আড্ডায় মেতে ওঠা সুন্দর একটি বিকেল || by ripon40

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • আড্ডায় মেতে ওঠা সুন্দর একটি বিকেল
  • ১২, জুলাই ,২০২৩
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আড্ডায় মেতে ওঠা সুন্দর একটি বিকেল মুহূর্তের দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



_1689156192313-01.jpeg


Device : Redmi Note 11
আড্ডায় মেতে ওঠা সুন্দর একটি বিকেল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাহলে চলুন গল্পটি শুরু করি


দেখতে দেখতে ঈদের আনন্দ ঘন মুহূর্তটা পার হয়ে গেল ।এবার ঈদে সবাই খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছে সেটাই প্রত্যাশা করি। ঈদ মানে আনন্দ অনেক মজা এবং পরিবারের সাথে দারুন মুহূর্ত উপভোগ করা। তাছাড়া বন্ধুদের সাথে কাটানো মুহূর্তটা সবচেয়ে সেরা মুহূর্ত যেটা বলার অপেক্ষা রাখে না। এবার ঈদের ছুটিতে সকল বন্ধু একত্রিত হয়েছিলাম তাছাড়া গ্রামের ছোট ভাই ব্রাদার সবাই বাড়িতে দারুণ মুহূর্ত অতিবাহিত করেছি। অনেক ধরনের মজা আড্ডা তামাশায় মেতে উঠেছিলাম। জোসনা রাতে নদীতে গিয়ে দারুন একটা মুহূর্ত পার করেছিলাম সেই মুহূর্তটা সত্যিই মনে রাখার মত।

IMG_20230706_183559-01.jpeg

IMG_20230706_185824-01.jpeg


Device : Redmi Note 11
হাসিমপুর বাঁধের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ঈদের চতুর্থ দিনে ঘুরতে গিয়েছিলাম হাসিমপুর বাঁধে জায়গাটি অনেক সুন্দর। যেখানে বিকেল মুহূর্তে আড্ডা দেয়ার দারুন একটি জায়গা। বর্ষাকালীর সময়ে চারিদিকে যখন ভরপুর পানি থাকে সেই মুহূর্তে এই জায়গাটি আরো বেশি সুন্দর হয়ে ওঠে। কিন্তু সব কিছু বিশেষ করে আবহাওয়ার পরিবর্তনে এবার নদীতে খুব দেরিতে পানি এসেছে জায়গাটি শুকনো অবস্থায় রয়ে গেছে। অনেকদিন আগে এই জায়গাটিতে গিয়েছিলাম বিকেল মুহূর্তে এবং সন্ধ্যাকালীন মুহূর্তে আমরা সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রও না দিই আড্ডা দেওয়ার মতো ভালো একটি জায়গা ছিল।

IMG_20230706_183357-01.jpeg

IMG_20230706_183354-01.jpeg

IMG_20230706_183157-01.jpeg


Device : Redmi Note 11
তিন কবি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এবার ঈদে সবাই বাড়িতে ছিল তাই বেরিয়ে ছিলাম বিকেল মুহূর্তে । এই বাঁধে আড্ডা দেওয়ার জন্য সেখানে গিয়ে বিকেল পাঁচটার দিকে পৌঁছে যাই। আমাদের বাসা থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। বাইক নিয়ে যেতে বেশি সময় লাগে না। একজন বাদে সবাই বন্ধু তাদের সাথে আমার রয়েছে অনেক স্মৃতি। এই জায়গাতে তাদের সাথে অনেকবার এসেছি এবারও তার ব্যতিক্রম হয়নি। আমার এক বন্ধু তিনটি বই নিয়ে গেছিলেন কবিতার বই। তিন বন্ধু কবিতার বই নিয়ে বসে পড়লেন বই পড়তে খোলা আকাশের পানে আমার কাছে দেখতে দারুণ লেগেছে তাই তাদের ফটোগ্রাফি করার চেষ্টা করলাম।

IMG_20230706_183150-01.jpeg

IMG_20230706_182933-01.jpeg

IMG_20230706_182931-01.jpeg


Device : Redmi Note 11
নিজেদের সেলফিও নিয়ে নিলাম
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



তাদের ফটোগ্রাফি করতে গিয়ে আমি তো বিপদে পড়ে গেলাম কারণ তারা তখন বলতে থাকলো তাহলে সুন্দর করে আমাদের কয়েকটি ছবি তুলে দে। তাদের প্রত্যেকের আলাদা আলাদা ছবি তুলতে তুলতে আমি তো বিরক্তবোধ করছি তবুও তারা আমার পিছু ছাড়ছে না। বিভিন্ন স্টাইলে তাদের অনেকগুলো ছবি তুলে দিয়েছিলাম সেগুলো হয়তো শেয়ার করলাম না। তারপর আমরা সবাই একসাথে বসে আড্ডা দিলাম । যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো তখন আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দি ই। এই মুহূর্তটা দারুন ছিল বন্ধুদের সাথে এরকম সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারাটা সত্যিই এখন ভাগ্যের ব্যাপার। এখন আর চাইলে এভাবে একসাথে সময় পার করতে পারবে না।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনারা দেখছি সবাই মিলে অনেক আনন্দময় মুহূর্ত কাটিয়েছেন। এমন বিকেলে সবাই মিলে একসঙ্গে আড্ডা দেওয়ার মজাই আলাদা। আপনারা দেখছি সবাই একসঙ্গে বইপোস্ত পরছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি আনন্দময় মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া হাসিমপুর বাঁধের দৃশ্যটা দারুন। আর আপনারা ঘুরতে গিয়েও বই নিয়ে গেলেন। তিন কবি এক সাথে খুব মনযোগ দিয়ে বই পড়ছে। বন্ধুদের সাথে খুব মজা করেছেন। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63307.28
ETH 1873.95
USDT 1.00
SBD 0.37