প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত// by ripon40

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত
  • ২৮, মে ,২০২৫
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত " শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



L*****


এইতো আজকে আমরা ঘুরতে গিয়েছিলাম খোলামেলা পরিবেশে। যেখানে বিকেল মুহূর্তে গেলেই মন ভালো হয়ে যায়। বিশুদ্ধ হাওয়া চারিপাশে সুন্দর পরিবেশ মাঠের এই দৃশ্যগুলো সত্যিই মন কেড়ে নেয়। বিশেষ করে মনের মাঝে কেন জানি প্রশান্তি কাজ করে। বর্ষাকালীন সময়ে জায়গাটি আরো সুন্দর লাগে দেখতে। এই সময় মাঠের সবুজ প্রকৃতি একদিকে সত্যিই অনেক ভালো লাগা কাজ করে। সেজন্য মাঝে মাঝে আপনাদের সাথে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য শেয়ার করে থাকি।

IMG_20250527_132405.jpg

IMG_20250527_132402.jpg

IMG_20250527_132433.jpg

গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সুমন ভাই আমাকে ফোন দেয় তাড়াতাড়ি রেডি হও আজকে মাঠের উদ্দেশ্যে ঘুরতে যাব। মেঘলা দিন যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। এরকম সুন্দর মুহূর্ত হয়তো অনেকদিন পর সবাই মিলে কাটালাম। সেখানে গিয়ে আমাদের অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে । তার ফাঁকে সুন্দর পরিবেশ উপভোগ করার মজাই আলাদা।বাংলার গ্রামের প্রকৃতি চিরকালই অপরূপ। এই প্রকৃতির মাঝে বিশেষভাবে মন কাড়ে মাঠের দুপাশে ছড়িয়ে থাকা আখের সারি, সামনে শান্তভাবে বয়ে চলা নদী আর মাঝখানে সোনালি ধানের সমারোহ। এই দৃশ্য শুধু চোখের আরাম নয়, মানুষের জীবিকা, সংস্কৃতি ও অর্থনীতিরও প্রতিচ্ছবি।

IMG_20250527_132441.jpg

IMG_20250527_133214.jpg

IMG_20250527_133236.jpg

আখের চাষ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। মাঠের দুপাশে আখগাছগুলো যেন প্রাকৃতিক বেড়া তৈরি করেছে। লম্বা সবুজ পাতায় ভরা আখগাছগুলো বাতাসে দুলতে দুলতে একধরনের ছন্দ তৈরি করে। এই আখ থেকে শুধু গুড় ও চিনি উৎপাদনই হয় না, এটি বহু কৃষকের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম।মাঠের সামনে দিয়ে প্রবাহিত নদী এই চিত্রপটকে আরও জীবন্ত করে তোলে। নদীর পানি সেচের জন্য যেমন উপকারী, তেমনি এর আশপাশের জমিগুলোও খুব উর্বর হয়। নদীর পাশে ধানের চাষও ফলপ্রসূ হয়। ধানের সবুজ জমি যখন পেকে সোনালি রঙ ধারণ করে, তখন পুরো মাঠ যেন এক সোনালী সমুদ্র।

IMG_20250527_133251.jpg

IMG_20250527_134500.jpg

IMG_20250527_134522.jpg

IMG_20250527_134525.jpg

মাঠের সামনে দিয়ে প্রবাহিত নদী এই চিত্রপটকে আরও জীবন্ত করে তোলে। নদীর পানি সেচের জন্য যেমন উপকারী, তেমনি এর আশপাশের জমিগুলোও খুব উর্বর হয়। নদীর পাশে ধানের চাষও ফলপ্রসূ হয়। ধানের সবুজ জমি যখন পেকে সোনালি রঙ ধারণ করে, তখন পুরো মাঠ যেন এক সোনালী সমুদ্র।এই ধরনের চিত্র বাংলাদেশের গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এখানে মানুষ প্রকৃতির সঙ্গে মিলেমিশে বেঁচে থাকে। আখ, ধান আর নদী—এই তিনের মিলনে তৈরি হয় এক স্বয়ংসম্পূর্ণ কৃষি ব্যবস্থা, যেখানে প্রকৃতি আর মানুষ একে অপরের সহায়ক। সব মিলিয়ে দারুণ একটি দিন কাটিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম

পোস্ট বিবরণ

শ্রেণীপ্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনকুষ্টিয়া

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 last year 

Screenshot_2025-05-28-00-39-06-262_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-05-28-00-38-09-807_com.twitter.android.jpg

Screenshot_2025-05-28-00-36-22-740_com.twitter.android.jpg

 last year 

মাঝে প্রকৃতির মাঝে কাটানো মুহূর্তগুলো সত্যিই অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো দেখে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছা করলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.084
BTC 60995.11
ETH 1571.77
USDT 1.00
SBD 0.47