ঢাকার বৌদ্ধ মন্দিরে কাটানো সময়
নমষ্কার,,
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হ্যাঁ আমিও আছি এক রকম। পুরাতন রুটিন থেকে বেরিয়ে আসছি ধীরে ধীরে। বেশ কিছু ব্যস্ততার জন্য আমার বাংলা ব্লগেও আর আগের মত সময় দিতে পারি না। আপাতত একটু অন্যদিকে কিছু কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখা যাক কতদূর কি হয়।
বেশ কিছুদিন আগে ঢাকায় বৌদ্ধ মন্দিরে গিয়েছিলাম। এর আগেও ঐ দিকটায় গিয়েছি অনেকবার। কিন্তু সম্পূর্ণ এরিয়াটা কখনো ঘুরে দেখা হয়নি । সত্যি বলতে ঢাকায় এসে সবার প্রথমে ওই দিকেই উঠেছিলাম আমি আজ থেকে বেশ কয়েক বছর আগে। মতিঝিলের গোপীবাগে থাকতাম। সেদিন অনেকদিন পর বৌদ্ধ মন্দিরে গিয়ে অনেক সময় ধরে চারপাশটা ঘুরে দেখছিলাম।
ভেতরের পরিবেশটা খুব নিরিবিলি এবং শান্ত। অবসর সময় কাটানোর জন্য খুব ভালো মনে হলো পরিবেশটা। আমি গিয়েছিলাম সন্ধ্যার কিছু আগে। সব থেকে বেশি আকর্ষণ করছিল বৌদ্ধ মন্দিরের সামনে ঘাট বাধানো বড় পুকুরটা। তার পাশেই অনেক বড় একটা বুদ্ধমূর্তি দাঁড় করানো। দূর থেকে দেখতে এত অপূর্ব লাগে বলে বিশ্বাস করাতে পারবো না।
বৌদ্ধ মন্দিরের চারদিকের দেওয়ালে গৌতম বুদ্ধের নানান ধরনের বাণী ছবি দিয়ে বাঁধাই করা । চুপচাপ লেখাগুলো পড়ছিলাম। সত্যি অনেক ভালো লাগছিল। মন শান্ত হয়ে যায় এত চমৎকার লেখা পড়লে। তারপর ভেতরের দিকে প্রবেশ করলাম। স্বর্ণ দিয়ে করা একটা বুদ্ধমূর্তি দেখলাম। দারুন লাগছিল ব্যাপার গুলো।
এককথায় বেশ ভালো একটা সময় কেটেছিল বৌদ্ধ মন্দিরে গিয়ে। বেশ কিছুদিন আগের ছবি গুলো। নানান কারণে হয়তো পোস্ট করা হয় নি। তাই আজ সবার সাথে মুহূর্তটাকে ভাগাভাগি করে নিলাম। আশা করি সবার ভালো লেগেছে।
আপনি ঠিক বলছেন পুরান রুটি নিয়ে কি সারা জীবন থাকা যায় একটু নতুনত্ব দরকার জীবনের।সব সময় একই ধারাবাহিকতাই একই নিয়ম আর পুরাতন কাজকে আঁকড়ে ধরে থাকা যায় না।আপনি ঢাকার বৌদ্ধ মন্দিরে ঘোরাফেরা করছেন আমার দেখে অনেক ভালো লেগেছে।আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে আপু। চেষ্টা করছি নতুন কিছুতে নতুন ভাবে কিছু করতে। দোয়া করবেন আপু। শুভেচ্ছা রইলো।
ব্যস্ততার মাঝেই আমরা সবাই আমার বাংলা ব্লগ পরিবারের সাথে জড়িয়ে আছি। সবাই পারিবারিক বা অন্যান্য দিকে ব্যস্ত হয়ে রয়েছে। আর এ ব্যস্ততার মধ্যে সবাইকে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। তবে আজকে যে ব্লগটি শেয়ার করেছেন, এটি দেখে আমি একদম অবাক হয়ে গিয়েছে। আসলে বুদ্ধ বাণী গুলো পড়েছি, কিন্তু কিছু কথা যেন বুঝলামই না। অনেক নীতি কথা রয়েছে এখানে। যাই হোক আপনি পুরো এরিয়াটা আজকে ঘুরে এসে আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন দেখে ভালই লাগলো ভাইয়া।
সত্যি বলতে আমি নিজেও কিছু কিছু লেখা বুঝি না আপু 😀। অনেক ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য । ভালো থাকবেন সবসময়।
ভাই এটা ঐ একদিনই গেছিলাম 😅,, একদিনে সবখানে ঘুরে এসেছিলাম। পোস্ট করা হয় নি আগে। হিহিহিহি। ঘুরে আসবেন একদিন কেমন। ভালো থাকবেন ভাই।
বদ্ধ মন্দিরে আমার যাওয়ার কথা ছিলো। তবে ব্যস্ততার কারণে যাওয়া আর হলো না। বদ্ধ মন্দিরে চারপাশের পরিবেশ খুবই সুন্দর। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছুই জানতে পারলাম। আপনার ফটোগ্রাফি খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে মূর্তি গুলো দেখে ভালো লাগলো। বৌদ্ধ মন্দিরে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
একবার সময় করে ঘুরে আসবেন। জায়গাটা সত্যিই অনেক সুন্দর। ভালো থাকবেন ভাই।
বুদ্ধ মূর্তিটি কি সত্যি সত্যি স্বর্ণ দিয়ে করা, না স্বর্ণের কালার করা? দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তাছাড়া মন্দিরের ভিতরে এরকম বড় পুকুর দেখা যায় বেশিরভাগ জায়গায়। পুকুরগুলো খুব ভালো লাগে। তাছাড়া ভিতরে পরিবেশটা খুব শান্ত থাকে। এরকম পরিবেশে নিরিবিলি ঘুরতে ভালোই লাগে । বেশ ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া ভালো লাগলো যে আপনি অন্য কোন কাজে ব্যস্ত হয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।
আপু ওটা সত্যিই স্বর্ণের মূর্তি। আমিও জিজ্ঞেস করেছিলাম ওখানে গিয়ে। আর জায়গাটাও চমৎকার। দোয়া করবেন আপু।
আমার বাংলা ব্লগে আসলে প্রতিদিন বিভিন্ন ধরনের পোস্ট দেখা যায়। এই বিষয়টি আমার অনেক ভালো লাগে। আমি কখনো বৌদ্ধ মন্দিরে যাইনি আপনার পোস্ট এর মাধ্যমে বৌদ্ধ মন্দির থেকে ঘুরে আসলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
কোন এক দিন ঘুরে আসবেন আপু। ভালো লাগবে খুব। খুব সুন্দর একটা জায়গা। অনেক ধন্যবাদ।