ভুতুড়ে গল্প: অদ্ভুত রহস্য(পর্ব-২) || by ripon40

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • অদ্ভুত রহস্য
  • ২৫, জুন ,২০২৩
  • রবিবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " অদ্ভুত রহস্য " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



castle-1483681_1280.jpg

Source

গল্প - অদ্ভুত রহস্য



তাহলে চলুন গল্পটি শুরু করি


প্রতিটা মানুষের জীবনে চলার পথে অনেক কিছু ঘটে থাকে সেই ঘটনা গুলো একসময় আড়াল হয়ে যায়। তেমনি আমার জীবনে ঘটে যাওয়া অনেক গল্প কাহিনি রয়েছে সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করবো ভাবছি। বাস্তব জীবনের এই গল্প হয়তো কখনো আর বলা হবে নাহ কিন্তু এই প্লাটফর্মে শেয়ার করার মাধ্যমে স্মৃতি হিসেবে থেকে যাবে। এখানে অনেকেই তাদের জীবনে ঘটে যাওয়া গল্প গুলো শেয়ার করে।সেগুলো পড়তে ভালোই লাগে যখনই সময় পাই সেই গল্প গুলো পড়ে থাকি।

এর আগে গল্পের দ্বিতীয় পর্ব শেয়ার করেছিলাম। আসলে বিষয়টি ধারণার বাইরে ছিল গল্পটি অনেক বড় হয়ে গিয়েছে সেজন্য দ্বিতীয় পর্বে শেষ করে দেয়ার চেষ্টা করব। আমরা দুজন বেলকুনিতে গিয়ে বিষয়টি নিয়ে ভাবতে থাকলাম। কিছুক্ষণ পর জানতে পারলাম বাড়ির মালিকের বোন মারা গিয়েছে। কিভাবে মারা গিয়েছে সেটা জানিনা অনেক লোক সেখানে জমায়েত হয়েছে। গ্রামে যেমন কেউ মারা গেলে অনেক লোক হয় তার তুলনায় অনেক কম। যেহেতু আমরা নতুন ফ্ল্যাট ওঠেছি সেজন্য বাড়ির মালিকের সাথে তেমন একটা সম্পর্ক তৈরি হয়নি সেজন্য জিজ্ঞেস করার সাহস পাইনি।

আমরা তখন সকাল নয়টার দিকে কোচিংয়ে যাই এ বিষয়টি নিয়ে নিজেরাই আলোচনা করতে থাকি। তারপর আবার রুমে এসে সেই বিষয়টি কাজ করছিল রাতের বেলা যে ঘটনাটি ঘটেছে সেটার পুনরাবৃত্তি হবে কিনা জানিনা। কিন্তু সকালে ঘুম থেকে উঠে যে দৃশ্যটি দেখেছি সেটা হয়তো ভয়ের কারণ হতে পারে রাতে। যাইহোক আমরা দুজন বিষয়টি নিয়ে মনে মনে ভাবতেছি কেউ কাউকে জিজ্ঞেস করতেছি না। কোনভাবেই সেই মৃত্যুর রহস্যটি জানতে পারলাম না কারণ কেউই আমাদের পরিচিত নয়।

chamber-5264172_1280.jpg

Source

অনেকটা ভাবার পর বুঝতে পারলাম হয়তো আত্মহত্যা করেছে। বন্ধু জসিম এমনিতেই ভীতু টাইপের সে অনেক ভয় পাচ্ছিল সেটা আমি বুঝতে পেরেছি। এখন পর্যন্ত তাকে ওই রাতের ঘটনা যেটা ঘটেছিল আমার সাথে সেটা বলিনি। যেহেতু আমরা ওই ফ্ল্যাটের দ্বিতীয় তলায় থাকতাম তৃতীয় তলায় কিছু বড় ভাই ব্রাদার থাকতো তারা সাড়া দিন ঘুমিয়ে থাকত তাদের কখনো দেখতে পেতাম না। হঠাৎ যখন তাদের সাথে দেখা হতো তাদের চোখগুলো লাল ভয়ংকর। তখন বুঝতে পারলাম হয়তো তারা প্রচন্ড নেশা করে।

আবার তাদের সাথে ঘটে গেল রহস্যময় ঘটনা রাত তখন দুইটা বাজে । আমরা একটার দিকে শুয়ে পড়ি কিন্তু ঘুম আসতেছে না এই দুটো ঘটনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এরকম ভাবতে ভাবতে তখন দুইটা বাজে সেই মুহূর্তে ঘুম ঘুম ভাব চলে আসচ্ছে। এই ভাবনার কারণে রুমের দরজা আটকাতেই ভুলে গিয়েছি। দরজা আটকানো ছিল কিন্তু লক করা ছিল না। উপরের তালার সেই বড় ভাই ব্রাদার হঠাৎ তারা আমাদের রুমের সামনে এসে দরজায় লাথি মেরে ঢুকে পড়ে। আমরা দুজনেই ভয় পেয়ে বিছানা থেকে নিচে পড়ে যাই। মাথার কাছেই দরজা এরকম কেউ অনুমতি ব্যতীত হঠাৎ করে ধাক্কা মেরে প্রবেশ করলে ভয় পাওয়াটাই স্বাভাবিক তখন রাত দুইটা বাজে।

আমরা উঠে বলি কি হয়েছে ভাই? তাদের চোখগুলো লাল তখন তারা বলে ও সরি ভুল করে তোমাদের রুমে ঢুকে পড়েছি। এমনিতেই এই দুটো ঘটনার কারণে ঘুম আসছে না তাদের এরকম আতঙ্কিত কাজটি সত্যিই আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল।তারপর জসীমকে বললাম আমি আর এই মেসে থাকবো নাহ সেও রাজি। তার পরের দিন আমরা মেস ছেড়ে দেই।সত্যিই অনেক ভয় পেয়েছিলাম।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

আসলে সবার জীবনে এরকম কিছু ঘটনা ঘটে যায় যেগুলো কখনো ভুলা যায় না। আর সেই ঘটনাগুলো আমাদেরকে সব সময় ভাবায়। অনুমতি ছাড়া এভাবে রাত দুটো বাজে দরজা ধাক্কা দিয়ে খোলা অনেক ভয়ের একটা বিষয়। আমি তো একেবারে ভাবনার মধ্যে পড়ে গিয়েছিলাম আপনারা বেলকনিতে যা দেখেছিলেন তার মূল রহস্য কি। কিন্তু কোন ভাবেই সেই মৃত্যুর রহস্য জানতে পারেননি। যাইহোক অবশেষে মেস ছেড়ে দিয়েছিলেন। অনেক ভয় পেয়েছিলেন তাহলে, ভয় পাওয়ারই বিষয়। সম্পূর্ণটা বেশ ভালোই লাগলো পড়ে।

 3 years ago 

এরকম কিছু রহস্য রয়েছে যেগুলো কখনো ভোলা যায় না। আবার কিছু রহস্যের কথা জানানো যায় না। যেমন আপনারা জানতে পারেননি ওই মালিকের বোনটি কিভাবে মারা গিয়েছিল। সিনিয়র ভাইদের এরকম আচরণে আপনাদের ভয় পাওয়ারই কথা। আসলে আমরা সবাই বাস্তব জীবনে এরকম কিছু ঘটনার সম্মুখীন হয়েছি, যেগুলো আমাদের জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে। এরকম ঘটনার কারণে ভয় পাওয়ারই কথা আপনাদের। বেশ অদ্ভুত ঘটনা ঘটেছিল আপনাদের সাথে বুঝতে পারছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38