ধানমন্ডি লেকে ঘোরাঘুরির সুন্দর কিছু মুহূর্তের শেষ পর্ব।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

♥️ হ্যালো বন্ধুরা ♥️

"আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

প্রথম পর্বের লিংক

আমি আজকে ধানমন্ডি লেকের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই পর্বে ধানমন্ডি লেকের আরো বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করবো আপনাদের সাথে। আসলে ধানমন্ডি লেকের ভেতরটা যে এত সুন্দর হবে ভাবতেই পারিনি। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তাহলে চলুন দেখা যাক।

20240413_173844.jpg

  • তারপর আমরা একটা ব্রিজের কাছে গেলাম। ব্রিজটা দেখতে সত্যিই খুব সুন্দর ছিল। ব্রিজটার উপরে অনেক সুন্দর ডিজাইন ছিল। তাই আমি ব্রিজটার সুন্দর একটা ছবি তুলে নিলাম। এরপর আমরা দেখলাম লেকের এক সাইডে অনেকগুলো বোট ছিল। দেখে অনেক ইন্টারেস্টিং লেগেছিল ব্যাপারটা, কারণ এই বোট গুলো পা দিয়ে চালানো লাগে। তাই আমি ছবি তুলে নিলাম।

20240413_174829.jpg

20240413_174824.jpg

  • তারপর আমরা আরো কিছু দূর হাঁটলাম এবং অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। এরপর আমরা ফিরে এসে একটা রেস্টুরেন্টে বসলাম। সেখানে দেখলাম অনেক মানুষজন। তো আমরা বসে গল্প করছিলাম ।

20240413_183851.jpg

  • তারপর আমরা অর্ডারের জন্য মেনুটা দেখলাম। সেখানে তো অনেক মজার মজার খাবার ছিল। খাবার গুলো দেখেই লোভ লেগে গিয়েছিল। তাই আমরা সবাই চিকেন চাপ ও নান রুটি অর্ডার করলাম এবং আমার মেয়ের জন্য একটা চকলেট মিল্ক শেক অর্ডার করলাম।

20240413_183915.jpg

  • আমার মেয়ের মিল্কশেকটা চলে আসলো। এরা দেখেই বুঝা যাচ্ছিল এটা খেতে খুবই মজা।

20240413_184525.jpg

  • এরপর আমাদের খাবার ও চলে এলো। খাবার গুলো দেখেই তো খিদে পেয়ে গিয়েছিল। খাবার গুলো দেখতে যেমন লোভনীয় ছিল খেতেও তেমন সুস্বাদু ছিল। তারপর আমরা খাওয়া-দাওয়া শেষ করে কিছুক্ষণ বসে গল্প করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।

20240413_184640.jpg

সত্যি বলতে আমরা সবাই খুব ভালো একটা সময় কাটিয়েছি সেখানে। আমার তো ওই জায়গা থেকে আসতে ইচ্ছে করছে না জায়গাটা সত্যি এত সুন্দর ছিল। আপনারা কেউ চাইলে সত্যিই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখে আসতে পারেন। এই ছিল আমার ধানমন্ডি লেকে ঘোরার মুহূর্তগুলো। মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে সত্যিই খুব ভালো লাগছে। আশা করছি আপনাদের কাছে ভালই লেগেছে। ভুল মানুষ মাত্রই হয় যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ এবং ভালো থাকবেন।

গুগল ম্যাপ লোকেশন : Rd 7, Dhaka 1205

ডিভাইস নেম:- গ্যালাক্সি A10s

শুভেচ্ছান্তে : @sshifa

♥️ আমার পোস্টটি দেখা এবং পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ♥️

IMG_20220215_193615.png


আমার নাম মোতাহারা বেগম শিফা। আমি একজন বাংলাদেশী নাগরিক। বাংলা আমার অহংকার এবং বাংলা ভাষা আমার মাতৃভাষা বলে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে অনেক অনেক ভালোবাসি। আমি বাংলাদেশের গাজীপুর জেলায় বাস করি। আমি বিবাহিতা আমার দুটো সন্তান আছে। বাংলাকে ভালোবাসি বলে "আমার বাংলা ব্লগে" কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমি ছবি আঁকতে, গান গাইতে, রান্না করতে এবং বিভিন্ন রকম ডাই তৈরি করতে খুবই পছন্দ করি। আমার আবার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে এবং প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি করতেও খুবই ভালো লাগে। আমি ভবিষ্যতে এই প্লাটফর্মে ভালো কাজের মাধ্যমে অনেক দূর এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

