মেঘাচ্ছন্ন আষাঢ়ের বিকেল।

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই আমার বাংলা ব্লগের বন্ধুরা? আশা করি ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

এখন আষাঢ় মাস চলছে। বাংলাদেশের এই সময়টা আমার অত্যন্ত প্রিয়। কারন আমি একজন বৃষ্টি বিলাসী মানুষ। আষাঢ়ের বৃষ্টি আমাকে খুব টানে। আষাঢ়ের মেঘাচ্ছন্ন আকাশ আমাকে স্মৃতিকাতর করে তোলে। মনে হয় নিজের ছেলেবেলায় ফিরে যায়। মনে পড়ে যায় সেই শৈশবের দুরন্ত দিনগুলি। যখন বৃষ্টি হলেই বন্ধুদের নিয়ে ফুটবল খেলতে নেমে যেতাম। খেলা শেষে কোন একটা পুকুরে প্রচন্ড ঝাঁপাঝাঁপি তারপর যথারীতি চোখ লাল করে বাড়িতে ফেরা এবং মা-বাবার বকুনি হজম করা। একটু বড় হওয়ার পর বৃষ্টি হলেই রবি ঠাকুরের সে গানখানা মনে পড়ে যেত *বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান*। এখনো আমি এই সময়টা অনেক উপভোগ করি একটা অন্যরকম ভাললাগা আমার ভেতরে কাজ করে। এই আষাঢ় মাসে আকাশ যখন মেঘ আচ্ছন্ন থাকে তখন নদীর পাড়ের সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আর যখন নদীর পাড়ে যেতে পারিনা তখন আমি আমার ছাদে গিয়ে সময় কাটাই। আজ বিকালে আমি যথারীতি আমার ছাদে কিছুটা সময় কাটিয়েছি। ছাদে যাওয়ার পর আমি কিছু ছবি তুলেছি। সেই ছবিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি।

IMG_20210629_174904.jpg
স্থান- লিংক

বৃষ্টির পানি জমে থাকা গাছের পাতা।

IMG_20210629_173639.jpg
স্থান- লিংক

IMG_20210629_173622.jpg
স্থান- লিংক

নয়নতারা ফুলে জমে আছে সদ্য ঝরে যাওয়া বৃষ্টির পানি।

IMG_20210629_173533.jpg
স্থান- লিংক

বৃষ্টিভেজা আর একটা নয়ন তারা ফুল।

IMG_20210629_173744.jpg
স্থান- লিংক

মন উদাস করে দেয়া মেঘাচ্ছন্ন আকাশ।

আমার মনে হয় বাঙালি মাত্রই বৃষ্টিপ্রেমী। বৃষ্টি ভালবাসেনা এমন বাঙালি সম্ভবত খুবই কম আছে। বৃষ্টির দিনে আমরা বৃষ্টি কে উপভোগ করার জন্য নানারকম অনুষঙ্গ খুজে নিই। বৃষ্টির এই সময় আমাদের খাদ্য তালিকা অনেক সময় পরিবর্তন হয়ে যায়। এই আষাঢ় মাসে বৃষ্টির সময় খিচুড়ি ইলিশ বাঙালির পছন্দের অন্যতম খাবার।


সবাই বৃষ্টি উপভোগ করুন, জীবনটাকে আরো ভালোভাবে চিনতে শিখুন। আজকের মত আমার পোস্ট এখানেই শেষ করছি। সবাই ভাল থাকবেন।

ফটোগ্রাফির জন্য ব্যবহৃত যন্ত্রহুয়াই নোভা ২আই

এই পোস্টটি আমার নিজের তৈরি শুধুমাত্র ইস্টিমিট ব্লকচেইন এর জন্য।

ঘরে থাকবেন,নিরাপদে থাকবেন

⬛⬛⬛ধন্যবাদ⬛⬛⬛

@rupok

Sort:  
 5 years ago 

লেখাগুলো পড়ে ভালো লাগলো বেশ চমৎকার অনুভূতি প্রকাশ করেছেন, তবে ফটোগ্রাফি অসাধারণ ছিলো। কিন্তু শুধু ক্যামেরার ডিটেইলস না বরং তার সাথে ফটোগ্রাফির স্থান কিংবা what3words এর লিংক যুক্ত থাকলে ভালো হতো। ধন্যবাদ।

 5 years ago (edited)

আপনার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিজের বাসার ছাদ থেকে তোলা ছবিগুলো। এজন্য লোকেশন দেইনি।আমি এক্ষুনি লোকেশন লিংক অ্যাড করে দিচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63945.53
ETH 1803.59
USDT 1.00
SBD 0.39