জন্মদিনের পার্টিতে🥳

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,


গত ২২ ফেব্রুয়ারি আমার বোনের জন্মদিন ছিল। এই বছর ২৫ বছরে পা দিয়েছে ।২৫ বছরের জন্মদিনটা একটু স্পেশাল করার জন্য বাড়ির সবাই একটা গেট টুগেদার এর আয়োজন করেছিলাম ।

WhatsApp Image 2025-02-28 at 01.28.34.jpeg

তাই সেদিন সন্ধ্যে সন্ধ্যে বেরিয়ে গিয়েছিলাম বোনের জন্মদিনে যাওয়ার জন্য। আর বাড়ির সবাইকে একসাথে দেখতে পেলে একটা আনন্দ কাজ করে ।যাই হোক বেশ তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। আমরা যেখানে গিয়েছিলাম সেটা হল সল্টলেকের absolute বারবিকিউতে ।

WhatsApp Image 2025-02-23 at 12.20.15.jpeg



এই বারবিকিউতে খুব রিজনেবল প্রাইসে অনেক ধরনের খাবার পাওয়া যায়। এতে করে বেশ অনেকগুলো খাবার ট্রাই করা যায় তার সাথে বাড়িতে রান্না করার যে কষ্ট সেটাও আর করতে হয় না। আর তার সাথে কোথাও একসাথে গিয়ে খাবার মজা কিন্তু আলাদা সে কারণেই এরকম একটা পার্টির আয়োজন করা হয়েছিল ।

WhatsApp Image 2025-02-23 at 12.57.53.jpeg

আর সবাই এক জায়গায় হতে পেরে সবাই খুব খুশি ছিল।তাছাড়া এখানকার খাবার কেমন যদি আমাকে বলতে বলা হয় তাহলে বলববো যে মোটামুটি ঠিকই ছিল। সবথেকে বড় ব্যাপার হচ্ছে একসাথে খাওয়া দাওয়া, গল্প করা ,ছবি তোলা ।দারুন একটা সময় কাটিয়েছিলাম।

WhatsApp Image 2025-02-28 at 01.28.35.jpeg

খাওয়া-দাওয়া শেষে আমরা কেক কাটিং পর্ব রেখেছিলাম। আর জন্মদিন উপলক্ষে তিনটে কেক কেটেছিলাম। একটা কেক ছিল কাকিমনির তরফ থেকে ,আরেকটা কেক ছিল আমার আরেক বোনের তরফ থেকে, আর আরেকটা কেক বারবিকিউ থেকে দেওয়া হয়েছিল। সেই হিসেবে তিনটে কেক কাটা হয়েছিল। দারুন আনন্দ করেছি সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি।

WhatsApp Image 2025-02-23 at 12.57.55.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.821796914206755 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 last year 

আপনার বোন ২৫ বছরে পা দেওয়ার জন্য উনাকে জীবনের নতুন অধ্যায়ের শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করছি দিদি। আপনার বোনের জন্মদিন উপলক্ষে সল্টলেকের absolute বারবিকিউতে বেশ চমৎকার সময় কাটিয়েছে। একেবারে তিন তিনটি কেক কেটে ছিলেন তাহলে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে অনেক আনন্দঘন মুহূর্ত কাটিয়েছেন। সেই আনন্দময় মুহূর্তের একাংশ আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

বোনের ২৫ বছর হওয়া উপলক্ষে খুব সুন্দর জন্মদিনের পার্টি হলো।সবাই খুব আনন্দ উল্লাসে মেতে ছিলেন জেনে ভালো লাগলো। তিনটা কেক জন্মদিনে ছিল তবে তো খুব ভালোই হলো।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 last year 

বোনের ২৫ তম জন্ম দিন উপলক্ষে ফ্যামিলি গেট টুগেদার হয়েছে এবং সবাই মিলে বেশ আনন্দ করেছেন খাওয়া-দাওয়া করেছেন দেখে ভীষণ ভালো লাগছে দিদি।আসলে এরকম কোন অকেশন যদি থাকে তখন সবাই মিলে আনন্দ করতে অনেক বেশি ভালো লাগে। এই মুহূর্তগুলো আমাদের মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার বোন উর্মীকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিন যেনো বেশ ভালো কাটে। বেশ ভালই আনন্দ করেছেন আপনার ফটোগ্রাফি দেখে তাই মনে হচ্ছে। আসলে এ ধরনের গেট টুগেদারে বেশ ভালো লাগে। সকলের সাথে দেখা হয় সেই সাথে বেশ আনন্দ করা যায়। সবার সাথে কাটানো সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।

 last year 

প্রথমেই উর্মি দিদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। এভাবেই যেন হাসিখুশি থাকতে পারে সে কামনা সবসময়। আপনারা জন্মদিনের পার্টিতে দারুণ সময় অতিবাহিত করেছেন।

 last year 

আপনার বোনের জন্মদিন উপলক্ষে absolute বারবিকিউতে দারুণ সময় কাটিয়েছেন, দিদিভাই।

আপনার বোনের জন্য, জন্মদিনের শুভেচ্ছা রইল।

 last year 

প্রথমেই আপনার বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই মিলে দারুণভাবে আপনার বোনের জন্মদিন পালন করেছেন বৌদি। বাসায় জন্মদিনের পার্টি করলে বেশ ঝামেলা মনে হয়। তার চেয়ে যেকোনো রেস্টুরেন্টে পার্টি করতে বেশি ভালো লাগে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 62952.14
ETH 1665.57
USDT 1.00
SBD 0.42