সিম্পল মেহেদি ডিজাইন।
৩ জুলাই ২০২৩ ইং
আজ আমি আপনাদের সাথে প্রথমবারের মতো চলে এসেছে একটি মেহেন্দি ডিজাইন নিয়ে। সত্যি বলতে আমি মেহেদি আর্ট করতে খুব একটা পারিনা। তবে হাতে মেহেদি লাগাতে প্রচন্ড পছন্দ করি।
মেহেন্দি ছাড়া ঈদ কেমন জানি একটা লাগে আমার কাছে। ঈদের সময় হাতে মেহেন্দি লাগানো একটা উৎসবের মতো। ওই সময় তো সবার হাতে হাতে মেহেন্দি থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। আমি শুরুতেই বলেছিলাম মেহেন্দি দিতে আমি খুব ভালো পারি না। তাই প্রতিবার আমার এক খালামণি আমাকে মেহেদি দিয়ে দেয় । তবে এবার আর খালামনির কাছে যাওয়া হয়নি মেহেদী দিতে। তাই ভাবলাম নিজে নিজে একটু চেষ্টা করি মেহেদি দেওয়ার। যে ভাবা সেই কাজ, মনে মনে একটি সহজ ডিজাইন নির্ধারণ করে নিলাম। এরপর চেষ্টা করলাম নিজের মতো করে সে ডিজাইনটি অঙ্কন করার। এই ডিজাইনটি খুবই সিম্পল এবং সহজ। আর আমার কাছে ব্যক্তিগতভাবে সিম্পল ডিজাইনের মেহেদিগুলো সব থেকে বেশি ভালো লাগে। আমার কেন যেন হাত ভরে মেহেন্দি দিতে একদমই ভালো লাগেনা।
প্রথমে হালকা করে কলম দিয়ে ডিজাইনটি একে নিয়েছি। যারা মেহেন্দি আর্টে পারদর্শী তাদের এই কাজটি করার বিন্দুমাত্র প্রয়োজন নেই। তবে আমি যেহেতু মেহেদী আর্ট করতে খুব একটা ভালো পারি না তাই আমি আগে থেকে একটু একে নিয়েছি যাতে আমার মেহেন্দি ডিজাইন করতে সুবিধা হয়।
এরপর গোল করে একটি ছোট্ট ফুল এঁকে নিয়েছি।
গোল ছোট্ট ফুলটির চারপাশে আমি আরো একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর পাতা এঁকে নিয়েছি। এই পাতাটিতে আমার অনেক সহজ হয়েছে কারণ আগে থেকেই কলম দিয়ে একে রেখেছিলাম।
এরপর লম্বা লম্বা কিছু দাগ দিয়ে আঙ্গুলের ওদিকে ডিজাইন করে নিয়েছি। আর আপ্নারা নিশ্চয়ই দেখতে পারছেন মাঝের ওই ফুলটার ওদিকে বেশি সুন্দর করতে গিয়ে ঘেটে ফেলেছি একেবারে। হি হি।
এরপর আঙ্গুলের এই অংশটিতে কিছু ডিজাইন করে নিয়েছি।
এভাবেই সম্পূর্ণ হয়ে গেলে আমার মেহেন্দি ডিজাইনটি।
হাত ধুয়ে ফেলার পরে মেহেদি ডিজাইনটি এরকম দেখতে হয়েছে। সত্যি বলতে আমি খুব বেশিক্ষণে মেহেদীটি রাখিনি মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেখেছিলাম। আসলে অনেকক্ষণ ধরে মেহেন্দি রেখে দেওয়ার ওই ধৈর্যটা কেন জানি আমার মধ্যে নেই।
আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
আপু আপনি বেশ সুন্দর মেহেদী ডিজাইন করেছেন। আসলে সিম্পল মেহেদী ডিজাইনগুলোই আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বেশি ঘন ডিজাইন গুলো দেখতে ভালো লাগে না আমার কাছে। আপনি নিজের হাতে নিজের ডিজাইন করেছেন দেখে ভালো লাগলো আপু। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
