আমার জন্মদিনের কিছু মুহূর্ত💟

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


অনেকদিন ধরেই জন্মদিনের পোস্ট নিয়ে লিখতে চাইছিলাম। কিন্তু কিছুতেই সময় করে উঠে পারছিলাম না। বিগত কয়েক মাস ধরে বেশ ব্যস্ততম সময় পার করছি। আবার আজকে অনেকদিন পর এই এই পোস্টটা লিখতে চলেছি। তো চলুন তাহলে শুরু করা যাক ।

WhatsApp Image 2025-06-09 at 23.24.26 (1).jpeg

গত মে মাসের ২১ তারিখ আমার জন্মদিন ছিল। এ বছরের জন্মদিনটা একদম অন্যরকম। জন্মদিনে উপলক্ষে আমার উত্তেজনা কিন্তু সব সময় বেশি থাকে। কিন্তু এবারে জন্মদিনটা একদম ঘরোয়া ভাবে পালন করা হয়েছিল। আর এই বছরের জন্মদিনটা আমার কাছে ভীষণভাবে স্পেশাল ।যাই হোক এই বছর সকাল থেকেই রান্নার তোরজোড় শুরু হয়ে গিয়েছিল ।

WhatsApp Image 2025-06-09 at 23.24.27.jpeg

যেহেতু ঘরোয়া ভাবে সবটাই আয়োজন হয়েছিল তাই মা-বাবা এসেছিল সকাল সকাল ।আর মা-বাবা আসলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। আমি তো অপেক্ষা করছিলাম বিকেলে কেক কাটার ।ওই মুহূর্তটা যেন আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে ।আর তার থেকেও বেশি ভালো লাগে গিফট পেতে। সে যাই গিফট হোক না কেন! উপহার উপহারই হয় তার কোনো বিচার চলে না ।

WhatsApp Image 2025-06-09 at 23.24.27 (1).jpeg


আমি তো সবাইকে বলে রেখেছিলাম যে লজেন্স হলেও আমাকে গিফট দিতেই হবে ।তাই সবাই অনেক বেশি বেশি গিফট কিনে রেখেছিল । ব্ল্যাকস প্রায় ৬-৭ টা গিফট কিনেছিল ।দাদাও প্রায় ছয় সাতটা গিফট কিনেছিল ।সব মিলিয়ে আমার অনেক গিফট হয়ে গিয়েছিল ।

WhatsApp Image 2025-06-09 at 23.24.26.jpeg

দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হালকা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার জন্য রেডি হলাম। এই সেই কেক কাটিং এর সময়। কেকটা আমার বেশ পছন্দ হয়েছিল। কারণ এটা ব্ল্যাকস নিজে ডিজাইন পছন্দ করে অর্ডার করেছিল । আর চকলেট কেক আমার সবসময় প্রিয়। তাই ও চকলেট কেক অর্ডার করেছিল। সবাই মিলে কেক কাটার পর এবার গিফট খোলার পালা। তাড়াতাড়ি করে গিফট গুলো খুলে নিলাম ।প্রতিটা গিফট খুব সুন্দর হয়েছিল।

WhatsApp Image 2025-06-09 at 23.24.26 (2).jpeg

সেদিনকে ঘরে অনেক রকম রান্না হয়েছিল ।সেদিন সবাই হাতে হাত লাগিয়ে রান্না করেছিল ।দিদিভাই দু'রকম রান্না করেছিল। আমার মা দু রকম রান্না করেছিল।দীপ্র আর সৈকত আরো দু'রকম রান্না করেছিল। এইভাবে প্রায় ৬-৭ রকম রান্না হয়েছে। প্রতিটা খাবারই খুব ভালো হয়েছে ।আর সবই আমার প্রিয় প্রিয় খাবার ছিল ।তার মধ্যে ছিল মাটন বিরিয়ানি, মটন কষা, পমফ্রেট মাছ ,পাবদা মাছ, পার্সে মাছ আর চাটনি ,পাপড় ,মিষ্টি সবই ছিল। সব মিলে একেবারে ভুরিভোজের ব্যবস্থা হয়েছিল।

খেতে খেতে প্রায় অনেকটাই রাত হয়ে গিয়েছিল।সব মিলিয়ে দিনটা আমার কাছে খুব খুব ভালো কেটেছিল।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

@swagata21, what a delightful glimpse into your birthday celebration! Your enthusiasm is contagious, and it's clear how much joy this special day brought you. The photos beautifully capture the warmth of your family gathering and all the delicious food – that mutton biryani sounds incredible! It's wonderful to see how cherished you are, evident from the abundance of thoughtful gifts. Thank you for sharing these personal moments with us. Wishing you continued happiness and many more special birthdays to come! 🎉🎂 Feel free to share what you received as a gift. I am curious about it.

Congratulations, your post has been upvoted by @nixiee with a 8.188543137743935 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

দিদিভাই, এভাবেই হাসি আনন্দে কাটুক আপনার সারাটা জীবন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। শুভেচ্ছা রইল।

 last year 

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো দিদি।জীবনের প্রতিটি মূহুর্ত এমনিভাবে হাসি-আনন্দে কাটুক এমনটাই আশাকরি। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

জন্মদিনে দারুন সময় কাটিয়েছেন। আর সবার সাথে সময় কাটাতে এবং আনন্দ করতে সত্যি অনেক ভালো লাগে। দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

 last year 

জন্মদিন সবার কাছে বেশ স্পেশাল হয়। আর প্রিয়জনদের সাথে কাটাতে বেশ ভালো লাগে এই দিনটি। বেশ ভালো ভাবে কাটিয়েছেন এই দিনটি। সেই সাথে অনেক গিফটও পেয়েছেন দেখছি। শুভ জন্মদিন দিদি। সারা জীবন বেশ আনন্দের কাটুক এই কামনা করি। অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

দিদি, আপনার জন্মদিনের এই পোস্টটি পড়ে মনটা একেবারে আনন্দে ভরে গেল। কতটা ভালোবাসা, আন্তরিকতা আর ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে প্রতিটি লাইনে।তা যেন স্পষ্ট অনুভব করা যায়। পরিবারের সবাইকে নিয়ে এমন একটি দিন কাটানো সত্যিই অনন্য এক অনুভূতি। কেক, গিফট, আর প্রিয় খাবারের তালিকা দেখে তো জল এসে গেল মুখে।😍এইরকম আরও অনেক আনন্দময় দিন আপনার জীবনে আসুক।এই কামনাই রইল। দেরিতে হলেও, শুভ জন্মদিন দিদি। 💐🎂🎉

 last year 

গত মাসের ২৯ তারিখে জন্মদিন আপনার! দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল জীবন থেকে। আপনার জন্য সবসময় দোয়া থাকবে যেন সবসময় হাসি খুশি থাকতে পারেন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 63852.44
ETH 1726.95
USDT 1.00
SBD 0.42