স্বরচিত কবিতা ||| ভালোবাসায় রাখি বন্ধন।

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনদের জানাই রাখি বন্ধনের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা।গতবার রাখি বন্ধনে যখন @rme দাদাকে রাখি পরিয়ে ছিলাম সেই অনুভূতিটি ছিল একদমই ব্যতিক্রম।কারণ জীবনের প্রথম যে কোন বিষয়ই স্মৃতি বিজড়িত থাকে।আর এই স্মৃতি বিজড়িত দিনটি সম্ভব হয়েছিল আমাদের @rme দাদার জন্য।এজন্য দাদাকে অন্তরের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ।ঠিক তারই ধারাবাহিকতায় এবার যেদিন অ্যানাউন্সমেন্টে দেখতে পেলাম রাখি বন্ধনের অনুষ্ঠান সূচি তখন যেন আনন্দে উৎফুল্লিত হলাম।আর এবার রাখি বন্ধনে যদি আমি রাখি পড়াতে পারি তাহলে আমার জীবনে দ্বিতীয় বার রাখি পরানোর সুযোগ হবে।আর এই রাখি বন্ধন উপলক্ষে আমি @rme দাদা ও ছোট দাদাকে উদ্দেশ্য করে একটি কবিতা লিখেছি।জানি আমি খুব ভালো কবিতা লিখতে পারি না তবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে কবি হতে হয় না লিখার ইচ্ছা থাকলেই যথেষ্ট।

IMG_20230828_221611.jpg

ভালোবাসায় রাখি বন্ধন।

সায়মা আক্তার।

জীবনের সুখ তো সেটাই
পরিবারের সঙ্গে থাকে সমযতা,
সুখে ঘেরা ঘর
পরিবারের সবাই আপন।

মা বাবা ভাই বোন
এ ভূবনে আছে সবার সর্বজন
ভালোবাসায় ঘেরা সব সম্পর্ক
আপন পরের মাঝে নেই দূরত্ব।

ভাই বরো ধন
রক্তের বাঁধন
রাখি বন্ধনে
করলাম আপন।

বছর ঘুরে এলো আবার
সম্পর্কের মধুর আয়োজন
দুই দাদার হাতে পরিয়ে দিলাম
রাখি বন্ধনের
মায়ার বাধন।

আপন পর বুঝিনা
ভাই বোনের নেই তুলনা
যে সুতোয় গাঁথা
ভাই আর বোন
সেই সুতো থাক পবিত্র
জীবন হোক ধন্য
একদিন দুদিন তিনদিন
নয় মায়ার বাঁধন
জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে
জড়িয়ে থাক ভাই বোনের সম্পর্ক ।

যে ব্যথায় লাগে মনে কষ্ট
বোন ছাড়া জানেনা আর কেউ হয়তো
ভাইয়ের জন্য কি টান
মনের ভিতর করে আনচান
সব সময় দোয়া রয়
ভাই টি সুখে থাক
বাস্তবতায় রাখি বন্ধনে
এটাই যেন হয় ।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার, উদ্যোক্তা এবং শিক্ষিকা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।

বিষয়ঃ- স্বরচিত কবিতা "ভালোবাসায় রাখি বন্ধন"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় নষ্ট করে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2Y5TDdsq2jxH6K8XrRyaAuAAmuFrnZjeEavWhQce5ZGYR7NQ9oPEQ69EvowoXEixWtToLKBj9CMJTmEfWv.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Sort:  
 3 years ago 

সত্যি আপু রাখি বন্ধন নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন। সত্যি আপু রাখি বন্ধ যেন ভাই বোনের চিরজীবনের বন্ধন। এমন বন্ধন বার বার ফিরে আসুক সকল ভাই বোনের জীবনে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে রাখি বন্ধন কে কেন্দ্র করে খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতার নামটি বেশ মিষ্টি হয়েছে, ভালোবাসার রাখি বন্ধন। আপনার লেখা কবিতাটি পড়ে আমার কাছে দারুণ লেগেছে। কবিতার প্রত্যেকটা লাইন আপনি খুবই চমৎকার ভাবে লিখেছেন। এবং আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার রাখি বন্ধন কবিতাটা সত্যি অনেক চমৎকার হয়েছে। বাহ্ আপু রাখি বন্ধন কে সামনে রেখে দুই দাদার জন্য অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো।

 3 years ago 

এই রাখি বন্ধন উপলক্ষে বড় দাদা আর ছোট দাদাকে উদ্দেশ্য করে খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। কবিতার ভাষাগুলোও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আমার কবিতাটি আপনার ভালো লেগেছে এটি আমার জন্য অনেক বড় পাওয়া।

 3 years ago 

রাখি বন্ধন নিয়ে খুবই সুন্দর একটি স্বরচিত কবিতা রচনা করেছেন আপনি৷ আপনার এই কবিতার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভা খুবই ভালোভাবে প্রকাশ পাচ্ছে৷ এভাবে আপনি প্রতিনিয়ত কবিতা রচনা করতে থাকলে আপনার কবি প্রতিভা আরও ভালোভাবে প্রকাশিত হতে থাকবে এবং আপনি কবি বলে বিবেচিত হবেন৷
যাই হোক এই কবিতার মধ্যে আমার যে লাইনগুলো বেশি পছন্দ হয়েছে সেই লাইনগুলো হলো:

বছর ঘুরে এলো আবার
সম্পর্কের মধুর আয়োজন
দুই দাদার হাতে পরিয়ে দিলাম
রাখি বন্ধনের
মায়ার বাধন।

 3 years ago 

আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে আপু আপনার মত আমিও গতবারই প্রথম জীবনে কাউকে কখনো রাখি পরালাম ।সত্যি অন্যরকম একটা অনুভূতি ছিল। এবার ও আবার দেখতে দেখতে রাখি পড়ানোর দিনটি চলে এলো ।আশা করছি সবাই মিলে আনন্দ করে দাদাকে রাখি পড়াবো। আর আপনার কবিতাটি কিন্তু বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন আপনি।

 3 years ago 

আপনি রাখি বন্ধন নিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।যাতে আপনার ভালোবাসার কিছু অনুভূতি ফুটে উঠেছে।আসলেই গতবছর বেশ মজা হয়েছিল রাখি বন্ধনে, আশা করি এই বছরে ও আরো মজার হবে উৎসবটি।সকল ভাই বোনের বন্ধন অটুট থাকুক আজীবন এই কামনায় করি।ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39