স্পোর্টস :সুপার এল ক্লাসিকো (রিয়াল মাদ্রিদ ^ বার্সেলোনা )//by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon বাংলাদেশের নাগরিক
- স্পোর্টস : চাম্পিয়ানস লীগ (রিয়াল মাদ্রিদ ^ বার্সেলোনা)
- ২৯, অক্টোবর ,২০২৩
- রবিবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে ফুটবল ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
ছবিঃ Sportzfy TV থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া হয়েছে।
ম্যাচের পরিসংখ্যান:
| রিয়াল মাদ্রিদ | বার্সেলোনা |
|---|---|
| মোট শট-১৩ | মোট শট-১৫ । |
| টার্গেটের শট-৪ | টার্গেটের শট-৩ । |
| দৈর্ঘ্য | ৯০ মিনিট । |
| বল পজিশন -৪৮% | বল পজিশন -৫২% |
| পাস করে -৫০৭ | পাস করে -৫৪৭ |
| পাস নির্ভুলতা-৮৯% | পাস নির্ভুলতা-৮৬% |
| ফাউল-১৫ | ফাউল-১৫ |
|---|---|
| হলুদ কার্ড- ০১ | হলুদ কার্ড - ০২ |
| রেড কার্ড- ০০ | রেড কার্ড-০০ |
| অফসাইডস-০০ | অফসাইডস-০১ |
| কোণ- ০৩ | কোণ- ০৬ |
| সময়কাল রাত ৮.১৫ টা | ২৫.১০.২০২৩ইং |
| ফলাফল : | রিয়াল মাদ্রিদ-২ বার্সেলোনা -১ |
ম্যাচের সারসংক্ষেপ
আমার কাছে খেলাধুলা খুবই ভালো লাগে ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আলাদাভাবে নেশাটা রয়েই গেছে। এখনো সময় পেলে ছোট ভাই ব্রাদারের সাথে এলাকায় খেলাধুলার মেতে ওঠা। যেটা অনেক বড় একটি নেশা খেলাধুলা শরীরের পক্ষে যেমন ভালো তেমনি মানসিক সকল ধরনের অবসাদ দূর করে দেয়। ছোট্টবেলার সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো ফিরে যেতে মন চায়। আসলে সেই স্বাধীন মুহূর্ত চাইলে যখন তখন খেলাধুলা নিয়ে মেতে উঠতাম এখন আর পারি নাহ। মাঝে মাঝে ছোট্ট বাচ্চাদের খেলাধুলা গুলো দেখে সেই দিনগুলোর কথা স্মরণ করি আর খেলাধুলা এখন নিয়মিত না করা হলেও রাত জেগে খেলা দেখার অভ্যাসটা এখনো রয়েই গেছে।
বর্তমান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দেখার কারণে ফুটবল ম্যাচ গুলো দেখার আগ্রহ টা একটু কমে গিয়েছিল। আমি ক্রিকেট থেকে ফুটবল খেলা বেশি পছন্দ করি সেজন্য দলের এবং ক্লাবের খেলা গুলো বেশি দেখা হয়। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগ যেটা আমার কাছে ফুটবল বিশ্বকাপের মতোই অনেক বড় একটি আসর যেটা উপভোগ করতে খুবই ভালো লাগে। আগে যখন খেলা দেখতাম তখন এলাকার বড় ভাই ব্রাদার তাদের সাথে তারা এখন কর্মে ব্যস্ত হওয়ার পর সেভাবে খেলা উপভোগ করতে পারিনা। যেকোনো খেলা একসাথে দেখার মজাই আলাদা বিভিন্ন ধরনের গল্প আড্ডার মাধ্যমে খেলাটি উপভোগ করতে পারা যায়।
সেজন্য খেলা দেখাটা নেশায় পরিণত হয়েছে। আমার প্রিয় দল রিয়াল মাদ্রিদ দ তার প্রত্যেকটা খেলায় দেখা হয় ।তাছাড়া ইংলিশ লীগের অনেকগুলো দল আছে তাদের খেলা আমার খুবই পছন্দ। প্রতিবছর চ্যাম্পিয়নস লীগের আসর উপভোগ করতে ভালোই লাগে। গতকাল অনুষ্ঠিত হয়ে গেল লাল লিগার সবচেয়ে বড় ম্যাচ । চির প্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখার জন্য ফুটবলপ্রেমীরা অপেক্ষায় থাকে। প্রতিবছর তাদের সুপার এল ক্লাসিকো উপভোগ করতে ভালো লাগে আমার কাছে। গতবার লাল লীগার চ্যাম্পিয়ন বার্সেলোনা এবার কিছুটা অফ ফর্মে রয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপা হাতছানি হয়ে যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানসিটির সাথে বিদায় নেয়। এবার তারা লাল লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে।
