"আজ অনেকদিন পর সূর্যের মুখ দেখলাম।"
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি জেনারেল রাইটিং পোস্ট।
আজ অনেকদিন পর সূর্যের মুখ দেখলামঃ
অনেকদিন বৃষ্টির পর আজ সকাল বেলা আকাশে সূর্যের মুখ দেখতে পেলাম।সারাদিন বৃষ্টি আর বৃষ্টি।জনজীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল।সত্যি কথা বলতে বেশী বেশী কোনকিছু ই ভালো নয়।আজ সকালে সূর্য উঠতে দেখে ভালো লাগলো।নদীর পাড়ের মানুষের ভীষণ কষ্ট হয়ে গেলো এতো বৃষ্টিতে।
অনেক জায়গায় বিশেষ করে গ্রাম গুলোতে আর নদীর পাড়ের মানুষের অনেক বেশী ক্ষতি হয়ে গেলো এতোদিনের অবিরাম বৃষ্টিতে।মানুষ সব ঘরবন্দী হয়ে গেছে।অসহায় মানুষ গুলো এই বৃষ্টিতে কাজে বের হতে পারেনি।আর বৃষ্টির পানি ঘরের মধ্যে ঢুকে পরায় তাদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ হয়ে উঠেছে।আজ রোদ উঠাতে পানি কমতে শুরু করেছে।মানুষ এখন কাজে বের হতে পারবে।
ঢাকাসহ সারাদেশের নানান জায়গায় অবিরাম বৃষ্টি হওয়াতে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।অনেক মানুষ নিহত হয়েছে এই বৃষ্টির কারনে।এটা খুবই দুঃখজনক ব্যাপার।আজ সকালবেলা জানালা দিয়ে প্রথমে সূর্যের মুখ দেখে তাই ভীষণ ভালো লাগলো।অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব হবে ভেবে।আমার ভালো লাগা থেকে ই আমি কিছু ফটোগ্রাফি করে নিয়েছিলাম।তাইতো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম।আশাকরি সবার আকাশে আজ সূর্যের দেখা মিলেছে।সবার কষ্ট লাঘব হোক এমনটাই প্রত্যাশা আমার।
আমি আমার রুমের সাথে লাগানো বারান্দায় কিছু সময় দাঁড়িয়ে রইলাম।আমরা মানুষরা আসলে এমনই যখন রোদ হয় খুব তখন আমরা বৃষ্টি চাই।আর যখন বৃষ্টি হয় তখন রোদ উঠুক এমনটা আশাকরি।আগেই বলেছিলাম কোন কিছু ই আসলে বেশী বেশী ভালো নয়।তাই এই অতিবৃষ্টি কারোই কাম্য নয়।বিশ্বাস করি সবাই সবার জায়গাতে নিরাপদে আছেন,ভালো আছেন।
আজ আর নয়।এখানেই ইতি টানছি।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
অনেক ধন্যবাদ।