🌷আমার বেস্ট ফটোগ্রাফি পর্ব-৬০ || প্রকৃতির অপরুপ সৌন্দর্য( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by ripon40

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • প্রকৃতির অপরুপ সৌন্দর্য
  • ১৫, ফেব্রুয়ারী ,২০২৩
  • বুধবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমার সেরা ফটোগ্রাফি পর্ব- ৬০ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশাকরি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।



_1676412669566-01.jpeg


Device : A20s
প্রকৃতির অপরূপ সৌন্দর্য
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ফটোগ্রাফি আমার শখ। আমি শখ হিসেবে ফটোগ্রাফি করি।প্রকৃতির সৌন্দর্য গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রকৃতি তার সৌন্দর্য দ্বারা মানুষকে মুগ্ধ করে। আজকে সুন্দর একটি বিকেল কাটিয়েছি সবুজ প্রকৃতির মাঝে । খুবই সুন্দর এবং মনমুগ্ধকর পরিবেশ ছিল। আজকের বিকেলটি অসাধারণ ছিল। সময়ের সাথে সাথে প্রকৃতি তার রূপ বদলায় ভিন্ন ভিন্ন রূপে তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে থাকে। সেটা উপভোগ করতে কার না ভালো লাগে বিভিন্ন সময়ে সৌন্দর্য তা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি ।যেটা প্রতিনিয়ত উপভোগ করে থাকি। প্রকৃতির রূপের বর্ণনা করলে শেষ হবেনা যেটা সময়ের সাথে সাথে তার রুপের পরিবর্তন ঘটায়। যেটা প্রকৃতিপ্রেমীরা উপভোগ করতে খুবই পছন্দ করে ।আমিও চেষ্টা করি প্রকৃতির রূপ সৌন্দর্য ফটোগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তোলার। আজ কিছু প্রকৃতির অপরূপ সৌন্দর্য এর ফটোগ্রাফি করেছি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।



#১

IMG_20230111_072240-01.jpeg


Device : A20s
সকালের দৃশ্যপট
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতের সময় শিশির ভেজা সকাল শীতল পরিবেশ বিভিন্ন মৌসুমের মধ্যে শীতের মৌসুমীর এই দৃশ্যপট প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে । সকাল-সকাল শিশির ভেজা দৃশ্যপট গুলো দেখতে খুবই ভালো লাগে । সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশেই মাঠে সবুজ প্রকৃতির দৃশ্য পর সূর্যোদয়ের মুহূর্ত ভিন্ন এক সৌন্দর্য নিয়ে একটি দিনের যাত্রা শুরু হয় ।

#২

IMG_20230213_144957-01.jpeg


Device : A20s
পেঁয়াজ ফুল
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আমরা সবাই ফুলকে অনেক ভালবাসি। ফুলের সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করি। বিভিন্ন ফসলি জমিতে ফসলের যে ফুল ফোটে সেগুলোও দেখতে খুবই সুন্দর লাগে । তার মধ্যে পেঁয়াজের ফুল যেটা অনেক বড় লম্বা হয়। মাঠে মাঠে পেঁয়াজের এই ফুলের দৃশ্যপট দেখতে খুবই সুন্দর লাগে। লম্বা লাঠির মত দেখতে তার মাথায় এক জুটি ফুল ফুটেছে।

#৩

IMG_20230213_152427-01.jpeg


Device : A20s
রাখালের ঘরে ফেরা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



কৃষকেরা মাঠে মাঠে যেমন বিভিন্ন ফসল ফলায় তার পাশাপাশি গবাদি পশু লালন পালন করে থাকে। সবুজ অরণ্যের মাঝে এক ঝাঁক গবাদি পশু বিচরণ করলে দেখতে খুবই সুন্দর লাগে। তারা সকাল মুহূর্তে গরুর পাল নিয়ে মাঠে যায় সন্ধ্যার আগ মুহূর্তে আবার ঘরে ফিরে সেই দৃশ্য পটভূমি দেখতে খুবই সুন্দর লাগে। বিকেল মুহূর্তে মেঠো পথ ধরে গরুগুলো নিয়ে রাখাল বাড়ির দিকে রওনা দিয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে।

#৪

IMG_20230211_115044-01.jpeg


Device : A20s
মৌমাছির মধু সংগ্রহ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



মৌমাছির কাজ বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করা। তারা সব সময় মধু সংগ্রহ হয়ে ব্যস্ত থাকে। এই তো কিছুদিন আগে মাঠের দিকে গিয়েছিলাম বিকেল মুহূর্তে বন্য ফুলের দৃশ্য পট দেখতে পাই। সেই ফুলের মধ্যে বিচরণ করেছে মৌমাছি সেখান থেকে তারা মধু সংগ্রহের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তাই তাদের সেই সুন্দরতম দৃশ্য ফটোগ্রাফি করার চেষ্টা করেছি।

#৫

IMG_20230210_121406-01.jpeg


Device : A20s
পাতা ঝরা গাছের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



শীতকাল আসলেই বিভিন্ন গাছের পাতা ঝরে যায়। আবার ঋতুরাজ বসন্তের আগমনে গাছে গাছে নতুন পাতা দেখতে পাওয়া যায়। প্রকৃতির এই সৌন্দর্য বিভিন্ন সময় বিভিন্ন রকম শীতকালীন সময়ে ঝরে যাওয়া এই গাছের দৃশ্য নীল আকাশের মাঝে খুবই সুন্দর লাগছিল। বসন্তের আগমনে আবার পাতায় পরিপূর্ণ হবে গাছটি এটাই প্রকৃতির লীলাখেলা এভাবেই চলতে থাকবে।

