বদলে যাওয়া আকাশের রঙ।@shy- fox ১০% বেনিফিসিয়ারী।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কেমন যেন মন খারাপ করা আবহাওয়া তাই না? চারিদিকে বৃষ্টি শীতের আগমনী মনটা খুব উদাস হয়ে যাচ্ছে তাই না, আকাশের দিকে তাকিয়ে কি নানান কিছু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে। কোন কোন দিন একটা বিকেল আমি আকাশের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারি। ঠিক সন্ধ্যের আগে ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আকাশটা কি অপরুপ রপে সাজে তাই দেখেই কাটিয়ে দেয়া যায় অনেকটা সময়। সেই কাটিয়ে দেয়া বিকেলের দারুণ কিছু ছবি আজ আপনাদের সাথে শেয়ার করবো।
এই ছবিটা কিছুদিন আগে আশুলিয়ায় ঘুরতে গিয়ে তুলেছিলাম। চারিদিকে হুহু করে বাতাস বইছে আমরা বসে আছি নৌকায় সন্ধ্যায় আগে সূর্য ডুবছে এমন সময় তোলা। ছবিটা দেখলেই ওই গানটা গুনগুন করতে ইচ্ছে হয় "ঠিক সন্ধ্যে নামার মুখে আমার নাম ধরে কেউ ডাকে।
বেশ কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম পাহাড়ে।কি ঝকঝক নীল আকাশ মাঝে মাঝে মেঘের লুকোচুরি অসাধারণ লেগেছিলো।আকাশের এক অদ্ভুত পরিবর্তন দেখেছিলাম সাজেকের হেলিপ্যাডে দাড়িয়ে। পাহাড়ের এক পাশে বৃষ্টি হচ্ছে সেটা অন্য পাহাড়ে দাড়িয়ে দেখেছিলাম।
বেশ কিছুদিন আগে পদ্মা সেতু দেখতে গিয়েছিলাম। কিছুটা সময় কাটানোর পর হঠাৎ বাতাস বইতে শুরু করলো সাথে গুড়ি গুড়ি বৃষ্টি সেই সময়ের আকাশটা ছিলো ঘোলাটে, তবে তার সৌন্দর্য অন্য রকম। ঘোলাটে মন খারাপ করা আকাশ দিয়েই শেষ করলাম আজকের মত।
কিছু ছবি আমার ফেসবুক থেকে নেয়া।
আমি সোনিয়া, বাংলাদেশী। আমি গান,কবিতা লিখি। প্রকৃতির বদলে যাওয়া দেখতে ভালোবাসি, প্রকৃতি থেকে খুজি লেখার উপাদান। দেশ বিদেশ ঘুরে বেড়ানো নেশা, ভালোবাসি পড়তে।
খুবি সুন্দর ছিল প্রতিটি মুহূর্ত ।ফটোগ্রাফি গুল বেশ সুন্দর লেগেছে ।আকাসের ফটো গুলো আর শেষের নদীর দৃশ্য দেখে মোহিত ।ধন্যবাদ এতো সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনার পোস্ট গুলো আমার খুব ভালো লাগে। অনেক গুছিয়ে লিখেন। ছবি গুলো দারুণ হয়েছে। আপু আপনি আরো একটু বেশি করে লেখার চেস্টা করবেন, এতে আপনার পোস্ট টি খুব দূর্দান্ত হবে👌। আশা করছি আমার কথাটি রাখবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে। অবশ্যই চেষ্টা করবো কথা রাখতে।