লাইফ স্টাইল -- "বৃষ্টিমূখর দিন "
হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার প্রিয়"আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগন,কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ্র অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা,আমি @shimulakter"আমার বাংলা ব্লগ" এর একজন নিয়মিত ও অ্যাক্টিভ ইউজার।বাংলায় ব্লগিং করতে পেরে আমার অনেক বেশী ভালো লাগা কাজ করে মনের মাঝে।তাইতো আপনাদের মাঝে প্রতিনিয়ত মনের নানান অনুভূতি গুলো নিয়ে নানা রকমের পোস্ট শেয়ার করে থাকি।আজ ও আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আশাকরি সবাই সঙ্গেই থাকবেন।
বৃষ্টিমূখর দিনঃ
বন্ধুরা,আজ আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আমি শেয়ার করে নেবো একটি লাইফ স্টাইল পোস্ট।গতকাল ছিল বৃষ্টিমূখর দিন।প্রচুর ঝড়-বৃষ্টি হয়েছিল।আর মজার ব্যাপার হলো গতকাল আমার জন্মদিন ছিল।যেহেতু ঈদের পরের দিন ছিল।তাই প্রচুর রান্না করতে হয়েছিল আমাকে গেস্টদের জন্য।আর হাসবেন্ড ও ছেলে দুজন মিলে জন্মদিনের সারপ্রাইজ দিয়েছিল অনলাইনে কেক অর্ডার করে।হঠাৎ সারপ্রাইজ পেলে কার না ভালো লাগে।তাই আমিও ভীষণ খুশী হয়ে গিয়েছিলাম কেক দেখে।
বিকেলে প্রচুর ঝড়-বৃষ্টি হয়েছিল।আমি বারান্দায় কিছু সময় বৃষ্টির পানি হাতে নিয়ে ছিলাম।এরপর সবাই মিলে কেক কাটলাম।যেহেতু ঈদের পরের দিন তাই মেহমান ছিল বাসায়।আমার চাচা শ্বশুরের পরিবারের সবাই এসেছিল গতকাল।দুপুরে খাওয়া-দাওয়ার পর সবাইকে নিয়ে আমি কেক কাটলাম।সবাই আমাকে শুভেচ্ছা জানালো।আমি কেক কেটে সবাইকে দিলাম।মফস্বল শহর হিসেবে কেকটা ভালো ই ছিল খেতে।তবে ঈদের দ্বিতীয় দিন মফস্বল শহরের কেক শপে কেকের অর্ডার করা যায় বা অর্ডার তারা দিতে পারবে এমন ধারণা আমার ছিল না।
কেক খাওয়া হলে আমি সবার জন্য চা করেছিলাম।হালকা নাস্তা পায়েস,মিষ্টি এসব দিয়েছিলাম।সবাই খেয়ে সন্ধ্যা হওয়ার আগেই বিদায় নিয়ে চলে গেলো।আর এদিকে ঝড়-বৃষ্টি হওয়ার কারনে কোথায় যেনো গাছ পরেছিল,তাই বিকাল থেকে এখানে লোডশেডিং হয়েছিল।সারা রাতেও কারেন্ট আসেনি।মফস্বল শহরগুলোর এই এক ঝামেলা।কি আর করার সবকিছু তো একসাথে পাওয়া সম্ভব নয়।কিছু পেতে গেলে কিছু ছাড় দিতে হয়।তবে লোডশেডিং হওয়াতে গরম লাগেনি।বৃষ্টিতে পুরো শহর শীতল হয়ে গেছে।
বৃষ্টি আমার ভালো লাগে তবে বৃষ্টি হলে যেসব সমস্যার সৃষ্টি হয় এই কারনে বৃষ্টি আমার ভালো লাগে না।যাই হোক কালকের দিনটি পরিবারের সবাই মিলে ভীষণ আনন্দ করেছিলাম।লোডশেডিং না হলে সেই ভালো লাগাটা হয়তো আরো বেশী ভালো লাগতো।সুন্দর কিছু অনুভূতি আজ আপনাদের মাঝে শেয়ার করে নিলাম।আশাকরি আপনাদের কাছে ভালো লেগেছে।ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।
পোস্ট বিবরন
| শ্রেণী | লাইফ স্টাইল |
|---|---|
| ক্যামেরা | Galaxy A16 |
| পোস্ট তৈরি | @shimulakter |
| লোকেশন | বাংলাদেশ |
আজ আর নয়।আবার হাজির হয়ে যাব নতুন কোন পোস্টে নতুন কোন অনুভূতি নিয়ে।সবাই সুস্থ থাকবেন,ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে
আমার পরিচয়
আমি শিমুল আক্তার।আমি একজন বাংলাদেশী।বাংলাদেশ ঢাকা থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি।আমি এম এস সি ( জিওগ্রাফি) কমপ্লিট করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। আমি বিবাহিতা।আমি একজন গৃহিণী।আমি একজন স্বাধীনচেতা মানুষ। ভালোবাসি বই পড়তে, নানা রকমের রান্না করতে,আর সবাইকে নতুন নতুন রান্না করে খাওয়াতে ভীষণ ভালোবাসি।ফটোগ্রাফি করতে আমি ভীষণ পছন্দ করি।বাংলায় লিখতে আর বলতে পারার মধ্যে অনেক বেশী আনন্দ খুঁজে পাই।নিজের মধ্যে থাকা সৃজনশীলতাকে সব সময় প্রকাশ করতে পছন্দ করি।এই বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি বলে নিজেকে অনেক ধন্য মনে করি।