আমার পছন্দের কিছু ছবি। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বছরের এই সময়টাতে প্রকৃতি অপরূপ সাজে সেজে থাকে। চারপাশ ঘন সবুজ রঙের ছেয়ে থাকে। ঘর থেকে বের হলেই চারপাশে শুধু সবুজ আর সবুজ। বছরের আর কোন সময়ে প্রকৃতি এতটা সুন্দর রূপ ধারণ করে না।

নদীগুলো তার পূর্ণ যৌবন ফিরে পায় দেখতে অসাধারণ লাগে। নদী আর সবুজের মিতালী এক অন্যরকম মাত্রা দান করে এই সৌন্দর্যে। আমি নিজেকে সত্যিই ভাগ্যবান মনে করি যে বছরের এই সময়টাতে বেশ ঘুরেফিরে বেড়াচ্ছি। গত বছর এই সময়ে পুরোপুরি গৃহবন্দি হয়েছিলাম করোনার ভয়ে। গত কিছুদিন যাবত ঘোরাফেরা করছি আর যেখানেই যাই সুন্দর কিছু দেখলেই তার ছবি তুলছি। গত কিছুদিনে অনেক ছবি তোলা হয়েছে। যতই ছবি তুলি আরো তুলতে ইচ্ছা করে। চোখের তৃষ্ণা, মনের তৃষ্ণা কিছুতেই মেটেনা।


প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মনের তৃষ্ণা, চোখের তৃষ্ণা আরও বাড়িয়ে দেয়।

মনে হয় সারাটা জীবন যদি এই সৌন্দর্য অবলোকন করতে করতে কাটিয়ে দিতে পারতাম।


স্বচ্ছ নীল আকাশ, দিগন্তবিস্তৃত সবুজের সারি,ভরা নদী, জলমগ্ন ফসলের মাঠ কি চমৎকার সব আয়োজন। তাই আজ চিন্তা করছি আপনাদের সাথে আমার তোলা পছন্দের কিছু ছবি শেয়ার করবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই সময়ে আরো একটা ব্যাপার হয় সেটা হচ্ছে ক্ষণে ক্ষণে আকাশ তার রং বদলায়। এই নীল আকাশ আবার কিছুক্ষণ পরেই কালো মেঘে ছেয়ে যাচ্ছে পুরো আকাশটা। আকাশের এই রং বদলের খেলা দেখতে ভালই লাগে।

প্রথম ছবি

IMG_20210907_172837.jpg

স্থান-লিংক

দ্বিতীয় ছবি

IMG_20210913_054112.jpg

স্থান- লিংক

তৃতীয় ছবি

IMG_20210913_054159.jpg

স্থান- লিংক

চতুর্থ ছবি

IMG_20210909_172707.jpg

স্থান-লিংক

পঞ্চম ছবি

IMG_20210909_172425.jpg

স্থান-লিংক

ষষ্ঠ ছবি

IMG_20210913_054046.jpg

স্থান- লিংক

সেদিন বন্ধুর সাথে যখন নৌকায় চড়ে ঘুরে ছিলাম তখন হঠাৎ আকাশ ভেঙ্গে বৃষ্টি নামল বৃষ্টির ভেতর সেই নৌকায় চড়ার আনন্দ দ্বিগুণ হয়ে গেলো। নৌকার ছাউনির নিচেছবতুলছিলাম ভিডিও করছিলাম। এই অপরূপ সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দী করে রাখার চেষ্টা করছিলাম। কিন্তু সৃষ্টিকর্তার দেয়া সৌন্দর্য কতটুকুই বা ক্যামেরায় বন্দী করা যায়?

ভিডিও

স্থান-লিংক

আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন পোষ্ট নিয়ে। সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই


logo.png

Support @amarbanglablog by delegating STEEM POWER.
100 SP250 SP500 SP1000 SP2000 SP


🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok


আমি রূপক। আমি একজন বাংলাদেশী। আমি বাঙালি। আমি বাংলায় মনের ভাব প্রকাশ করতে ভালোবাসি। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকেও ভালোবাসি।

Sort:  
 5 years ago 

প্রকৃতি বিচিত্রময়।সে নিজেই তার রুপ কে পরিবর্তন করে। প্রকৃতি একেক সময় একেক রকম করে সাজে আর এই সাজাকে আমাদের চোখে চমৎকার লাগে।ছবিগুলো মনোমুগ্ধকর ছিলো।শুভ কামনা ভাইয়া।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ঠিক বলেছেন ভাই। এই সময়টা প্রকৃতি বিভিন্ন রূপ নিয়ে থাকে। আর প্রকৃতি ও অনেক সুন্দর দেখায় ‌। যেদিকেই তাকায় সেদিকেই সবুজ রঙ্গের ঘেরা। সবগুলো গাছ পাতা দিয়ে ভরপুর থাকে।

তবে ভাই নদীর উপরে কাটানো সময়টা অনেক ভালো ছিল মনে হয় আপনার। তবে ভাই নদীটা দেখে অনেক বড় মনে হচ্ছে। নদীটার নাম কি ভাই?

 5 years ago 

আপনার পছন্দের ছবি গুলো অনেক সুন্দর ছিল। বৃষ্টি হওয়া মুহূর্তে করা ভিডিও খুবই সুন্দর হয়েছে। সবমিলিয়ে অনেক সুন্দর মুহূর্ত উপভোগ করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

আপনি খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন।আপনার সবগুলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। এই সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

প্রকৃতির রূপ কতগুলো সেটা লিখে শেষ করা সম্ভব হবে বলে মনে হয় না।প্রকৃতি সেকেন্ডে রং বদলায়।আপনি প্রকৃতির অনেক গুলো মুহূর্তের ছবি তুলেছেন।সব গুলো ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে।বৃষ্টির ভিডিওটা খুব ভালো লাগছে ভাই।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

বৃষ্টির মাঝে নৌকা বাহ ভাই অসাধারণ অনূভুতি বোঝাই যাচ্ছে। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। এই সময়ের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর রুপ নেয়। আপনার জন্য শুভকামনা।।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ।

 5 years ago 

আসলেই নদীর সঙ্গে এই চিরাচরিত সবুজ প্রকৃতির আলাদা একটা গভীর মেলবন্ধন রয়েছে ।আপনার ফোটোগ্রাফিগুলি খুবই সুন্দর ও মনমুগ্ধকর।আর নৌকায় চড়ার মজাই অন্যরকম।ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

আপনার সুন্দর মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে। নৌকা ভ্রমনের সময় বৃষ্টি, অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন। আপনার জন্য রইল শুভকামনা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

নদীতে নদী ভর্তি পানি এবং নীল আকাশ সাথে ছোট ডিঙ্গি নৌকা। আহা সব মিলিয়ে যেন অস্থির একটা পরিবেশ

 5 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই আর আপনার বৃষ্টির সময়ে ভিডিও দেখে অনেক ভালো লাগলো। সব মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62633.64
ETH 1783.73
USDT 1.00
SBD 0.38