গত কালকের সুপারের ক্লাসিকো বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত হয়। নিজেদের মাঠে শক্তির জানান দিতে বার্সেলোনা মুখিয়ে ছিল। অন্যদিকে তারুণ্যের দল রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার পাত্র নয়। তারা লিগে খুবই ভালো পারফরম্যান্স করছে তাছাড়া চ্যাম্পিয়ন্স লিগে দুটি ম্যাচ জিতেছে। খেলার আগে আমার প্রেডিকশন ছিল রিয়াল মাদ্রিদ ম্যাচ জিতে নেবে কারণ এর আগের ম্যাচ হেরেছিল। তাছাড়া বার্সেলোনা থেকে পারফরমেন্সের দিক দিয়ে এবার অনেকটাই এগিয়ে আছে। এই বছরের রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সাইনিং হল জুটবেলিং হাম অসাধারণ একজন ইংলিশ ফুটবলার। তিনি রিয়াল মাদ্রিদ দলে যোগ দেয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছে একজনই স্ট্রাইকারের ভূমিকায়। রিয়াল মাদ্রিদের যেটা বেস্ট সাইনিং ছিল।
খেলার শুরুতে বার্সেলোনা অনেক ভালো ফুটবল খেলে ।খেলার ছয় মিনিটে গুন্ডোগান দারুন একটি ফিনিশিং করে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে যায়। প্রথমার দে রিয়াল মাদ্রিদ তেমন একটা ভালো ফুটবল খেলতে পারিনি যেটা তাদের পেশাগত স্বভাব। তারা প্রথমে ভালো না খেললেও শেষ মুহূর্তে অবিশ্বাস্য ফুটবল খেলে ম্যাচের ফলাফল নিজেদের আয়ত্তে নিয়ে চলে আসে। দ্বিতীয় অর্ধে রিয়াল মাদ্রিদ গোল পরিশোদের জন্য মরিয়া হয়ে ওঠে তাদের দারুন পারফরমেন্সে ৬৮ মিনিটে জুটবেলিংহাম এবং ডি বক্সের বাইরে থেকে দারুন একটা শর্ট করে গোলকিপারকে ভেদ করে লক্ষ্যে পৌঁছে যায়। অসাধারণ একটি গোলের মাধ্যমে দলকে সমতায় ফিরিয়ে আনে। রিয়াল মাদ্রিদের খেলার এজন্যই ভালো লাগে তারা হেরে যাওয়া ম্যাচগুলো এমনভাবে কামব্যাক করে সত্যিই অবিশ্বাস্য । নির্ধারিত ৯০ মিনিটের পরে তারা বেশিরভাগ গোল করে থাকে তাদের এই মনোমুগ্ধকর ফুটবল খেলাটি সত্যি আমাকে মুগ্ধ করে। তেমনি ঘটনা ঘটেছিল সুপার এল ক্লাসিকো ম্যাচ ে খেলার ৯২ মিনিটে জুটবেলিংহাম দারুন একটা ফিনিশিং করে দলকে বিজয়ী করে। এরকম সুন্দর ম্যাচ দেখতে খুবই ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
ম্যাচের সংক্ষিপ্ত ভিডিওর লিংক সমূহ
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলা শুরু হলে যেন অন্যরকমের একটা উত্তেজনা কাজ করে। খেলাটা আমি দেখছিলাম খুবই ভালো লেগেছে খেলা দেখে। শেষ মিনিটের গোলে রিয়াল মাদ্রিদ জিতে গেল।
বেলিংহাম। ডানে কে বেলিংহাম বামে কে বেলিংহাম উপরে কে বেলিংহাম সামনে কে বেলিংহাম হা হা হা। এককথায় চমৎকার ছিল গতকালের ম্যাচটা। অনেক উপভোগ করেছি। মাদ্রিদ এর আরও একটা অসাধারণ কামব্যাক। প্রথমে রিয়াল ডিফেন্ডারদের ভুলেই গোল হজম করে মাদ্রিদ। কিন্তু দ্বিতীয় হাফে কামাভিঙ্গা নামার পরেই যেন ঘুরে যায় ম্যাচ রিয়াল করে ক্যামব্যাক। এবং শেষমেশ এল ক্ল্যাসিকো তে জয় তুলে নিয়ে আসে। ফুটবল দেখাটা আমার কাছেও নেশার মতোই হয়ে দাঁড়িয়েছে এখন।