ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১০৩ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- প্রকৃতির অপরুপ সৌন্দর্য
- ২৭, মার্চ ,২০২৪
- বুধবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১০৩ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।
#১
Device : Redmi note 11
মেঘলা আকাশ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক। |
|---|
#২
Device : Redmi note 11
কাশফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখতে পাই । মাঠে প্রান্তে যে সকল ফুল ফুটে থাকে যেগুলো আমাদের অচেনা অজানা । তবুও সেটা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখতে অনেক সুন্দর লাগে। শীতের শেষ মুহূর্তে কৃষকেরা মাঠে ভুট্টা চাষ করে। আসলে সেদিন আকাশ নীল এবং প্রকৃতির মাঝে ভিন্ন এক সৌন্দর্য বয়ে এনেছে । সবুজ শ্যামল পরিবেশ আকাশের সৌন্দর্য সবমিলিয়ে দারুন একটা রিফ্লেকশন। কাশফুল গাছের ফুলগুলো সেই নীল আকাশের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। |
|---|
#৩
Device : Redmi note 11
বৃদ্ধ কৃষকের ঘরে ফেরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। একজন কৃষক সবুজ ঘাস মাথায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে দৃশ্যটি দেখতে দারুন লাগছিল নীল আকাশের মধ্যে তার সৌন্দর্য ফুটে উঠেছে। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। সেই রাস্তায় বালু বাহি গাড়ি চলাচল করার কারণে মাটির রাস্তায় হাঁটু সমান ধূলিকণায় পরিপূর্ণ । |
|---|
#৪
Device : Redmi note 11
মহিষের গাড়ি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| প্রকৃতি এতটাই সুন্দর যেখানেই যাবেন ভিন্ন ভিন্ন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এইতো পরশুদিন খোলা আকাশের পানে গাড়িতে চড়ে যাচ্ছিলাম। বাইক নিয়ে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়েছিলাম বড়ই খাব বলে পাশেই ধান চাষের জন্য জমি তৈরি করা হচ্ছে। নদীর তীর ঘেঁষে মেঠো রাস্তা সেই রাস্তা দিয়ে মহিষের গাড়ি যাতায়াত করে। বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে একদিকে মেঘলা আকাশ অন্যদিকে তাদের ব্যস্তময় মুহূর্ত দারুন একটা পরিবেশ। সেই দৃশ্যটি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করেছি । |
|---|
#৫
Device : Redmi note 11
সবুজের মাঝে সূর্যের সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী রয়েছে ।যেখানে অনেক মানুষের জীবন জীবিকার নির্বাহ করে থাকে। ছোট্টবেলা দেখেছি নদীতে প্রচুর মাছ পাওয়া যেত ।বর্তমানে খুবই কম পাওয়া যায় নদীর পাড়ে মানুষ নদীতে মাছ ধরার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এ সময় নদীতে পানি কম থাকে তারা জাল দিয়ে ঘিরে রেখেছে সেখানে জাল টেনে মাছ ধরছে । আমি খুব কাছাকাছি গিয়ে মাছ ধরার দৃশ্যটি উপভোগ করেছি । কিন্তু তেমন একটা মাছ পাইনি তবুও নদীর মাছ দেখতে অনেক ভালো লাগে । |
|---|
#৬
Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে । |
|---|
#৭
Device : Redmi note 11
ইটভাটার দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..
| এই ছোট্ট জীবনে বন্ধু-বান্ধব ভাই ব্রাদার তাদের সাথে যে পরিমাণ পিকনিক করেছি। হয়তো সেই মুহূর্তগুলো একসময় মিস করব। জীবনের একটি সময় থাকে শুধু স্বাধীনতায় পরিপূর্ণ। যেকোনো ইচ্ছা খুব সহজে পূরণ করার সাহসিকতা। একটি সময় পিকনিকের নাম উঠলেই শুরু হয়ে যেত রান্নাবান্না রাতের বেলা আড্ডা দারুন একটা মুহূর্ত। যেটা এখন খুবই মিস করি। সবাই এখন কর্মে ব্যস্ত এই দৃশ্যের একটা ফটোগ্রাফি অনেক দিন আগে মোবাইলে করে রেখেছিলাম সেটাই ফটোগ্রাফি হিসেবে শেয়ার করলাম। |
|---|
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আরে বাহ্ আপনার ১০৩ নাম্বার ফটোগ্রাফি পোষ্টের মাধ্যমে তো দারুন দারুন সব ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি এত সুন্দর ছিল যে আমি তো জাস্ট মুগ্ধ হয়েছি। প্রকৃতির সুন্দর সুন্দর ফটোগ্রাফি হওয়াতে বেশি ভালো লেগেছে দেখতে। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্যকে আপনি ক্যামেরাবন্দি করেছেন। এরকম সৌন্দর্য দেখতে সবার কাছেই ভালো লাগে। কোন ফটোগ্রাফি টা রেখে কোনটার প্রশংসা বেশি করব বুঝতেই পারছি না আমি। এক কথায় সবগুলো ফটোগ্রাফি অসাধারণ ছিল এটা বলতে হচ্ছে।
এইতো কিছুদিন আগে একশ তম ফটোগ্রাফি পর্ব সেলিব্রেশন করলাম। আপনার কাছে আমার করা ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে জেনে খুশি হলাম ভাই।
https://twitter.com/mahmudrr_r/status/1772877642506572275?t=EQCMWgXneIp5EZu3JUKGFA&s=19
