রবিবারের আড্ডায় বিশেষ অতিথি হতে পেরে আনন্দিত

in আমার বাংলা ব্লগ3 years ago

20230828_091725_0000.png
design with canva

আসসালামু আলাইকুম।
হ্যালো স্টিমিয়ান অফ আমার বাংলা ব্লগ।
আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভাল আছি। আল্লাহ যেন সব সময় সুস্থ সুন্দর এবং ভালো থাকতে পারি সে কারণে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি।

আসলে প্রতিনিয়ত আমরা আবেগপ্রবণ মানুষ। আবেগের বসে আমরা অনেক সময় অনেক কিছুই করে থাকি। তবে সেই আবেগ যখন কেটে যায় এবং আমরা যখন রিয়াল পৃথিবীতে ফিরে আসি তখন আমাদের কাজগুলো ভালো কিংবা মন্দ তখন আমরা সেই কাজগুলোর পার্থক্য বুঝতে পারি।

20230828_092028_0000.png

আমি মূলত সবসময় নিজেকে রিয়াল লাইফে দেখতে চাই এবং রিয়েল লাইফে নিজেকে উপস্থাপনা করতে চাই। তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যায় যার জন্য আমি চির কৃতজ্ঞতা প্রকাশ করতে সক্ষম।

ঠিক তেমনি প্রায় তিন দিন পূর্বে আমার বাংলা ব্লগের শ্রদ্ধেয় প্রিয় @shuvo35 ভাই আমাকে সার্ভারে একটা এসএমএস করেছিল এবং আমাকে আমার বাংলা ব্লগের রবিবারের আড্ডায় প্রধান অতিথি হিসেবে সুযোগ করে দিয়েছিলেন।

সুতরাং এত চমৎকার সুযোগ আমি কোনভাবেই হাত ছাড়া করতে চাইছিলাম না এবং যাই হোক শুভ ভাই আমাকে বেশ কিছু গাইডলাইন দিয়েছিলেন এবং আমি সেভাবে উপস্থিত হয়েছিলাম।

সব থেকে ভালোলাগার এবং গর্ভের বিষয় ছিল আমার বাংলা ব্লগের স্বনামধন্য মেম্বারদের মাঝ থেকে যে আমাকে অতিথি হিসেবে স্টেজে ডাকা হয়েছিল এবং আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল।

20230828_092141_0000.png

তবে প্রথমে , আমি কথা বলতে সমস্যা শেষ করেছিলাম এবং অবশেষে সেটি সমাধান হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমি খুব ভালোভাবে আমার পুরো স্টেজ শো সম্পন্ন করেছিলাম এবং আমার বেশ ভালো লেগেছিল বিষয়টি।

রবিবারের আড্ডায় আমি এর আগে কখনো সংযুক্ত হতে পারিনি। তবে গতকাল ৩৪ তম রবিবারের আড্ডায় যখন আমি স্টেজে প্রথমবারের মতো একজন স্পিকার হিসেবে কথা বলেছিলাম এবং সকলের প্রশ্নগুলোর জবাব দিয়েছিলাম এবং আমার ভালোলাগা আনন্দ এবং প্লাটফর্মে প্রবেশের সমস্ত বিষয় সমূহ তাদেরকে জানিয়েছিলাম তখন আমার বেশ ভালো লাগছিল।

আসলে পৃথিবীতে মানুষকে ভালবাসলে মানুষ ভালবাসে এটাই তার চাক্ষস প্রমাণ। আমি প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং সকলকেই ভালোবাসি। যদিও আমি একটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান তারপরেও আমি মানুষকে যদিও অর্থ দিয়ে খুব একটা উপকার করতে পারি না তবে মানুষকে আমি বিভিন্ন কাজে সাহায্য করতে পারি এবং বুদ্ধি অথবা অন্যান্য যে কোন বিষয়ে সাহায্য করতে পারি। আর হয়তো এ কারণেই আমার বাংলা ব্লগের মতো একটি সুনামধন্য কমিউনিটিতে আমাকে অতিথি হিসেবে ডাকা হয়েছিল আমি এর জন্য সত্যি অনেক অনেক আনন্দিত।

জীবনে এতগুলো মানুষের সঙ্গে আমি একজন স্পিকার হিসেবে কথা বলতে পেরে এবং আমার স্টিমিট প্ল্যাটফর্মের সমস্ত বিষয়াদি সম্পর্কে জানাতে পেরে এবং সকলকে বলতে পেরে আমি সত্যি অনেক অনেক আনন্দিত।

