রেসিপিঃমিষ্টি কুমড়োর মজাদার ভর্তা রেসিপি।
শুভেচ্ছা সবাইকে।
বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি, সবাই ভালো আছেন। ভালো থাকুন এইপ্রত্যাশা করি। আমিও ভালো আছি। ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ভর্তার রেসিপি নিয়ে। আর তাহলো মিস্টি কুমড়ার ভর্তা। এখন বাজার প্রচুর পরিমাণে মিস্টি কুমড়া পাওয়া যাচ্ছে। তাই ভাজি ,সব্জি ছাড়াও ভর্তা করে খেতে পারি এই মিস্টি কুমড়া।মিস্টি কুমড়ায় রয়েছে এন্টি অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া রয়েছে ভিটামিন সি,ভিটামিন এ। যা আমাদের রোগ ক্ষমতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করে।তাছাড়া পাকা মিস্টি কুমড়াও বিচিও বেশ উপকারী আমাদের শরীরের জন্য।মিস্টি কুমড়া আমার বেশ প্রিয়। তাই বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করি। তেমনই একটি রেসিপি হলো মিস্টি কুমড়া ভর্তা। এই প্রিয় রেসিপিটি তৈরি করতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি মিস্টি কুমড়া।তাছাড়া আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। আর কিভাবে এই মিস্টি কুমড়ার ভর্তা তৈরি করলাম চলুন তা জেনে নেই। আশাকরি,মিস্টি কুমড়ার ভর্তা রেসিপিটি আমাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ
| উপকরণ | পরমাণ |
|---|---|
| মিস্টি কুমড়া | ২০০ গ্রাম |
| পিয়াজ | ২টি |
| রসুন | ৩ কোয়া |
| শুকনা মরিচ | ৩-৪টি |
| সরিষার তেল | ১ টেঃ চামচ |
| লবন | স্বাদ মতো |
| কাঁচা মরিচ | ৩টী |
| ধনেপাতা | পরিমাণ মতো |
মিস্টি কুমড়ার ভর্তা তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে মিস্টি কুমড়া খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি।
ধাপ-২
পরিমাণ মতো লবন ও হলুদ দিয়ে টুকরোগুলো মেখে নিয়েছি।
ধাপ-৩
চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি। গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে কুমড়োর টুকরোগুলো দিয়ে ভেজে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
ধাপ-৪
চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে। তেল গরম হলে তাতে মরিচ,রসুন ও পিঁয়াজ কুচিগুলো ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি।
ধাপ-৫
ভাজা মরিচ লবন দিয়ে বাটনায় বেটে নিয়েছি।
ধাপ-৬
এবার ভাজা মিষ্টি কুমড়োর টুকরোগুলোও বেটে নিয়েছি।তার সাথে ভাজা পিঁয়াজ,রসুন ,ধনেপাতা কুচি ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার মিষ্টি কুমড়োর ভর্তা।
উপস্থাপন
সব শেষে একটি প্লেটে সাজিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে।
আশাকরি আজকের মিস্টি কুমড়ার ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার রেসিপি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। পরিবারের সকলের যত্ন নিন।নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন।
পোস্ট বিবরণ
| পোস্ট | রেসিপি পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | selina 75 |
| ডিভাইস | Redmi Note A5 |
| তারিখ | ১১ই এপ্রিল,২০২৬ ইং |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
Sort: Trending
[-]
successgr.with (75) 2 months ago