আপনি বরাবরই অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে থাকেন এর আগেও আপনার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি এই কমিউনিটিতে দেখেছি। আজকে আপনি দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন বিশেষ করে আমার কাছে কাশফুল এবং মহিষের গাড়ির ফটোগ্রাফিটি অসাধারণ লেগেছে। সুন্দর উপস্থাপনার মাধ্যমে শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি ফটোগ্রাফি করার মধ্যে মজা রয়েছে। যেটা সবাই ধারাবাহিকভাবে করে চলেছে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
প্রকৃতিকে কাছ থেকে দেখলেই প্রতিটি মানুষ প্রকৃতির মধ্যেই হারিয়ে যাবে এবং প্রকৃতি তাকে বরাবরের মতোই বিমগ্ধ করে ফেলবে। সেরকমভাবেই প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া আজকে। আমার কাছে সব থেকে ভালো লেগেছে সূর্যাস্তের ফটোগ্রাফিটি। তাছাড়াও আপনার প্রতিটি ফটোগ্রাফি একদম মুগ্ধ করে দিয়েছে আমাকে। ধন্যবাদ ভাইয়া সুন্দর ফটোগ্রাফি দেখার শুরু করে দেওয়ার জন্য।
আসলে প্রকৃতি মানুষকে আপন করে নেয়। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে সবাই পছন্দ করে। যেটা অতীতের সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেয়। সেই প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফটোগ্রাফি করে তুলে ধরার চেষ্টা করেছি।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে। আপনি বরাবরই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন যা আমার কাছে অনেক ভালো লাগে। প্রকৃতির প্রেমে পড়ে গেলে প্রকৃতি ছাড়া কিছুই ভালো লাগে না তখন। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাদের অনুপ্রেরণায় সব সময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফি করার । আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন । যেটা করতে আমিও খুবই পছন্দ করি। অনেক ভালোলাগার একটি জায়গা সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলে প্রকৃতি এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে যেটা দেখে আমরা সব সময় মুগ্ধ হয়ে যায়। আর এই মুগ্ধ হওয়ার মতো প্রকৃতির রূপকে যদি ফটোগ্রাফির মাধ্যমে ধারণ করে রাখা যায় তাহলে সেটা মন্দ হয় না। যাই হোক আজকে আপনি বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা সবগুলো ফটোগ্রাফি ভালো ছিল তাবে এর মধ্যে থেকে মহিষের গাড়ির এবং মেঘলা আকাশের ফটোগ্রাফিটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
প্রকৃতির এই সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেই সৌন্দর্য উপভোগ করতে কার না ভালো লাগে । যেখানেই ছুটে যাই প্রকৃতির সান্নিধ্যের ফটোগ্রাফি করার চেষ্টা করি ধন্যবাদ।
আপনি নিঃসন্দেহে একজন খুব ভালো মানের ফটোগ্রাফার। প্রতি সপ্তাহের বুধবারে বেশ কিছু চমৎকার ছবি উপস্থাপন করে আসছেন। সব থেকে বড় ব্যাপার আপনার ফটোগ্রাফি পোস্টের শততম পর্ব আপনি শেষ করেছেন। এটা নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। আপনার ছবি তোলার দক্ষতা এবং বিষয়বস্তু নির্বাচন অসাধারণ। প্রতিটি ছবি দুর্দান্ত সুন্দর ছিল। অনেক ধন্যবাদ ভাই চমৎকার ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমি সব সময় ধারাবাহিকভাবে ফটোগ্রাফি পর্ব শেয়ার করে চলেছি। যেখানে রয়েছে প্রকৃতির ভিন্ন ভিন্ন সৌন্দর্য ।যেটা আপনাদের কাছে ভালো লাগে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
আসলেই কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো বেস্ট। দারুন সুন্দর প্রকৃতির ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফিই কিন্তু দারুন আকর্ষনীয়। ধন্যবাদ এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আমি সবসময় চেষ্টা করি সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফুটিয়ে তোলার। যেটা আপনাদের কাছে ভালো লাগে আপনাদেরকে মুগ্ধ করে ধন্যবাদ।
গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার ১০৩ তম পর্বত ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গ্রাম বাংলার কৃষক ঘরে ফেরার দৃশ্যটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই মন ভালো হয়ে যায়।
গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন। আপনার ১০৩ তম পর্বত ফটোগ্রাফি দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে গ্রাম বাংলার কৃষক ঘরে ফেরার দৃশ্যটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি গ্রামের এই দৃশ্যগুলো দেখলেই মন ভালো হয়ে যায়।
প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সবাই উপভোগ করতে পছন্দ করে। যেটা মানুষের মনকে পরিষ্কার করে রিফ্রেশ তৃপ্তি দেয় ।সেজন্য সুন্দর ফটোগ্রাফি করার চেষ্টা করি।