তবে আমি চমৎকার এই বিষয়টির জন্য মনেপ্রাণে থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার বাংলা ব্লগের শ্রদ্ধেয় এডমিন প্রিয় শুভ ভাইকে। কারণ উনি আমাকে বিশেষ অতিথি হিসেবে আহ্বান জানিয়েছিলেন এবং রূপক ভাই তার সঙ্গে ছিলেন এবং তিনিও আমাকে আহ্বান জানিয়েছিলেন এবং আমি এই দুই ভাইয়ের প্রতি চির কৃতজ্ঞ।

20230828_092249_0000.png

আর কিছু কিছু অনুভূতি আছে যেগুলো আসলে বলে বোঝানোর মত না। আমি ধন্য আমার বাংলা ব্লগের রবিবারের আড্ডায় বিশেষ অতিথি হিসেবে কিছু বলতে পেরে। মোটকথা এটি ছিল আমার জীবনের আরও একটি বড় সফলতার অংশবিশেষ।

abb.gif

Amarbanglablog Discord server link


kind regards

@steem-for-future

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলেই রবিবারে আড্ডায় আসা অনেক আনন্দের একটি বিষয়। কালকের আড্ডায় বেশ ভালই কেটেছিল সময়। আপনিও খুব স্বাচ্ছন্দে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। ভালো লেগেছিল শুনে। তাছাড়া আজকে আপনার অনুভূতি পড়ে আবারো ভালো লাগলো। ধন্যবাদ অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

যদিও প্রথমবার অংশগ্রহণ করেছিলাম তারপরেও আমিও বেশ উপভোগ করেছি। আপনারা পাশে আছেন বলেই এতদূর এগিয়ে আসা। ধন্যবাদ আপু

 3 years ago 

রবিবারের আড্ডা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে গতকাল একটু ঝামেলার কারনে থাকতে পারিনি। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। ভাইয়া যে ছবি গুলো ব্যবহার করেছেন। এসব এর সোর্স ব্যবহার করলে আরো ভালো হতো। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

গতকালকে রবিবারের আড্ডাটা খুবই চমৎকার ছিল ভাইয়া। আপনাকে অতিথি হিসেবে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনার মাধ্যমে অনেক অনুপ্রেরণামূলক কথাগুলো শুনেছিলাম। আপনি অনেক অভিজ্ঞ মানুষ আপনি আমাদের অনেক অনুপ্রেরণা। অনেক ভালো লেগেছে অনেক আনন্দ পেয়েছি গতকালকের আড্ডায়। আপনার জন্য শুভকামনা রইল। আশা করি আপনার আশা পূর্ণ হবে।

 3 years ago 

ভাইয়া রবিবারের আড্ডায় আপনাকে পেয়ে আমরাও বেশ আনন্দিত । আর আপনার সহজ সরল সাবলীল কথাগুলো আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার সাফল্য কামনা করছি। ভাল থাকবেন।

 3 years ago 

শুরুর দিকে থাকতে পারিনি। তবে শেষের দিকে আড্ডায় যুক্ত হয়েছিলাম। আপনার প্রশ্ন উত্তর পর্বটি ভালোই লেগেছিলো। আমিও যেদিন অতিথি হিসেবে ছিলাম খুবই ভালো লেগেছিলো। শুভেচ্ছা রইলো ভাই।

 3 years ago 

বেশ খুশি হলাম আপনি এই রবিবারের আড্ডায় অতিথি হতে পেরেছেন জেনে। আমি আজ পর্যন্ত এখানে জয়েন্ট হতে পারিনি অবশ্য সময় পাইনা তাই তবে চেষ্টা করব যে কোন মুহূর্তে আপনাদের সাথে জয়েন্ট হয়ে আড্ডা দেওয়ার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডায় পুরোটা সময় অনুষ্ঠানটি উপভোগ করেছিলাম।আপনি সব প্রশ্নের উত্তর খুব সহজ সাবলীল ভাষায় দিয়েছেন।এছাড়াও আপনার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছিলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

রবিবারের আড্ডায় বিশেষ অতিথি হতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। আমাকেও মোটামুটি অনেক দিন আগে রবিবারের আড্ডায় অতিথি হিসেবে ডাকা হয়েছিল। এককথায় দারুণ অনুভূতি হয়েছিল তখন। যদিও প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম, তবে পরবর্তীতে সবকিছু ঠিক হয়ে যায়। আপনিও বেশ সাবলীল ভাষায় সব প্রশ্নের উত্তর দিয়েছেন। বেশ উপভোগ করেছি সম্পূর্ণ আড্ডাটি। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.101
BTC 64834.03
ETH 1922.09
USDT 1.00
SBD 0.39