ফটোগ্রাফি: আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব- ১১৫ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ২০ আগস্ট,২০২৪
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ১১৫ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



তাহলে চলুন গল্পটি শুরু করি


আপনারা সবাই আমার ফটোগ্রাফি পর্বের সাক্ষী হয়ে আছেন । প্রতিনিয়ত সুন্দর সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রেরণা দিয়ে থাকেন। আজকের এঈ অগ্রযাত্রায় একশতম পর্বে পৌঁছলাম। প্রতি সপ্তাহের বুধবারে আমি ফটোগ্রাফি পর্ব শেয়ার করে থাকি। সব সময় চেষ্টা করি প্রকৃতির এই সৌন্দর্যের সেরা মুহূর্ত এবং দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে। এটাই আমার অনেক বড় প্রাপ্তি এবং ফটোগ্রাফির সার্থকতা।ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20240819_171415-01.jpeg


Device : Redmi note 11
সবুজ মাঠের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আসলে প্রকৃতি যখন তার সৌন্দর্য আমাদের মাঝে ফুটিয়ে তোলে । তখন আমরা প্রকৃতির সান্নিধ্য গেলে জীবনের সকল দুঃখ কষ্ট ভুলে যাই । যেখানে প্রকৃতি আমাকে আপন করে নেয়। সবুজ শ্যামল পরিবেশ যেটা প্রকৃতির সৌন্দর্যের ভিন্ন রূপ। এই সময় মাঠে কৃষকেরা ধান চাষ করে সবুজ পরিবেশ দেখতে দারুন লাগে।এ যেন ভিন্ন এক আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়া । এই সময় আকাশের সৌন্দর্য খুবই সুন্দর বিভিন্ন সাদা আকাশের ভেলা। নদীর পাড়ে বসে থেকে সেই দৃশ্যগুলো উপভোগ করতে পারাটা সত্যিই অনেক আনন্দের। আকাশের সৌন্দর্যে ছেয়ে আছে নদীর বুক।

#২

IMG_20240819_124138-01.jpeg


Device : Redmi note 11
পেঁপে গাছ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফুল ফুটতে দেখতে পাই । মাঠে প্রান্তে যে সকল ফুল ফুটে থাকে যেগুলো আমাদের অচেনা অজানা । তবুও সেটা প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলে। দেখতে অনেক সুন্দর লাগে। শীতের শেষ মুহূর্তে কৃষকেরা মাঠে গাজর চাষ করে। আজকে গাজরের ফুলের ফটোগ্রাফি শেয়ার করব । বর্তমান মাঠে ফসলের খুবই খারাপ অবস্থা। গাজরের চাষ নেই বললেই চলে চেষ্টা করেছি ফটোগ্রাফি করার । আসলে সেদিন আকাশ নীল এবং প্রকৃতির মাঝে ভিন্ন এক সৌন্দর্য বয়ে এনেছে । সবুজ শ্যামল পরিবেশ আকাশের সৌন্দর্য সবমিলিয়ে দারুন একটা রিফ্লেকশন। গাজরের ফুলগুলো সেই নীল আকাশের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

#৩

IMG_20240721_185124-01.jpeg


Device : Redmi note 11
বহমান নদীর দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এখনো গ্রামীন পরিবেশে বিভিন্ন দৃশ্য দেখতে পাওয়া যায়। মাঠে মাঠে কৃষকেরা বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে । বর্তমান যুগে আধুনিকতার অনেক কিছুই হারিয়ে যাচ্ছে ।আসলে এত দ্রুত সেই ঐতিহ্য হারিয়ে যাবে সেটা কখনো ভাবতেও পারিনি । এখনো মাঠে মহিষের গাড়ি, বাই সাইকেল, গরুর গাড়ি ঘোড়ার গাড়িগুলো দেখতে পাই । অনেকদিন আগে এই ফটোগ্রাফিটি করেছিলাম যখন নদীতে পানি ছিল। একজন কৃষক বাই সাইকেল মাঠের দিকে আসতেছিল । সেই দৃশ্য পটভূমির ফটোগ্রাফি করার চেষ্টা করেছিলাম । আশা করি সেই ফটোগ্রাফিটি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৪

