দক্ষতা মানুষকে উপরে নিয়ে যায়।

in আমার বাংলা ব্লগ9 hours ago

একটা মানুষ যত বেশি কাজ করবে তত বেশি সে সেই বিষয়ে পারদর্শী হবে এবং ততবেশি জীবন উন্নতি লাভ করতে পারবে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা কখনো তাদের নিজেদের দক্ষতা নিয়ে কাজ করার চেষ্টা করে না এবং তারা তাদের নিজেদের দক্ষতাকে কখনো প্রমাণ করতে পারে না। আপনি যদি একটা কাজ মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে সেই কাজটি সম্পর্কে অনেক বেশি ধারণা লাভ করবেন এবং খুব দ্রুত আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। এজন্য প্রত্যেকটা কাজে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।

কোন কাজ সম্পর্কে যদি আপনি কখনো দক্ষতা অর্জন করার মত কোন ধরনের চিন্তাভাবনা না করেন তাহলে সেই কাজটিকে আপনি কখনো সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন না এবং সেই কাজটি আপনি নিয়ে আপনি জীবনে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই প্রকৃত দক্ষতা অর্জন করতে হবে এবং আপনার দক্ষতা যদি আপনি সবার সামনে প্রকাশ করতে পারেন তাহলে সেই কাজটিকে নিয়ে আপনাকে সবাই অনেক বেশি সম্মান করবে এবং তারাও আপনার কাছ থেকে সেই কাজটি শেখার চেষ্টা করবে।

এই পৃথিবীতে আমরা বহু মানুষকে দেখেছি যারা কোন কাজ অনেকদিন যাবত করেও সেই কাজটি সম্পর্কে সঠিক দক্ষতা অর্জন করতে পারে না। এর প্রধান কারণ হলো সেই কাজটি সম্পর্কে তার কোন আগ্রহ থাকে না এবং সে শুধুমাত্র সেই কাজটি অর্থ উপার্জনের জন্য করে থাকে এবং এর ফলে কিন্তু সে তার নিজের অবস্থানকে কখনো ভালো একটা জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে না। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই তার নিজের দক্ষতাকে প্রমাণ করার জন্য প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে করাতে হবে।

আপনি যদি মনোযোগ দিয়ে প্রত্যেকটি কাজ করতে পারেন তাহলে সেই কাজের প্রতি আপনার যেমন ভালোবাসা বাড়বে ঠিক তেমনি আপনি আপনার নিজের দক্ষতা নিয়ে অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যেতে পারবেন। এজন্য আপনি সব সময় বিভিন্ন ধরনের কাজ করার আগে সেই কাজটিকে প্রথমে ভালোবাসতে শিখবেন এবং সেই কাজটিকে ভালোবেসে সঠিকভাবে সমাধান করার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনার দক্ষতা আস্তে আস্তে করে বাড়তে থাকবে।

আপনি যদি সব সময় কঠোর পরিশ্রম করেন এবং প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে সমাধান করার চেষ্টা করেন তাহলে আপনি সেই কাজটি সম্পর্কে অনেক বেশি দক্ষ হতে পারবেন এবং সেই কাজটি নিয়ে আপনি অনেকদূর বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এজন্য প্রত্যেকটা কাজে যদি আমরা সঠিকভাবে দক্ষ হয়ে সেই কাজটি সমাধান করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথটাকে আর কেউ কখনো আটকে রাখতে পারবে না এবং আমরা খুব দ্রুত জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর করতে পারব।

Sort:  
 6 hours ago 

ঠিক বলেছেন দাদা।

 4 hours ago 

অনেক সুন্দর কথা বলেছেন দাদা। আমি সেই জিনিসটাই করার চেষ্টা করে যাচ্ছি। ইনশা-আল্লাহ, ভালো কিছু অপেক্ষা করতেছে, অদূর ভবিষ্যতে।

দোয়া করবেন।❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 63982.50
ETH 1670.37
USDT 1.00
SBD 0.41