যেহেতু প্রত্যেকবার আপনি আপনার এক খালামনির কাছে গিয়ে মেহেদী দেন, কিন্তু এবার না যাওয়ার কারণে নিজে নিজেই চেষ্টা করেছেন। আসলে মেহেদী ছাড়া ঈদের আনন্দ যেমন উপভোগ করা যায় না, তেমনি একেবারে ভালোই লাগেনা। সোনিয়া কে ও দেখি ঈদের সময় হাতের মধ্যে মেহেদি দিতে। আর তা দেখতে আমার কাছেও ভালো লাগে। অনেক সুন্দর একটা ডিজাইন অংকন করলেন হাতের মধ্যে খুব সুন্দর লাগতেছে।
আসলে আমাদের প্রত্যেক মেয়েদের মেহেদি দেওয়ার প্রতি আলাদা একটি দুর্বলতা রয়েছে।
মেহেদী আমার খুব পছন্দের। ঈদের সময় ছাড়া ও আমি এমনিতে মেহেদি দিতে পছন্দ করি হাতের মধ্যে। আপনি নিজে নিজে চেষ্টা করেছেন দেখে ভালোই হয়েছে কিন্তু মেহেদির ডিজাইন টা। ধোয়ার পরেও কালার টা অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে, যা দেখে খুব ভালো লাগলো। আপনি আপনার খালামণির কাছে যাননি নিজে নিজে চেষ্টা করেছেন। আশা করছি এভাবে চেষ্টা করলে আরো সুন্দর সুন্দর মেহেদী অঙ্কন করতে পারবেন।
ধন্যবাদ আপু। আমার মেহেদী ডিজাইন টা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি।
আপু আপনার বুদ্ধিটা তো খুব ভালো। মেহেদি দেওয়ার আগে কলম দিয়ে ডিজাইন করে নিয়েছেন।যাতে করে মেহেদি দেওয়ার সময় ডিজাইনটা ভুল না হয় ।বেশ ভালো লেগেছে আপনার বুদ্ধিটা ।ডিজাইন খুব সুন্দর হয়েছে ।ধন্যবাদ আপু সুন্দর এই মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে প্রত্যেকবার দেখা যায় মেহেদী দেওয়ার সময় আমার ডিজাইন টা উল্টাপাল্টা হয়ে যায় তাই আগে থেকে কলম দিয়ে একটু একে নিয়েছিলাম। ধন্যবাদ আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুবই ভালো লাগছে।
ওয়াও আপু আপনার সিম্পল মেহেদি ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়েছি। অনেক সুন্দর ছিল এ ধরনের মেহেদি ডিজাইন করতে হলে একটু সময় এবং ধৈর্যের প্রয়োজন যেটুকু আপনার মধ্যে বিরাজমান রয়েছে।ধন্যবাদ এতক্ষণ ধরে একটি পোস্ট উপহার দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে পোস্টি দেখার জন্য।
আপনার মেহেদি ডিজাইন টা সিম্পল হলেও অনেক সুন্দর লেগেছে। আরো ভালো লেগেছে কলম দিয়ে একে তারপর মেহেদি দিয়েছেন। যেন ডিজাইনটির কোন ভুল না হয়। নিজের চেষ্টায় এত সুন্দরভাবে হাতে মেহেদি পড়েছেন খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনাকে।
সুন্দর . খুব ভাল লাগছে ।
আজ আপনি আপনার হাতে খুব সুন্দর করে মেহেদির ডিজাইন করেছেন। যেখানে লক্ষ্য করলাম মেহেদি ডিজাইন টা ফুলের ডিজাইন এর মত। আপনার এই সুন্দর মেহেদী ডিজাইন টা আমার অনেক ভালো লেগেছে। একদম প্রাথমিক পর্যায় থেকে খুব সুন্দর করে আপনি এই মেহেদি ডিজাইন টা হাতে তৈরি করেছেন। আশা করি ঈদের আনন্দ আরো বৃদ্ধি করেছে এ মেহেদি ডিজাইন।
মেহেদির ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আপনার মেহেদির ডিজাইনের নিচের দিকে পাতার ডিজাইন করে দেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকার একটি মেহেদির ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।