🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৭১ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ০৭, মে ,২০২৩
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৭১ জন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
Device : Redmi note 11
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
সকালের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| অনেকদিন হলো সকালে সুন্দর পরিবেশ উপভোগ করা হয় না। সকালের ঠান্ডা হাওয়া সত্যিই শরীরের জন্য খুবই উপকারী । সকালবেলা উঠে নামাজ শেষে প্রকৃতির মাঝে একটু সময় দিয়েছিলাম পাশেই অনেক বড় মাঠ সেই মাঠের প্রচুর ধান চাষ করা হয়েছে। সেখানে যাওয়ার পর ধানের শীষে জমে থাকা শিশির বিন্দুর খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম । |
|---|
#২
Device : Redmi note 11
বন ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| মাঠে মাঠে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলায়। এই সময় মাঠে দিগন্ত জুড়ে কুমড়ো ফসলের চাষাবাদ দেখা যায়। একসময় ফুলে ফুলে ফসলের মাঠ দ্বারা বেষ্টিত থাকে। মাঠের সুন্দর দৃশ্য সেখানে মৌমাছি এসে মধু সংগ্রহ করছে। সত্যিই ছোট্টবেলা এই ফুল আটকে মৌমাছিকে ধরে অনেকক্ষণ রেখেছি সেই মুহূর্তগুলো সেই অনুভূতিগুলো সত্যিই অসাধারণ ছিল। |
|---|
#৩
Device : Redmi note 11
কৃষকের পথ চলা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| কৃষি কাজে কৃষকের সব সময় ব্যস্ত থাকে। তাদের এই ব্যস্ত মুহূর্তের যাতায়াতের জন্য বিভিন্ন বাহন ব্যবহার করে। একজন বৃদ্ধ লোক বিকেলের শেষ মুহূর্তে মাঠে গিয়ে গরুর খাবারের জন্য ঘাস সংগ্রহ করছে সে দৃশ্যটি ফটোগ্রাফি করেছি । একটি সাইকেল বিকেল মুহূর্তে মাঠের পাশে রাস্তার ধারে কাকতাড়ুয়া ভাবে দার করে রেখে ছিল তার ফটোগ্রাফি করেছি। |
|---|
#৪
Device : Redmi note 11
মাছ ধরার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এইতো কিছুদিন আগে মাঠের ভেতর ঘুরতে গিয়েছিলাম। মাটির প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি সুন্দর মতো কাটিয়েছিলাম। এর মাঝে এই রকম সুন্দর মুহূর্ত কাটাতে পারলে খুবই ভালো লাগে। পাশে একটা সেচ মেশিন ছিল যেখানে কৃষি জমিতে ধান চাষ করা হয়েছে। তার পাশে ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল তার হাতে ছিল খেলনা অস্ত্র সে আবার একটু পার্ট নিয়ে দাঁড়িয়ে ছিল। তার ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম। |
|---|
#৫
Device : Redmi note 11
কলার কাঁধ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| বিকেল মুহূর্তে একটু মাঠের উদ্দেশ্যে গিয়েছিলাম মাঠের সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য কিছুক্ষণ পরেই আকাশ মেঘাচ্ছন্ন হয় । তাড়াতাড়ি বাড়িতে চলে আসি কিছুক্ষণ পরেই বৃষ্টি নামে বৃষ্টিতে জমে থাকা কাঁচা আমের দৃশ্যটি অনেক ভালো লাগে। খুবই দ্রুত বৃষ্টির আগমনের বিষয়টি উপলব্ধি করতে পারা যায় । যে সকল কৃষকেরা মাঠে কাজ করছিল তারা তাদের কাজ ফেলে খুবই দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ নেমে আসে সত্যি তখন মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। |
|---|
#৬
Device : Redmi note 11
সূর্যের লালচে আকার ধারণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
|---|
#৭
Device : Redmi note 11
জোৎসনা রাতের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| রাতের বেলার অপরূপ সৌন্দর্য এবং দিনের বেলার অপরূপ সৌন্দর্য দুটোর পার্থক্য দুই রকম । আসলে এই সুন্দর পরিবেশ এবং জোসনা রাতের দৃশ্যপট সত্যিই উপভোগ্য ।ব্যাঙের পথের পানে চেয়ে থাকার দৃশ্য ভালো লেগেছে। রাতের বেলা চারিদিকে উজ্জ্বল ময় পরিবেশের সৃষ্টি হয় সেই সুন্দর পরিবেশ উপভোগ করতে কখনো মিস করি না। রাতের বেলা একটি আলোক সজ্জিত সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। |
|---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
বাহ! আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। দেখতে দেখতে আপনি ৭১ তম ফটোগ্রাফি পোস্ট পর্ব শেয়ার করলেন আমাদের সাথে অসাধারণ। ঠিক বলছেন আসলে প্রকৃতির বর্ণনা করে শেষ করা যাবে না। আর প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রুপ নেই। আপনি খুব সুন্দর করে ক্যাপচার করলেন প্রতিটি ফটোগ্রাফি।
বাহ ভাইয়া আপনি দারুন কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে প্রাকৃতিক দৃশ্য গুলো সব সময় মনোমুগ্ধকর হয়ে থাকে। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ঠিক বলেছেন আপনি সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলা। বিভিন্ন সময়ে প্রকৃতির বিভিন্ন রূপ দেখা যায় যা আসলে ভালো লাগে। বরাবরের মতোই আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন। কোনটা বেস্ট ফটোগ্রাফি তা বলা বড়ই মুশকিল।
বরাবরই আপনার ফটোগ্রাফিগুলো বেশ সুন্দর হয়।কোনটা রেখে কোনটা বেশি ভালো বলবো তা বলা বেশ মুশকিল। সবগুলোই ফটোগ্রাফি বেশ সুন্দর। ভালো লাগলো।ধন্যবাদ
ভাই, আপনার অসাধারণ ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই চোখ জুড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সকালের দৃশ্য পটভূমি ফটোগ্রাফিটি একদম দুর্দান্ত হয়েছে। এছাড়াও অন্যান্য ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফিগুলোর মধ্য থেকে আমার কাছে সকলের দৃশ্যপটের ফটোগ্রাফি এবং মাছ ধরার দৃশ্যের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।
ভাইয়া আপনি সব সময়ই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করেন। প্রকৃতির অপরুপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর করে ক্যাপচার করেছেন। এধরনের ফটোগ্রাফি দেখলে চোখ সরানো মুশকিল।
প্রকৃতির অপরুপ কিছু ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসাধারণ হয়েছে আপনার ফটোগ্রাফি গুলো।আপনি সব সময় প্রকৃতির ফটোগ্রাফি গুলো দারুন শেয়ার করেন।আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া আপনাকে, সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। প্রাকৃতিক ফটোগ্রাফি আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভালো লেগেছে। তবে বিশেষ করো আমার কাছে সকালের দৃশ্যের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রকৃতির অপরুপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।