ঘোরাঘুরি করতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। রাতের ঘোরাঘুরির পর খাওয়া-দাওয়া সেরে বাসায় ফিরে ছিলেন। ধানমন্ডি লেকে রাতের দৃশ্য গুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। আর সাথে খাবারের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আপু ঘোরাঘুরি সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধানমন্ডি লেকে অনেক আগে একবার গিয়েছিলাম তখন আমার কাছে ভালোই লেগেছিল । আজ অনেকদিন পরে সেই পুরোনো জায়গাগুলো দেখতে পেলাম অনেক পরিবর্তন হয়েছে । যে কোন লেকের উপর দিয়ে ব্রিজ থাকলে সেই ব্রিজের উপর দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে । আবার কোথাও গেলে মজার মজার খাবার খেতেও ভালো লাগে । আপনারা সুন্দর সময়টাকে উপভোগ করলেন এবং খাবার খেয়ে তারপর বাসায় ফিরে আসলেন ভালো লাগলো আপনার পোস্টটা দেখে ।

 2 years ago 

একদমই ঠিক বলেছেন আপু, কোথাও গেলে মাঝে আমাদের খাবার খেতেও খুব ভালো লাগে। মূল্যবান মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক সুন্দর একটি জায়গা ঘোরাঘরের মুহূর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ভালো লেগেছে আপনার সুন্দর এই মুহূর্ত দেখে। দোস্ত চমৎকার ভাবে পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে অনেক ভালো লাগলো। পাশাপাশি বেশ অনেক কিছু জানার সুযোগ হলো।

 2 years ago 

আপনার কমেন্টে কিছু বানান ভুল রয়েছে । আশা করছি দেখে ঠিক করে নেবেন। যাইহোক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধানমন্ডি লেক জায়গাটা আসলে সবসময়ই লোকে পরিপূর্ণ থাকে। আর সস্কলেই কিছুটা ফ্রী টাইম কাটাতেই যান ওখানে। চিকেন চাপ, লুচি, পরোটা, চা এজাতীয় খাবার মোটামুটি বেশ ভালোই চলে ওদিকে। ঢাকা শহরে তো খুব বেশি জায়গা নেই বিনোদনের, সে হিসেবে বেশ ভালো কিছু সময় কাটানো যায় ধানমন্ডি লেকে। আপনার পোষ্ট এ বেশ কিছু বানান ভুল রয়েছে আপু। বোট কে বোর্ড লিখেছেন, ওর্ডার বানান সহ আরো কিছু। আরেকবার চেক করে ঠিক করে নিবেন দয়া করে।

 2 years ago 

আপু আমি আমার ভুলগুলো দেখে সংশোধন করে নিয়েছি। আপনার মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো। উৎসাহ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধানমন্ডি লেকে ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে। আসলে ব্রীজটা অনেক সুন্দর দেখতে। আর এমন পরিবেশে গেলে সবাই একসাথে খাওয়া দাওয়া করলে ভালো লাগে। চিকেন চাপ এবং নান আমার বেশ পছন্দের। অনেকদিন হলো ঘুরতে যাওয়া হয় না ভাবছি সময় পেলে যাব

 2 years ago 

হ্যাঁ ভাইয়া অবশ্যই একদিন সময় নিয়ে ঘুরে আসবেন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

বোঝাই যাচ্ছে ধানমন্ডি লেকে ঘুরাঘুরির মুহূর্তে দারুন একটা মুহূর্ত অতিবাহিত করেছিলেন। আসলে ধানমন্ডি লেকটা অনেক বেশি সুন্দর বিশেষ করে সন্ধ্যা হবার পর থেকে পুরো জায়গাটা আরো বেশি সুন্দর হয়ে ওঠে। ধানমন্ডি লেকে কাটানো আপনাদের সুন্দর এই মুহূর্তের ফটোগ্রাফি দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে আমরাও কিছুদিন আগে ভাই ব্রাদার মিলে ধানমন্ডি লেক ভ্রমণ করতে গিয়েছিলাম, এবং ওখানে মাঝে মাঝে দেওয়া হয়। ধন্যবাদ আপনার কাটানোর মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধানমণ্ডি লেক সত্যিই সুন্দর দেখতে আপু।যদিও আমি এই এলাকার পাশেই থাকি।কিন্তু আমার এই লেকে আসা হয়না।কারন লেকে একা একা গেলে ভালো লাগে না।সবাই মিলে ঘুরতে গেলে ভালো লাগে।আপনার ঘুরাঘুরির মুহুর্ত গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। আপনারা রেস্টুরেন্টে খেয়েছেন।সবাই মিলে চমৎকার সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62838.61
ETH 1657.37
USDT 1.00
SBD 0.41