IMG_20240623_183603-01.jpeg


Device : Redmi note 11
নদীর তীরে দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আজ কয়েকদিন বিকেল মুহূর্তে আমরা অনেকেই মাঠের মধ্যে গিয়ে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করছি ।আসলে এই সময় আকাশ মেঘলা থাকে ঠান্ডা আবহাওয়া ঝড়ো বাতাস খোলামেলা পরিবেশে গিয়ে উপভোগ করার মজাই আলাদা ।যেটা আপনাদের সাথে প্রতিনিয়ত শেয়ার করে থাকি। যে মুহূর্তগুলো অনেকের হয়তো উপভোগ করার সৌভাগ্য হয় না তাছাড়া মাঠে কৃষি কাজে কৃষকের ব্যস্ত। কৃষকের সেই ব্যস্তময় মুহূর্ত গুলো দেখতে দারুন লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

#৫

IMG_20240716_184712-01.jpeg


Device : Redmi note 11
লালচে মেঘ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদ নদী রয়েছে ।যেখানে অনেক মানুষের জীবন জীবিকার নির্বাহ করে থাকে। ছোট্টবেলা দেখেছি নদীতে প্রচুর মাছ পাওয়া যেত ।বর্তমানে খুবই কম পাওয়া যায় নদীর পাড়ে মানুষ নদীতে মাছ ধরার মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এ সময় নদীতে পানি কম থাকে তারা জাল দিয়ে ঘিরে রেখেছে সেখানে জাল টেনে মাছ ধরছে । আমি খুব কাছাকাছি গিয়ে মাছ ধরার দৃশ্যটি উপভোগ করেছি । কিন্তু তেমন একটা মাছ পাইনি তবুও নদীর মাছ দেখতে অনেক ভালো লাগে ।

#৬

IMG_20240716_183424-01.jpeg


Device : Redmi note 11
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। নদীর তীরে একটি নৌকা ঘাটে বাঁধা আছে, সূর্য পশ্চিম আকাশে ফেলে পড়েছে। একান্ত নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে ঘাটের এই সৌন্দর্য প্রকৃতির এক ভিন্নরূপ যেটা ফটোগ্রাফি করার চেষ্টা করেছি ।আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭


IMG_20240819_195431-01.jpeg


Device : Redmi note 11
চাঁদের আলোর সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



রাতের বেলা আকাশে যখন ফুটফুটে অজস্র তারা আলোকিত হয়ে থাকে। তার পাশাপাশি চাঁদের আলোয় ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে সেই সৌন্দর্য উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে । সেটা আপনাদের সাথে ফটোগ্রাফির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করেছি । এর আগেও এই ধরনের ফটোগ্রাফি অনেক শেয়ার করেছি খোলা আকাশের নিচে ঘাসের উপর শুয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যিই আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফের মধ্যে মাঠে ছেলেরা খেলা খেলছে দেখতে দারুন লাগছে। প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ এরমধ্যে খেয়া নৌকা ও সন্ধ্যার মুহূর্তের নদীর পাড়ে হয়তো ছবিটি তোলা হয়েছে সেটা দেখে বেশ মুগ্ধ হলাম। এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করায় সত্যিই আপনি প্রশংসনীয়। আপনার জন্য শুভকামনা রইল ধন্যবাদ।

 2 years ago 

বর্ষাকালীন সময় এরকম দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিকেল মুহূর্তে এই দৃশ্যগুলো উপভোগ করে থাকি ।যেটা আপনাদের সাথে ফটোগ্রাফি করে শেয়ার করার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বন্ধু তোমার ফটোগ্রাফি গুলো সব সময় আমাকে মুগ্ধ করে। আজকে যেসব ফটোগ্রাফি শেয়ার করেছ প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে নদীর ফটোগ্রাফি আর শেষ বিকেলের ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 2 years ago 

