ছা রইল 🙏

 2 years ago 

শীতের এ সময়টা ট্যুরের জন্য একেবারে পারফেক্ট! আপনারা কুড়িজন বন্ধু মিলে পুরিতে দারুণ সময় কাটিয়েছিলেন তাহলে। আর সবার সাথে ট্রেন জার্নি করার মজাটাই অন্যরকম 🌼

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64482.23
ETH 1686.47
USDT 1.00
SBD 0.42