#৬

IMG_20221007_175106-01.jpeg


Device : A20s
সূর্যের লালচে আকার ধারণ
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



এই ছবিটি অনেকদিন আগে তোলা হয়েছিল। সূর্যাস্তের মুহূর্তে পশ্চিম আকাশে এই দৃশ্যটি প্রায়ই দেখতে পাই। আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে সূর্যের লালচে আকার ধারণ যেটা সত্যিই মুগ্ধ করেছিল ।নদীর পাড়ে বসে এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে কেনা পছন্দ করে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ।

#৭

IMG_20221030_170440-01.jpeg


Device : A20s
সূর্যাস্তের মুহূর্তের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



ঋতু বৈচিত্র্যময় এই দেশে শীতের আগমনে নতুন এক প্রকৃতির ছোঁয়া পেয়েছি। যেটা নতুন একটা পরিবেশকে আপন করে নিয়েছে। শীতের মুহূর্তে গ্রাম্য পরিবেশের নীরব নিস্তব্ধ ঠান্ডা হওয়া এবং সূর্যের লালচে আকার যেটা মানুষকে প্রাণবন্তন করে তোলে। পাতা ঝরা গাছের উপর দিয়ে সূর্যাস্তের মুহূর্তটি উপভোগ করতে এবং ফটোগ্রাফি করতে দুটোই আমার কাছে অনেক ভালো লেগেছিল।

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 3 years ago 

প্রতিনিয়তই আপনি অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করেন বিশেষ করে প্রাকৃতিক ফটোগ্রাফি আমার কাছে খুবই খুবই ভালো লাগে।।
আজকের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে কোনটা রেখে কোনটাকে ভালো বলবো আসলে বুঝতেই পারছি না।।
সুন্দর উপস্থাপনা করেছেন ফটোগ্রাফি গুলা সম্পর্কে শুভেচ্ছা আপনার জন্য।।

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি সবসময় আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আজও খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে তাই কোনটা রেখে কোনটা সুন্দর বলবো বুঝতে পারছি না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি আপনার আজকের এ পোস্টের মধ্য দিয়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এত সুন্দর্য গ্রাম বাংলায় ছাড়া খুঁজে পাওয়া বিরল। যেখানে ফসলের মাঠে কৃষক জমি চাষ করছেন ফুলের দৃশ্য সহজ-সূর্যর দৃশ্য আমাদের মাঝে তুলে ধরেছেন। সব মিলিয়ে বলতে পারে মনমুগ্ধকর একটা পোস্ট সৃষ্টি করেছেন আপনি।

 3 years ago 

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি বলতে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রাখালের বাড়ি ফেরার সময় ফটোগ্রাফি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ভাইয়া। এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার ফটোগ্রাফির কি আর তুলনা করব ভাইয়া। প্রত্যেকটি ফটোগ্রাফি চমৎকারভাবে ক্যাপচার করেন আপনি। আমার কাছে এরকম ফটোগ্রাফি ভীষণ ভালো লাগে। বিশেষ করে চারপাশের ছোট বড় প্রকৃতিক বিভিন্ন জিনিস দেখতে অনেক ভালো লাগে। অন্য দিনের মতো আজকেও দারুন ফটোগ্রাফি করলেন।

 3 years ago 

ভাইয়া আপনার বেষ্টি ফটোগ্রাফি পর্ব-৬০ দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি ধারুন হয়েছে। পেঁয়াজ ফুলের ফটোগ্রাফিটা প্রথম দেখে ভেবেছিলাম তাল গাছ। পরে ভিতরে বিস্তারিত পড়ে দেখি পেঁয়াজ ফুল,হা হা হা। তাছাড়া সব গুলো ছবিই ধারুন হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।সব গুলো ফটোগ্রাফি আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। বিশেষ করে মৌমাছির মধু সংগ্রহ করার ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। এমন সুন্দর ফটোগ্রাফি পর্ব তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও ভাই অসাধারণ একদম নিখুঁত ফটোগ্রাফি ৷ প্রতিটি ফটোগ্রাফি ছিল প্রানবন্ত ৷ আসলে ফটোগ্রাফি করতে যে কি আনন্দ লাগে ৷ তা বেশ ভালোই জানি ৷ আপনি এতো সুন্দর করে ফটো তুলেছেন সত্যি দেখেই মুগ্ধ ৷ প্রকৃতির রুপ সৌন্দর্য তুলে ধরেছেন ৷ ধন্যবাদ ভাই

 3 years ago 

আপনার ফটোগ্রাফির দক্ষতায় মুগ্ধ হয়ে গেলাম।প্রত্যেকটি ফটোগ্রাফিই অন্যবদ্য।দেখেই চোখ জুড়িয়ে যায়। পেয়াজের ফুলের ছবিটি দেখে আমি প্রথমে তালগাছ ভেবেছিলাম।ধন্যবাদ ভাইয়া দৃষ্টিনন্দন ফটোগ্রাফ গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে।আপনি সব সময় খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেন।প্রকৃতির ফটোগ্রাফি আমার খুব ভাল লাগে। আপনি আজও এর ব্যতিক্রম করেননি।প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের ফটোগ্রাফি আজ ও শেয়ার করেছেন।সব ফটোগ্রাফি ই আমার ভাল লেগেছে। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64684.13
ETH 1913.44
USDT 1.00
SBD 0.37