"ভিসা ইন লাইফ" বাংলা নাটক রিভিউ 🎥 || ১০% প্রিয় লাজুক খ্যাঁকের জন্য 🦊

in আমার বাংলা ব্লগ4 years ago

◾️ ৩ ফেব্রুয়ারি
▪️ বৃহস্পতিবার


আসসালামু-আলাইকুম বন্ধুগণ
কেমন আছেন সবাই। আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। গতকাল রাতে মনটা ভালো ছিল না আমার। কোন কিছু করতে ইচ্ছে করছিলো না। ভাবলাম একটা নাটক দেখি। ইউটিউবে গিয়ে সার্চ দিলাম আমার পছন্দের অভিনেতা মুশফিক আর ফারহানের নতুন কোন নাটক এসেছে কিনা। সার্চ দিতেই প্রথমে চলে আসলো ভিসা ইন লাইফ নিয়ে তার সদ্য রিলিজপ্রাপ্ত একটি নাটক। নাটক দেখা শুরু করলাম। নাটকটি বাস্তবধর্মী কাহিনী নিয়ে রচিত। দেখে খুব ভালো লাগলো। ভাবলাম নাটকটির একটি রিভিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করি।

0.jpg

ইউটিউব থেকে স্কিনশর্ট দেয়া নাটকের থাম্বনেইল


নাটক
ভিসা ইন লাইফ
পরিচালক
মাবরুর রশিদ বান্নাহ
গল্প
মোসাব্বের হোসাইন মুইদ
অভিনয়
মুশফিক আর ফারহান, এনি মাচানাইদ, সিয়াম নাসির, তানজিম হাসান অনিক, রাশেদ আমরান
ভাষা
বাংলা
সময়
৪৮ মিনিট
দেশ
বাংলাদেশ

মূল-কাহিনী


1.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

নাটকের শুরুতে আপনারা দেখতে পাবেন আবির নামের ছেলেটি কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে ঠিক সেই সময়ে তার বাবা এসে তাকে ঘুম থেকে বকাঝকা করে ডেকে তুলে এবং জিজ্ঞেস করে এত বেলা করে সে ঘুমাচ্ছে কেন? আবির তখন জানায় গত রাতে সে পড়াশোনা করেছে তার জন্য সকালে একটু ঘুমাচ্ছে। তার বাবা তখন রেগে তাকে বিভিন্ন রকম বকাঝকা দেয় এবং গত কয়েকদিন আগে দেয়া তার ইন্টারভিউ এর রেজাল্ট জানতে চায়। আবির তখন বলে সেই ইন্টারভিউ তেও সে ফেল করেছে। এর পরে আরও বকাবকি করে আবিরের বাবা চলে যায়।


2.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

তারপরের সিন এ আবির ঘুম থেকে উঠে খাবার টেবিলে নাস্তা খেতে যায় সেখানেও তার মা চাকরি না পাওয়া নিয়ে তাকে কথা শুনায়। আবির তখন নাস্তা না করে এক গ্লাস পানি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়।


3.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

বাসা থেকে বের হয়ে আবির তার বন্ধুকে কল দেয় এবং তার জন্য অনেক সময় দাঁড়িয়ে অপেক্ষা করে। এক পর্যায়ে তার বন্ধু আসে। আবির তখন তার বন্ধুকে নরম ভাষায় জিজ্ঞেস করে সে কেন ফোন ধরতেছে না এবং এত সময় কেন লাগলো তার আসতে। তার বন্ধু তখন আবিরকে বেকার বলে বিভিন্ন আঁকার ইঙ্গিত এ অপমান করে এবং বলে সে অনেক ব্যস্ত একজন মানুষ হওয়ার পরও আবিরের মতো বেকার একজনের সাথে মিশে এইটা তার ভাগ্য। এখানেও অপমানিত হয়ে আবির চলে যায়।


4.jpg

5.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

নাটকের এই সিন এ আপনার দেখতে পাবেন আবির তার গার্লফ্রেন্ড এর সাথে একটি রেস্টুরেন্ট এ বসে। তার গার্লফ্রেন্ড কে সে বলে প্রতিদিন এই একই রেস্টুরেন্ট এ সে কেন নিয়ে আসে। আবির বেকার হওয়াতে খাবারের বিল সে দিতে পারে না । সবসময় তার গার্লফ্রেন্ডই বিল দেয়। এতে সে রেস্টুরেন্ট এর মেনেজার এর কাছে অপমানিত বোধ করে। আবিরের গার্ল ফ্রেন্ড তাকে ঐ দিনের বিল দিতে বলে। আবির তখন পকেট থেকে ১৫ টাকা বের করে দেয়। তার গার্ল ফ্রেন্ড তখন টাকাগুলো তার মুখের উপর ছুড়ে মারে এবং বেকার বলে অপমানিত করে। কিন্তু এক পর্যায়ে সে আবার আবিরের কাছে সরি বলে।


14.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এভাবে আবিরের পরিবারসহ আশেপাশের তার সব মানুষ তাকে বেকার বলে চাকরি পাচ্ছে না বলে নানাভাবে অপমানিত লাঞ্চিত করতে থাকে।


16.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

17.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

19.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এক পর্যায়ে আবির আমেরিকাতে একটি চাকরির অফার পায়। মাসিক বেতন ৫ হাজার ডলার। তখন তার পরিবারের সব সদস্যসহ তার আশেপাশের সব বন্ধুবান্ধব তার সাথে অতি আপনজনের মতো ব্যবহার শুরু করে।