প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম । যেটা আমরা উপভোগ করে থাকি। বর্ষাকালীন সময়ের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে । আসলেই সময়কে অনেক সুন্দর ছিল।

 2 years ago 

সবকটি ছবি ভীষণ ইউনিক হয়েছে। রাতের আকাশ থেকে শুরু করে পশ্চিম আকাশে সূর্যাস্তের ছবি, সবকটি বড় মনোরম। আপনি বেশ সুন্দর ছবি তোলেন। ছবি তোলার সব থেকে বড় গুণ হলো প্রকৃত পরিবেশের সৌন্দর্যটিকে বাছাই করা। আর সেটি আপনি বেশ দক্ষতার সঙ্গে করেছেন।

 2 years ago 

সব সময় চেষ্টা করি প্রতিটা ফটোগ্রাফির মধ্যে ভিন্নতা নিয়ে আসার। যেটা আপনার কাছে অনেক ভালো লেগেছে । প্রকৃতি সবসময় সুন্দর যেটা ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করি। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেন বলে বেশি ভালো লাগে। প্রাকৃতিক দৃশ্য দেখলে যেনো মুগ্ধ হয়ে যাই। আপনার প্রতিটা ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। চাঁদ, সূর্য আর মাঠের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্ৰাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার সব ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সূর্যাস্তের মুহূর্ত উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।সেজন্য বিকেল হলেই নদীর পাড়ে চলে যাই। সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ করে থাকি তার পাশাপাশি ফটোগ্রাফির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। যেটা আপনাদের কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপনি সবসময় খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। আজকের ফটোগ্রাফি গুলো অসম্ভব সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়েছে। বিশেষ করে চাঁদের আলো সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাদের এই সুন্দর মন্তব্য আমাকে ফটোগ্রাফি করতে সহায়তা করে । যে অনুপ্রেরণা থেকে ফটোগ্রাফি করে থাকি। সুন্দর সুন্দর দৃশ্যগুলো ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরি। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার বেস্ট ফটোগ্রাফি গুলো দেখে আমার ভালো লাগলো খুব। যেখানে আপনি প্রাকৃতিক পরিবেশ থেকে বিভিন্ন পর্যায়ে ফটো ধারণ করেছেন। আকাশের চাঁদ সূর্য গাছ কোন কিছুই বাদ রাখা নেই। এমন পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে।

 2 years ago 

বর্ষাকালীন সময়ে আকাশের সৌন্দর্য নদীর দৃশ্য চারিপাশে সবুজ শ্যামল পরিবেশ সব মিলিয়ে দারুন এক সৌন্দর্য। যেটা উপভোগ্য হয়ে থাকে। তার পাশাপাশি ফটোগ্রাফি করলে দেখতে আরো সুন্দর লাগে।

 2 years ago 

প্রকৃতির অপরুপ সৌন্দর্যের মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি আপনার শেয়ার করা ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পেলাম ভাইয়া।আপনি সব সময় প্রকৃতিকে সামনে নিয়ে আসেন।সব সময়ই তা ভালো লাগে। আর এজন্য অনেক ধন্যবাদ ও আপনাকে।আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগলো।

 2 years ago 

প্রকৃতিকে সবাই ভালোবাসে প্রকৃতির এই সুন্দর উপভোগ করতে সবাই পছন্দ করে। তেমনি আমিও ফটোগ্রাফি করার পাশাপাশি এই সৌন্দর্য উপভোগ করে থাকি । আপনাদের সাথে শেয়ার করে থাকে সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি সত্যি বেশ দারুন। প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ চমৎকার ছিলো। ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ । ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি আমি আগেও দেখেছি।অসম্ভব দক্ষতার সঙ্গে আপনি ফটোগ্রাফি করেন।আজও তার ব্যতিক্রম নয়,অসাধারণ হয়েছে ফটোগ্রাফিগুলি।বিশেষ করে ডিঙি নৌকা ও সূর্যাস্তের ছবিটি।মনে হচ্ছে ছোট্ট ওই নৌকাটি ডুবে যাবে যাবে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.33
ETH 1869.59
USDT 1.00
SBD 0.38