স্বাগতম পোস্ট

in আমার বাংলা ব্লগ5 years ago (edited)

20210601_234047.jpg

আসসালামুআলাইকুম বন্ধুরা

@amarbanglablog

কমিউনিটিতে আমি নতুন। তাই প্রথমে সবার সাথে পরিচয় হওয়া টা খুব জরুরী। চলো বন্ধুরা শুরু করা যাক আমার আজকের পরিচয় পর্ব

IMG20210514170449.jpgআমি মোঃ আকাশ আলী। বয়স 23 বছর এবং জাতীয়তা বাংলাদেশী। আমার প্রধান মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র এবং পাশাপাশি একটি গার্মেন্টস পোশাক শিল্প কারখানায় প্রায় তিন বছর যাবত কাজ করে আসছি। আমি বিশেষ করে বাংলা ভাষা লেখালেখি করতে ভালোবাসি। আমার বাবা একজন গার্মেন্টস কর্মচারী এবং মা গৃহিনী

শিক্ষাগত যোগ্যতা

আমি 2018 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবং তার পরে পরিবারের সমস্যার আর্থিক এর কারণে আমি ঢাকায় চলে আসি একটি কর্মসংস্থানের জন্য। আমি বর্তমানে একটি পোশাক শিল্প কারখানায় কর্মরত রয়েছি

পছন্দ অপছন্দ এবং শখ

  • আমার পছন্দের বিষয় গুলোর মধ্যে অন্যতম হলো মানুষকে সাহায্য করা। আমি সাধারণত ক্রিকেট খেলা দেখতে ভালবাসি এবং ফুটবল আমার অন্যতম প্রিয় খেলা গুলোর মধ্যে একটি।বিশেষ করে বাংলাদেশের নাটক গুলো দেখতে ভালবাসি এবং ইন্ডিয়ার বাংলা ছবি গুলো দেখতে ভালো লাগে

  • অসৎ এবং মিথ্যাবাদী লোকদের আমি খুব বেশি ঘৃণা করি।এবং যারা পরনিন্দা করে এবং মানুষের সমালোচনা করে তাদেরকে আমি কখনোই ভালোবাসিনা তাদেরকে কখনোই আমি প্রশ্রয় দেই না। বিশেষ করে পরনিন্দা আমার কাছে একটি অতীব খারাপ লাগার বিষয়

  • আমার শখ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভ্রমণ করা।সেটি হতে পারে নৌকা ভ্রমণ কিংবা বন্ধুদের সাথে রিকশা ভ্রমণ কিংবা যেকোন ভ্রমণ।তাই সুযোগ পেলেই আমি বন্ধুদের সাথে ভ্রমণ করতে বের হয়ে পড়ি

তো বন্ধুরা আমি এই কমিউনিটিতে নতুন অবশ্যই আমাকে সবাই শুভেচ্ছা জানাবে এবং ভাল বন্ধু মনে করে কাছে টেনে নিবে। সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকে এ পর্যন্তই

অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটি বাংলা লেখার কমিউনিটি তৈরি করার জন্য।

@amarbanglablog @photoman @curators @rme thanks everyone

Sort:  
 5 years ago 

টাইটেল এডিট করে বাংলায় লিখুন। এই কমিউনিটিতে কোনো ইংলিশ লেখা যাবেনা। বাংলা ছাড়া অন্য ভাষা ব্যবহার করলে মিউট করে দেওয়া হবে.

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই দিক-নির্দেশনা দেওয়ার জন্য। আশা করছি কোন কিছু মিসটেক হলে পাশে থেকে সাহায্য করবেন এবং একসাথে এগিয়ে নিয়ে যাবেন।

অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64828.59
ETH 1882.16
USDT 1.00
SBD 0.38