21.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

22.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

23.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

চাকরি পাওয়াতে আবিরের তখন খুব ভাল সময় কাটতে থাকে। তার গার্ল ফ্রেন্ড তাকে জানায় তার ফ্যামিলি রাজি হয়ে গেছে আবিরের সাথে তার বিয়ে দিতে। সে আরও জানায় তার ফ্যামিলি আবির এর ফ্যামিলির সাথে কথা বলতে চায় বিয়ের জন্য। আবির কিছুক্ষন অমত দিয়ে পরে ঠিকই রাজি হয়ে যায়।


24.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এই পর্যায়ে আপনারা দেখতে পাবেন আবিরের যে বন্ধুটি তাকে বেকার বলে অনেক অপমান করেছিল সেই আবিরের জন্য রাস্তায় অপেক্ষা করে এবং আবির তখন তার উপরে একটু ভাব নেয় এবং একটু অপমান ও করে।


28.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

এই সিন এ দেখানো হয়েছে আবির আর তার গার্লফ্রেন্ড এর বিয়ের ব্যাপারে তারা ফ্যামিলিগতভাবে আলোচনায় বসে। এসময় তারা আবিরেকে নিয়ে অনেক প্রসংশায় মেতে উঠে। সবকিছু যখন ফাইনাল হয়ে যাচ্ছে তখন আবিরকে জিজ্ঞেস করা হয় তার কোন আপত্তি আছে কিনা। আবির তখন বলতে শুরু করে।


29.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

30.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

32.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া

আবির বলে যে আমেরিকার চাকরি সে পায়নি। সে সবাইকে মিথ্যা কথা বলেছে। সে সবার মিথ্যা ভালোবাসাগুলো, মিথ্যা মুখগুলো দেখার জন্য এই মিথ্যা চাকরি পাওয়ার অভিনয় করে। অনেক আবেগ দিয়ে সে সবার ভুলগুলো দেখিয়ে দেয়। একজন বেকার ছেলে যখন চাকরির জন্য অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে তখন তার মনের অবস্থা যে কি থাকে সেই বিষয়গুলো সে আবেগ দিয়ে বলতে থাকে। ঐ মুহূর্তে তার ফ্যামিলিগতভাবে সামাজিকভাবে যে একটু সাপোর্টের প্রয়োজন ছিলো সেই বিষয়গুলো সে বলতে থাকে।


34.jpg

ছবিটি ইউটিউব থেকে স্কিনশর্ট নেয়া


নাটক থেকে শিক্ষনীয় বিষয়

নাটকটি বাংলাদেশের বর্তমান বাস্তব অভিজ্ঞতার আলোকে নির্মিত হয়েছে। ইউ আই ইউ এর মতে বাংলাদেশ শিক্ষিত বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতি ১০০ জন স্নাতক পাশ শিক্ষিত মানুষের মধ্যে ৪৭ জনই বেকার। বেকার বলে ফ্যামিলিগতভাবে, সামাজিকভাবে যেভাবে লাঞ্চিত হতে হয় এরজন্য অনেক ছেলে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায়। আমাদের উচিত এইসময়টায় তাদের সাপোর্ট দেয়া। তাদের পাশে থেকে উৎসাহিত করা।

ব্যক্তিগত মতামত

নাটকটি দেখে আমার খুবই ভালো লেগেছে। মুশফিক আর ফারহান ভাইয়ের অভিনয় আমার খুবই ভালো লাগে। নিখুঁত অভিনয়ের মাধ্যমে একজন বেকার ছেলের কাহিনী উপস্থাপন করা হয়েছে। অন্যান্য চরিত্রগুলোও অসাধারন অভিনয়ের মাধ্যমে নাটকটি ফুটিয়ে তুলেছে।

রেটিং
পরিচালনা
কাহিনী১০
অভিনয়৮.৫

নাটকটির লিংক


আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামিকাল। ধন্যবাদ সবাইকে

শুভেচ্ছান্তে
@rokibulsanto

Mybanner.png


blogPng.gif

Sort:  

অসাধারণ একটি নাটক রিভিউ করেছেন ভাই।নাটকটি আমি অনেক কয়বার দেখেছি।খুব শিক্ষা মুলক একটি নাটক।বেকারত্বের কারণে অনেক ছেলে মানসিকভাবে ডিপ্রেশনে চলে যায় তা এই নাটকটির মাধ্যমে সহজেই বুঝতে পারা যায়।আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটি নাটক রিভিউ করার জন্য।

 4 years ago 

ধন্যবাদ ভাই। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 4 years ago 

আপনার রিভিউটি পড়ে যা বুঝলাম নাটকটি বেশ ভালো। আর এমন বাস্তব ধর্মী নাটক দেখতে আমার খুবই ভালো লাগে। অনেক গুছিয়ে এবং সুন্দরভাবে নাটক রিভিউটি উপস্থাপন করেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago (edited)

সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 4 years ago 

আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ দিয়েছেন। নাটকটির কাহিনী অনেক সুন্দরভাবে বর্ণনা করার চেষ্টা করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার নাটকের রিভিউ পোস্ট।

 4 years ago 

ধন্যবাদ আপু। কমেন্ট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভালো থাকবেন

 4 years ago 

  • নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার খুব ভালো লাগে। কারণ অনেক নাটক অনেক সময় দেখা হয় না, রিভিউতে দেখলে এরপর দেখে খুব মজা পাই। এই নাটকটি আমি এখনো দেখিনি কিন্তু আশা করি খুব ভালো লাগবে দেখতে।
 4 years ago 

হ্যা ভাই নাটকটি দেইখেন। আশা করি ভালো লাগবে। সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42